| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাল হেঁটেছি জ্বলন্ত গীরি লাভায়,
আজ হাঁটব হৈম কুন্ডের দাহ অঙ্গারে,
আগামী কালও হবে হাঁটা কোন এক রুদ্র মরুতে।
পদ যুগলে এখন আগুনের হল্কা।
তবুও থেমে নেই আমার পথ চলা।
আমাদের বঙ্গ দ্রাক্ষা কুঞ্জে নেই কোন ছায়া,
এখানে কায়ার সাথে লড়ে লড়ে ফিকে হয়েছি আমি,
তাই অগ্নি দাবায় আমার কঠিন পথ চলা।
আমি জানি এখন আবার দবাদাহে পুড়ে
আমাকে পান করতে হবে কটাম্বু জল।
আগুনের দগদগে ক্ষতে জঠর অন্ধ্রে লোনা জলের দাওয়া
কী জানি কেমন হবে।
এখানে মানুষ আসে আদম হয়ে,
বেড়ে উঠে বয়লারের চিমনীর মত।
তারপর আগুন হয়ে নির্গুণ পোড়া যন্ত্রণায় পুড়ে অনন্ত কাল।
এখানে গনতন্ত্র একে একে হয়
কুন্ডেশ্বরী মহৌষধ বানানোর জ্বলন্ত কড়াই।
এখানে দুর্ভাগা মাতৃ জাতির সতীত্ব হয় ব্যবচ্ছেদ।
আমাকে তাই হাঁটতে হয় দগদগে আগুনে পোড়া পদযুগল নিয়ে।
হে পদযুগল আমাকে তুমি ক্ষমা কোর।
আর কত কাল বেহায়া পথিক হয়ে হাঁটব আমি।
চন্দ্রমানব
সকাল, ২৮-০৬-২০১৪ ইং।
©somewhere in net ltd.