| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার মন থেকে বিষাক্ত নিকোটিন ক্রমশ ছড়িয়ে পরছে; আমার কোষ থেকে কশে, প্রতিটি রক্ত কনিকায়। এখন- মদির-পানিয়ের পেয়ালা থেকে আমায় হাতছানি দেয় তোমার ছায়ামুখ। নেশার ঘোরে তোমার ঠোঁটে এঁকে দেই দীর্ঘ চুম্বন; ওমা! ঠোঁটের ফাঁকে এ যে শরাব পেয়ালার ভাঙ্গা টুকরো। যত দ্রুত শুকিয়ে যায় ঠোঁটের কাটা দাগ, তত দ্রুত বুকের ভেতর দগদগে হয় যন্ত্রণার ঘা। হতে চেয়েছিলাম, ধব ধবে একটি সাদা গোলাপ। যার পাপড়িতে পড়ত তোমার আলতো ছোঁয়া। ফিরিয়ে দিলে তুমি। যন্ত্রণা দিয়ে যন্ত্রণার গায়ে প্রলেপ মাখতে তাই হয়ে গেলাম ঘাসফুল। কারনে-অকারনে, যে-সে পাপড়ি ঝরালেও এখন আর কষ্ট হয়না। ইন্দ্রিয় গুলো আজ অনুভুতিহীন।
২|
২৮ শে জুন, ২০১৩ সকাল ১১:৩২
মুক্ত অপরাজিতা বলেছেন: আবেগ আছে বলেইত এখনও বেঁচে আছি। চেষ্টা করছি চালিয়ে যাওয়ার। পাশে থেকো বন্ধু...
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৩ সকাল ৯:২৯
এস এম আর পি জুয়েল বলেছেন: আবেগ আছড়ে পড়ছে যেন । ভালই হইছে , চালিয়ে যাও ।