নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত অপরাজিতা

মুক্ত অপরাজিতা › বিস্তারিত পোস্টঃ

কল্পিত ধর্ষিতা

২৮ শে জুন, ২০১৩ দুপুর ১২:০৬

ব্যাস্ত জনপথ, মৃদু লয়ে হেঁটে যাওয়া একটি নারী। পাশেই রগরগে-লালায়িত দুটি চোখ, তরমুজের কাটা টুকরো নয়, যেন কামড় বসাচ্ছে পাশ কাটিয়ে চলে যাওয়া কোন নগ্নিকার গায়। হ্রিংস শ্বাপদের দৃষ্টিতে যেন, নখ-দন্তে ফালা ফালা করতে চায় পলায়নরত শিকারকে। খুনহীন, দাগহীন। তবু নিশ্বব্দে ক্ষত বিক্ষত হয় সেই লোভনীয় নারী দেহ, কল্পিত নগ্নিকা। এরপর লোভাতুর কটা চোখ, আবার সম্মুখে ফেরায় তার দৃষ্টি। আরও আরও লোভনীয় শিকার, আর হ্রিংস দৃষ্টিতে গিলে খাওয়া। এভাবেই বেগবান জনপথ বয়ে চলে জীবনের টানে। সাথে সাথে বয়ে চলে হাজারো কল্পিত ধর্ষিতার জীবন, পেছনে ফেলে অপমানের দাহজ্বালা। নীরবে নিশ্বব্দে, দৃষ্টিহীন সমাজের অন্তরালে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.