| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহ্যোয়ার ইন এ পুরুষ ব্লগারের সংখ্যা প্রচুর, কিন্তু সে তুলনায় নারী ব্লগার নেই বললেই চলে । তাহলে কি মেয়েদের এই বিষয়ে আগ্রহ নেই নাকি তারা ব্লগ আপডেট কারার চাইতে অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকাটাই বেশী পছন্দ করে?
সামহ্যোয়ার ইন ব্লগের প্রথম দিকে, যখন মোটে আমি আমার ব্লগ লেখা শুরু করেছি তখন মোটে তিনজন মেয়ে ব্লগার ছিল । আমি , শাহানা আপু আর দেবোরা দিদি । কিন্তু কয়েকটা পোস্ট করেই দেবোরা দিদি হাওয়া হয়ে গিয়েছেন । বর্তমানে হোমপেজে সবের্াচ্চ যে 30 জন ব্লগারের নাম দেয়া আছে তাতে মাত্র দুইজন মেয়ে, আমি আর শাহানা আপু ।
সবের্াচ্চ ব্লগারের তালিকায় স্থান করতে না পারলেও বেশ কয়েকজন লেখিকা তাদের লেখনীর গুণে এই ব্লগে আলোচিত হয়েছেন ।
এদের মধ্যে প্রথমেই আসে লুনা রুশদী'র কথা । যদিও তিনি অনেক পুরোনো ব্লগার কিন্তু অনিয়মিত বলে শীর্ষ ব্লগারের তালিকায় স্থান পাননি । তার লেখার ভক্তও নেহায়েত কম নয় ।
এরপর বলা যায় আরেক নতুন মহিলা ব্লগারের কথা, যিনি মোটে এক সপ্তাহ হয় ব্লগ লেখা শুরু করেছেন এবং মাত্র ছয়টি পোস্ট করেই অনেক ভক্ত পেয়ে গেছেন । হ্যাঁ, মাসুদা ভাট্টি'র কথাই বলছি । তার লিখিত কলাম অবশ্য প্রায়ই জনকনেঠ পড়ি ।
এছাড়া নীতু, শমর্ী এরা কম লিখলেও এদের কিছু পোস্টের কারনে এরা আলোচিত হয়েছিল ।এরা নিয়মিত লিখলে ভালোই হত ।
সর্বোচ্চ ব্লগারের তালিকায় থাকা শাহানা আপু জনপ্রিয় হয়েছেন তার বিড়াল ট্রেডমার্কের জন্য কিন্তু তারমানে এই নয় যে তিনি ভালো লেখেন না । শাহানা আপুর পোস্ট পড়লে মনে হয়, কথা এত অল্পতেও শেষ করা যায়? উনার লেখার পাশাপাশি বোনাস হিসেবে থাকে বিড়ালের সুন্দর সুন্দর ছবি।
মেয়ে ব্লগাদের খুঁজতে গিয়ে কিছুটা দ্্বিধাগ্রস্থ, কারন কিছু ব্লগার এমন নাম ধারন করেছেন যে নাম দেখে চেনার উপায় নেই তারা ছেলে নাকি মেয়ে । যেমন, ভূত, তীর্থক, নীল আকাশ, কাশফুল ইত্যাদি ইত্যদি ।
যাই হোক, অনেক খুঁজেপেতে এই কয়েকজনই মেয়ে ব্লগার পেলাম । যদি কারো নাম বাদ পরে থাকে তাহলে ক্ষমাপ্রার্থী ।
২|
২০ শে ফেব্রুয়ারি, ২০০৬ দুপুর ২:০২
হাসান বলেছেন: যদিও আমি একটা ছেলে, তবুও তৌফিক সাহেবের কথার বিরোধিতা করছি - "এখন তো .... ছেলেদের নাচাতেই বেশী...তাই"। মেয়েরাই কি শুধু ছেলেদের নাচায়, আর ছেলেরা খুব ভাল, আর মেয়েরা যদি নাচায় তো ছেলেদের দোষ, তারা নাচে কেনো? তালি কি শুধু এক হাতে বাজে? এই সাইটের কথা নিশ্চয়ই অনেক বন্ধুকে বলেছেন, হিসেব করে দেখেন তো কজন মেয়ে বলেছেন, আসলে মেয়েদের সাথে আমরা ভালোবাসার পুতুপুতু কথা ছাড়া অন্য কথা বলি না, তাই তারা সবসময় পিছিয়ে যায়। তাদের আমরা যেভাবে দেখতে চাই, তারা সেভাবেই রয়ে যায়।
ধন্যবাদ।
৩|
২০ শে ফেব্রুয়ারি, ২০০৬ দুপুর ২:০২
অতিথি বলেছেন: আমি একজন যুবক এরপর আমি নিজে এবং বর্তমান সমাজের যুবক-যুবতীদের নিয়ে আশংকা প্রকাশ করছি। আমারা যদি নিজেরা একবার আত্মসমালচনা করে দেখি তহিলে দেখতে পাব আমরা কোন পথে চলেছি.....
৪|
২০ শে ফেব্রুয়ারি, ২০০৬ দুপুর ২:০২
হযবরল বলেছেন: আপনি নাম নিয়ে বড় ধন্ধে পড়েছেন। বাংলা বলগ দেখে যারপরনাই আনন্দিত হয়ে মাথা হযবরল হয়ে গিয়েছিল। লিখবার সময় না পেলে ও আপনাদের লেখা পড়ি। যারা লিখছেন তাদের ধন্যবাদ।
৫|
২০ শে ফেব্রুয়ারি, ২০০৬ বিকাল ৩:০২
অতিথি বলেছেন: দুখিঃত আমার বউ পাশে থাকার কারনে আমি কিছু লিখতে পারলামনা । কারন মেয়েদের নিয়ে কিছু লিখলে উনি রাগ করেন
৬|
২০ শে ফেব্রুয়ারি, ২০০৬ সন্ধ্যা ৬:০২
দাদা বলেছেন: বড় হও, দীর্ঘ হও, শুধু বেড়ে উঠো, শুধু বেড়ে ।
বিবাগী পথিক হয়ে চিরকাল বেড়ে উঠো,
ভেবোনা আমার কথা,
ক্রসিংয়ের সিগন্যাল পিছু রেখে একা ছোটো ।
৭|
২০ শে ফেব্রুয়ারি, ২০০৬ সন্ধ্যা ৭:০২
অতিথি বলেছেন: হাসানকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০০৬ দুপুর ২:০২
অতিথি বলেছেন: আমার মনে কি মলি আপু নারীরা লেখার চেয়ে হাড়িকেই প্রাধান্য দিচ্ছে।..আর ইন্টারনেটের ব্যবহার খুব কম মেয়ে জানে বলে মনে হয়। এখন তো এমন অবস্থা মেয়েরা ডেটিং,ফোনে সময়,এবং ছেলেদের নাচাতেই বেশী ব্যাস্ত....তাই