| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশ গালিচা হয়ে
পেতেছে এখানে বিছানা,
নরম সরম শ্যামা ঘুঘুরা
এখানে এখন মেলে আছে ডানা।
বর্ষার জলে কত যে তারা
হয়ে আছে যবুথবু,
ডানার নাচন থেমে নেই তাদের
সুরের মাতলামি চলছে তবু।
চন্দ্র মানব নামিয়েছে সিঁড়ি
এখানে এই শ্যামল প্রান্তরে,
বর্ষা ভেজা ঘাসের চত্বর
মাড়িয়ে চলেছে সে প্রাণ ভরে।
©somewhere in net ltd.