| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খালেদা জিয়ার আল্টিমেটাম ছিল ২ মধ্যে সংলাপের উদ্যোগ না নিলে ৩ দিনের হরতাল ।
তার সেই আল্টিমেটামে কাজ হয়েছে , স্বয়ং প্রধানমন্ত্রী নিজে তাকে ফোন করেছেন, আলোচনায় বসতে দাওয়াত দিয়েছেন, হরতাল প্রত্যাহার করে গনভবনে ডেকেছেন ।
আমার মনে হয়, প্রধানমন্ত্রীর মনে রাজনীতির কি প্যাচ আছে সেটা আমরা সাধারন জনগন জানি না । জানা ও সম্ভব না । তবে এটা বুঝি, খালেদা জিয়া যদি রাজনীতিতে জিততে চান তাহলে তাকে হরতাল প্রত্যাহার করা উচিত ।
হ্যা ,একই কথা আপনার ক্ষেত্রেও , আপানার মনে কি আছে সেটা আমারা জানি না, জানা সম্ভব না । তবে প্রকাশ্যে আপনাকেও প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দেয়া উচিত ।
খালেদা জিয়া , আপনি বলবেন, আপনার দলের নেতা কর্মীদের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দিয়েছে বর্তমান সরকার, মিছিল সমাবেশ করতে দিচ্ছে না , সামাবেশে আওয়ামী লীগ নেতা কর্মীরা হামলা করছে, আপানার জোটের অন্যতম শরিক জামাতের কর্মীদের গুলি করে মারা হয়েছে গত ৫ বছর ।
হ্যা , আপানার কথা মানলাম । এসব অভিযোগ আপনি আনতে পারেন ।
তবে এই মূহুর্তে দেশের বেশীরভাগ মানুষ একটা কথায় বলবে , কি হয়েছে তার চেয়ে বড়, আপনি হরতাল স্থগিত করেন,
হ্যা, আপনি হরতালের হুমকি দিয়ে রাখেন । বলেন আলোচনা ফলপ্রসু না হলে মঙ্গল, বুধ বৃহস্পতি টানা হরতাল । দেখবেন সাধারন মানুষ কতটা সাপোর্ট করে ।
তা না করে যদি হরতাল বহাল রাখেন, কাল থেকে সবগুলো মিডিয়া সরব হবে আপানর এই বিষয়টার বিরুদ্ধে । দেশের শান্তি প্রিয় মানুষ টিভি ক্যামেরার সামনে দাড়িয়ে আপানার বিরুদ্ধে কথা বলবে ।
ভাল লাগবে আপনার ?
শুধু সাধারন মানুষ নয়, এটা আপনার বিরোধী রাজনৈতিক শক্তি , আওয়ামী লীগের হাতে অস্ত্র তুলে দেয়ার শামিল হবে ।
সর্বপরি আমারা যারা সাধারন মানুষ. যারা শান্তি পছন্দ করি, তারাও বলব , আপিন আপনার দাবি নিয়ে জনগনের সামনে দাড়াতে নৈতিক অবস্থান হারিয়ে
তাই আবারো বলছি, হরতাল প্রত্যাহার করা-ই আপানার দলের জন্য ভাল হবে । সাথে , দেশের মানুষ শান্তি পাবে ।
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৫
মহসিন০০৭ বলেছেন: কি জানি ,,,,,মনে হয় দু পক্ষ-ই
২|
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বুজতে পারলামনারে ভাই।
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৩
মহসিন০০৭ বলেছেন: সরি ভাই, মূর্খ মানুষ, এর চেয়ে পারবাম না । তয় দোয়া রাইক্খেন ।
৩|
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৭
তিক্তভাষী বলেছেন: কোন হরতাল সমর্থন করি না, যেই ডাকুক না কেন।
তবে, মাননীয় প্রধানমন্ত্রীর আহবানের আন্তরিকতা নিয়ে আমার সন্দেহ আছে। এটা তার রাজনৈতিক কৌশল। একদিকে হরতাল প্রত্যাহারে চাপ দেয়া, আবার একই সময়ে বিরোধীদের আটক করে মাঠ পরিস্কার করে ফেলা যাতে একতরফা নির্বাচন করা সহজ হয়।
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২২
মহসিন০০৭ বলেছেন: রাজনীতির চালে ভুল করলে পস্তাইতে হয় ,,,,,,,না বুঝলে জামাতের কাছ থ্যাইক্কা পাঠ নিক খালেদা িজয়া
৪|
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৭
দখিনা বাতাস বলেছেন: ইসলামপুরের এক কাপড় ব্যাবসায়ী চাচা ভাল বলছে, "সব হরতালের একটা খোড়া যুক্তি দাড় করায় আমাগো ২ নে্ত্রি। কিন্তু আলোচনা শুরুর পরেও এই হরতালের জন্য খোড়া যুক্তিও দেহি না"
৫|
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৭
পরোবাশি২০১৩ বলেছেন: দখিনা বাতাস uni apnar chacha. Really
৬|
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৭
আই ঠগ বলেছেন: খালেদা জিয়ার রাজনৈতিক দৈনতা এটা ।
৭|
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০১
স্পেলবাইন্ডার বলেছেন: জনগণ সবই বোঝে... এইসব ফালতু কথার দুই টাকা দাম নাই!
৮|
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৪০
মিতক্ষরা বলেছেন: হরতাল যে আম জনতা অপছন্দ করে - এই বিষয়টি রাজনীতিবিদেরা বুঝতে চায় না। এমনকি একে দুর্বলতা বলে মস্করাও করা হয়। যেমন, বিএনপি হরতাল ভাংচুর কম করে বলে আওয়ামী নেতারা টিটকারী মারে "এদের আন্দোলনের মুরোদ নেই।"
খালেদা জিয়া বিচক্ষনতার সাথে সব সিদ্ধান্ত নেবেন - এটাই প্রত্যাশা।
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৭
সিস্টেম বলেছেন: গুলাব ইস ড্রাঙ্ক