নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনফুলের বাগান

মনফুলের বাগানে স্বাগতম...

মনফুল

আমি একজন তলেবে এল্ ম (জ্ঞান অন্বেষণকারী)। মুসলমানদের বিভিন্ন দল ও গোষ্ঠীর বিভক্তি আমাকে কষ্ট দেয়। একতাবদ্ধ থাকলে মুসলমানরাই আজ দুনিয়া শাসন করতে পারত। আমার পোস্ট পড়ে একজন লোকও যদি বিন্দুমাত্র উপকৃত হয় আমার পরিশ্রম সার্থক।

মনফুল › বিস্তারিত পোস্টঃ

নাস্তিকদের তিনটি প্রশ্নের একটি সহজ উত্তর

০৯ ই জুন, ২০১২ দুপুর ১:৫০



একটি ছেলে বিদেশ থেকে অনেকগুলো ডিগ্রী অর্জন করার পর দেশে ফিরেছে। তার অর্জিত জ্ঞান নিয়ে সে খুবই অহংকারী কারণ তার তিনটি প্রশ্ন রয়েছে যার উত্তর এ পর্যন্ত তাকে কেউ দিতে পারেনি! ছেলেটির বাবা-মা খুব চিন্তায় পড়লেন, কি করা যায়!



অবশেষে তারা একজন মুসলিম স্কলারকে অনুরোধ করলেন এবং সবকিছু শোনার পর স্কলারটি রাজি হলেন। চলুন দেখি নীচে ছেলেটি আর স্কলারটির মাঝে কথোপকথন >>



ছেলেটিঃ আপনি কে? আপনি কি আমার তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবেন?



স্কলারঃ আমি আল্লাহর একজন বান্দাহ, ইনশাল্লাহ আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারব।



ছেলেটিঃ আমার তিনটি প্রশ্ন আছে। প্রশ্নগুলো হল:



১) আল্লাহর কি অস্তিত্ব আছে? যদি থাকে তাহলে আমাকে তার আকৃতি দেখান।

২) ভাগ্য বলতে কি বুঝায়?

৩) শয়তান আগুনের তৈরী, দোযখও আগুনের তৈরী; তাহলে শয়তানকে আল্লাহ কিভাবে শাস্তি দিবেন?



ছেলেটির তিনটি প্রশ্ন শোনার পর স্কলারটি হঠাৎ ছেলেটির গালে খুব জোরে একটি চড় মারলেন!



ছেলেটিঃ (ব্যাথায় কাতর হয়ে) আপনি রেগে আমাকে চড় দিলেন কেন?



স্কলারঃ আমি রেগে যাই নি। চড়টি ছিল তোমার প্রশ্নগুলোর উত্তর!

ছেলেটিঃ কিন্তু আমি তো কিছু বুঝতে পারলাম না!



স্কলারঃ তোমাকে চড় মারার পর তুমি এখন কি রকম অনুভব করছ?

ছেলেটিঃ আমি খুবই ব্যাথা পেয়েছি!

স্কলারঃ তাহলে তুমি বিশ্বাস কর ব্যাথা বলে কিছু আছে?



ছেলেটিঃ অবশ্যই করি।

স্কলারঃ আচ্ছা, তাহলে আমাকে এখন ব্যাথার আকৃতি দেখাও!

ছেলেটিঃ তা আমি কখনই পারব না।



স্কলারঃ এটি হচ্ছে তোমার প্রথম প্রশ্নের উত্তর। আমরা আল্লাহর আকৃতি না দেখেই সবাই আল্লাহর অস্তিত্ব অনুভব করি। আচ্ছা, আমি যে তোমাকে চড় দিলাম তুমি কি গতকাল এই বিষয়ে কোন স্বপ্ন দেখেছিলে?



ছেলেটিঃ না!

স্কলারঃ তুমি কি ভেবেছিলে করেছিলে যে আজকে তুমি আমার নিকট থেকে চড় খাবে?

ছেলেটিঃ না!

স্কলারঃ এইটাই হচ্ছে ভাগ্য, তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর।



আমি তোমাকে যে হাত দিয়ে চড় দিলাম তা কি দ্বারা আবৃত?

ছেলেটিঃ এটি মাংস দ্বারা আবৃত।

স্কলারঃ তোমার গাল, এটি কি দ্বারা আবৃত?



ছেলেটিঃ মাংস দ্বারা!

স্কলারঃ আমি তোমাকে চড় মারার পর তুমি তো ব্যাথা পেয়েছিলে, তাই না?

ছেলেটিঃ জ্বী, খুবই ব্যাথা পেয়েছি।



স্কলারঃ এইটাই তোমার শেষ প্রশ্নের উত্তর। মাংসা দ্বারা আবৃত হাতের আঘাতে মাংস দ্বারা আবৃত গালে যদি ব্যাথা পেয়ে থাক তাহলে, আল্লাহর পক্ষে কি এটা সহজ কাজ নয় যে তিনি শয়তানকে আগুন দিয়েই শাস্তি দিবেন! আল্লাহ যদি চান তাহলে আগুনই শয়তানের জন্য খুবই পীড়াদায়ক হবে।



আল্লাহ মহান......



মন্তব্য ৩৬ টি রেটিং +২০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১২ দুপুর ১:৫৭

বোরহান উদদীন বলেছেন:

সুন্দর হয়েছে।

০৯ ই জুন, ২০১২ দুপুর ২:১২

মনফুল বলেছেন: ধন্যবাদ......

২| ০৯ ই জুন, ২০১২ দুপুর ২:২০

মনে নাই তো কি করার বলেছেন: জটিল হইছে । খুবি ভাল লাগল ।

০৯ ই জুন, ২০১২ দুপুর ২:২৭

মনফুল বলেছেন: অনেক ধন্যবাদ........

৩| ০৯ ই জুন, ২০১২ দুপুর ২:২৩

ইসলাম রফিকুল বলেছেন: লেখককে ধন্যবাদ ।

০৯ ই জুন, ২০১২ দুপুর ২:২৭

মনফুল বলেছেন: ধন্যবাদ.......

৪| ০৯ ই জুন, ২০১২ দুপুর ২:২৬

বেলা চৌধুরী বলেছেন: বুদ্ধিদীপ্ত !!

০৯ ই জুন, ২০১২ দুপুর ২:২৭

মনফুল বলেছেন: হুমম

৫| ০৯ ই জুন, ২০১২ দুপুর ২:২৮

একলা বগ বলেছেন: অসাধারন হইছে, ++++++++++++

০৯ ই জুন, ২০১২ দুপুর ২:৫৯

মনফুল বলেছেন: ধন্যবাদ....

৬| ০৯ ই জুন, ২০১২ দুপুর ২:৪২

বাংলাদেশের বিবেক বলেছেন: অসাধারন!

০৯ ই জুন, ২০১২ দুপুর ২:৫৯

মনফুল বলেছেন: Thanks........

৭| ০৯ ই জুন, ২০১২ বিকাল ৩:০৩

চেলসি ফ্যান বলেছেন: থাপ্পর না দিইয়া পুলাডারে মাথায় বারি মারার কাম আছিল।বেদ্দব পুলাপান।

১০ ই জুন, ২০১২ সকাল ১১:১৭

মনফুল বলেছেন: এইরকম বেদ্দব পুলাপান এই ব্লগে আরো আছে!! :) :)

৮| ০৯ ই জুন, ২০১২ বিকাল ৩:০৮

সত্যচারী বলেছেন: অনেক পুরানা জোক্স.............

১০ ই জুন, ২০১২ সকাল ১১:২০

মনফুল বলেছেন: আপনি এর চাইতেও উত্তম উত্তম জোকস্ যদি জাতি কে উপহার দিতেন তয় জাতি খুভই উপ(অপ?)কৃত হত!

৯| ০৯ ই জুন, ২০১২ বিকাল ৩:১১

মরূেবল বলেছেন: +++++++++

১০ ই জুন, ২০১২ সকাল ১১:২১

মনফুল বলেছেন: ধন্যবাদ....

১০| ০৯ ই জুন, ২০১২ বিকাল ৩:১৪

~মাইনাচ~ বলেছেন: দারুন উপমা

১০ ই জুন, ২০১২ সকাল ১১:২৩

মনফুল বলেছেন: :) আপনার নিক দেখলেই মনে পড়ে চিকন মিয়ার কথা। উনি কমেন্টে শুধু এটাই লিখত "মাইনাচ"। আপনারে নিক দেখলে জ্যাডারে মিছ করি!

১১| ০৯ ই জুন, ২০১২ বিকাল ৪:৫৩

অগা বলেছেন: লেখককে ধন্যবাদ ।

১০ ই জুন, ২০১২ সকাল ১১:২৩

মনফুল বলেছেন: ধন্যবাদ........

১২| ০৯ ই জুন, ২০১২ বিকাল ৫:০০

রাহীম বলেছেন: সুন্দর যুক্তি , আর ও কিছু প্রমাণ পাওয়া যাবে ।

Click This Link

১০ ই জুন, ২০১২ সকাল ১১:২৩

মনফুল বলেছেন: ধন্যবাদ.....

১৩| ০৯ ই জুন, ২০১২ বিকাল ৫:১৩

আফিফা মারজানা বলেছেন: নাস্তিকদের নিয়া কিছু বলতে মন চায়না

১০ ই জুন, ২০১২ সকাল ১১:২৪

মনফুল বলেছেন: সবাই বলার দরকার নাই। কেউ না কেউ বললেই হবে :) :)

১৪| ০৯ ই জুন, ২০১২ বিকাল ৫:৩৯

মিনহাজুল হক শাওন বলেছেন: ভাল পোস্ট।

১০ ই জুন, ২০১২ সকাল ১১:২৫

মনফুল বলেছেন: ধন্যবাদ.......

১৫| ০৯ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:৩৯

সুলতান ব্লগস বলেছেন: বস জটিল হইছে । খুবি ভাল লাগল ।

১০ ই জুন, ২০১২ সকাল ১১:২৫

মনফুল বলেছেন: অনেক ধন্যবাদ...

১৬| ০৯ ই জুন, ২০১২ রাত ৮:১১

মূসা আলকাজেম বলেছেন:
+++++

আল্লাহ্‌র অস্তিত্বঃ আস্তিক ও নাস্তিকের যুক্তিতর্কঃ আমার উপলব্ধি -১,২,৩

১০ ই জুন, ২০১২ সকাল ১১:২৬

মনফুল বলেছেন: সময় করে দেখব... ধন্যবাদ।

১৭| ০৯ ই জুন, ২০১২ রাত ১১:৩২

আরমানউজ্জামান বলেছেন: খুবই সুন্দর!

১০ ই জুন, ২০১২ সকাল ১১:২৬

মনফুল বলেছেন: ধন্যবাদ........

১৮| ১০ ই জুন, ২০১২ সকাল ১১:৪৬

প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: ইদানিংকার নাস্তিকদের ভালা পাই, এরা কোন চিন্তা ভাবনার ধার ধারে না, প্যান্ট যেমন অনেক পাছার অনেক নিচে পরে, তেমনি স্টাইল দেখাইতে গিয়ে অনেকেই নাস্তিক হয়। এদের কর্মকান্ড পুরাই বিনোদন।

পোস্ট এ প্লাস।

৩০ শে জুলাই, ২০১২ দুপুর ১২:১৩

মনফুল বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.