| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুড়ি ওড়াত আমি সিদ্ধ হস্ত নই,
হয়ত ছিলামও না কোন কালে।
এই আনাড়ি হাতে নাটাই ঘুরিয়ে
আর কতটুকুই বা দখল করতে
পারি তোমার আকাশ?
তবু আমি আকাশ ভালবাসি,
সোনালি রোদ্দুরে মাখা এক
চিলতে খোলা আকাশ,
সাদা সাদা মেঘের ফাঁকে
সীমাহীন নীল আকাশ।
আনাড়িপনা নিয়েও তাই,
বারবার তোমার আকাশ ছুতে চাই।
যদি বলি তোমার আকাশের কিছু
বিশালতা আমায় দাও,
যাতে ইচ্ছে মত উড়তে পারে
আমার শখের ঘুড়ি।
তবে দেবে কি?
ভেবে দেখ, যদি পারো!!!
২|
০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৭
মুক্ত অপরাজিতা বলেছেন: agiye to jete chai, kintu barbar e piciye jachci@juel
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৪
এস এম আর পি জুয়েল বলেছেন: তাই তো ? ভেবে দেখা উচিৎ । ভাল এগিয়ে জাও