নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

chandramanob

I am nutral

চন্দ্রমানব

আমি এখানে কেবল মাত্র গল্প, প্রবন্ধ ও কবিতা লিখতে চাই।

চন্দ্রমানব › বিস্তারিত পোস্টঃ

দৃকপাত

২৬ শে জুন, ২০১৪ সকাল ১১:১৫

দৃকপাত

আমি যে দেখেছি সেই আগুন,

যে আগুনে ঘর পােড়ে।

দেখেছি অনুভবে আমি সেই আগুন

যার ধোঁয়া নেই, রং নেই, নেই কোন তমশাটে দাগ;

আছে কেবল দ্রোহের বরণ।

এবং আমি দেখেছি সেই অরণ্য,

যে অরণ্যে মৃগয়া নেই, নেই মলুয়া সরসীর ডাক;

আছে কেবল বোবা গুঞ্জন।

অতঃপর আমি দেখেছি সেই বৈষ্ণবীকে,

যার তিলক আছে, গেরুয়া বসন আছে;

আছে চুলের বিনণীতে উৎকট বাঁধন।

এবং শেষে দেখেছি আমি সেই মনষ্বীকে,

যার বুকে মৌতাত আছে,আছে মধু মাস;

নেই শুধু মৌটুসির পদাচারণ।



চনদ্রমানব

সকাল, ২৬-০৬-২০১৪ ইং।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.