| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়গুলো আজ বড় বেশি বৈরী।
বৈরী তুমিও।
তোমার হাত ধরে উঠে আসা বৈরিতা,
কেড়ে নিয়েছে আমার সব;
গোধূলির গল্প, সান্ধ্য আসর আর স্বপ্নিল রাত।
তুমি কি জানতে,
পাখিরাও ডানা ছড়াবে হিসেব নিকেশ করে?
কিংবা সেই বাশীওয়ালা মামাটাও আর,
সময়কে বাঁধতে পারবেনা তার বাশীর সুরে;
জানতে কি?
অথচ-
আমি তো জানি,
এ সাময়িক বৈরিতা নয়।
পরিবেশ-প্রতিবেশ আর সময়ের বৈরী
অক্টোপাস ক্রমশ জড়িয়ে নিচ্ছে আমাকে,
আমার জগতকে।
তোমার শাসনে সময়গুলো মেনে
নিয়েছে সান্ধ্য আইন।
আর পরম্পরায় নিলামে উঠছে
আমার সব সম্পর্কের জাল;
চোরা চোখে তুমিও হেসে নিচ্ছ খানিকটা।
দেউলিয়াত্বের দায় নিয়ে,
নষ্ট হয়ে যাওয়া টুকরো টুকরো সময়ের ভিড়ে,
আমিও বেছে নিয়েছি ঘাস ফড়িঙের জীবন।
©somewhere in net ltd.