নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত অপরাজিতা

মুক্ত অপরাজিতা › বিস্তারিত পোস্টঃ

চোরাবালি

২৫ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৫২





চোরাবালি যখন গিলে খেয়েছে

সবটুকু সুখের বড়ি,

তালকানা হয়ে দাঁড়িয়েছিলো

অলস দুঃখগুলো।

তোমার মুখে ছিল যখন

আধপোড়া সিগারেটের ধোঁয়া,

চোখ পাকিয়ে দেখেছিলে

মেয়েটির কোমর দুলানো।

সেই যে সুশীল ছেলেটি

সেও আজ বদলেগেছে,

অশ্লীলতাকে পুঁজি করে যে

এখন শ্লীলতা খোঁজে।

সেই সুহাসিনী মেয়েটাও এখন

আর আগের মত নেই,

চোখে বিষাদের ছায়া নিয়ে মরন

বলে ভুল করে জীবনকেই।



তবুও অলস দুঃখগুলোকে যখন,

আধপোড়া সিগারেট হয়ে জ্বলতে দেখি।

তখন মনে পড়ে যায়;

তোমার অযাচিত দেখা সেই মেয়েটির কথা,

আর চোরাবালির সবটুকু সুখ গিলে খাওয়া।







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.