নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

no subject

পড়া লেখা, মাঝে মাঝে নিজ থেকে কিছু লিখার চেষ্টা।

মন্দ্র সপ্তক

নাম:- নূর আলম

মন্দ্র সপ্তক › বিস্তারিত পোস্টঃ

২৪ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৩৬

পর্দা ইসলামের
একটি গুরুত্বপূর্ন বিধান,
পর্দা নারীর ইজ্জত ও
সম্মান বহুগুণে বৃদ্ধি করে।
দুনিয়ার
জীবনে তাকে সুসংহত
ও নিরাপদ করে ।

বর্তমান মুসলিম
সমাজে পর্দার
প্রচলন আছে ঠিকই,
কিন্তু এইটাকে কি আসলেই পর্দা বলা যায়!

ম্যাক্সিমাম মেয়েই পর্দার ক্ষেত্রে চেহারা খোলা রাখার বিষয়ে ভূল ধারনা পোষন করে।
অনেকেই এটাকে পর্দার অন্তর্ভুক্ত মনে করে না । অথচ
চেহারা পর্দার
গুরুত্বপূর্ণ অংশ।

আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেছেন:-
সূরা আহযাবের ৫৯
নং আয়াত ।
"হে নবী আপনার
স্ত্রী ও
অন্যদেরকে এবং মুমিনদের
স্ত্রীদেরকে বলুন,
তারা যেন চাদর
নিজেদের উপর
টেনে নেয়"

উক্ত আয়াতের ব্যাখ্যায় ইমাম সূয়ূতী র.
বলেন, এটি সকল
নারীর জন্য
হিজাবের আয়াত ।
এতে মাথা ও
চেহারা ঢাকা ওয়াজিব
করা হয়েছে।

অন্য একটি ব্যাখ্যায় হযরত
আব্দুল্লাহ
ইবনে আব্বাস রা.
উক্ত আয়াতের
বলেন,
আল্লাহ
তা’আলা মুমিনদের
স্ত্রীদের আদেশ
করেছেন
তারা যেন
প্রয়োজনের
মুহূর্তে বাড়ি থেকে বের
হওয়ার সময় উপর
দিয়ে পর্দা ঝুলিয়ে চেহারা ঢেকে রাখে এবং শুধু
এক চোখ
খোলা রাখে।
(তাফসীরে ইবনে কাসীর:
৩/৮২৪)


অনেকে পর্দা ফরয হওয়ার দলীল হিসেবে নিম্নোক্ত আয়াত উপস্থাপন করে থাকে, তবে সেইটা সঠিক নয়।
আয়াতটা হল-

আল্লাহ
তা’আলা ইরশাদ
করেন, "তারা যেন
তাদের সৌন্দর্য
প্রকাশ
না করে তবে যা সত্যই
প্রকাশমান"(সূরা নূর, আয়াত ৩১)


পর্দার বিষয়ে এই
আয়াত
দ্বারা দলীল
দেওয়া এবং এই
আয়াতকেই একমাত্র
দলীল মনে করা ভুল।
সূরা নূরের ৩১
নং আয়তে মূলত সতরের
সীমারেখা বর্ণনা করা হয়েছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:০৯

প্রামানিক বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.