নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

☼ দুনিয়াটা মস্ত বড় ☼

মন্নুবেগ

হাতুড়ি ইঞ্জিনিয়ার হওয়ার পথে আছি ....

মন্নুবেগ › বিস্তারিত পোস্টঃ

আমি -তুমি :P B-) ;)

১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩৫

তুমি মরিচ আমি ঝাল,

তুমি আলতা আমি লাল ।

তুমি পানি আমি পিয়াস ,

তুমি তাল আমি তালের শাঁস ।



তুমি মাটি আমি পিঁপড়া ,

একই ঢিবিতে দুইজনের আখড়া ।



তুমি ওভারব্রিজ আমি গার্ডার,

তুমি ব্যাটারি আমি চার্জার ।

তুমি আম আমি আটি ,

তুমি কুমড়া আমি বটি ।



তুমি নদ আমি নদী ,

তুমি সোফা আমি গদি ।

তুমি প্লেট আমি গ্লাস ,

তুমি হাসি আমি ব্লাশ ।



তুমি হরিন আমি হরিণী

তুমি ভুত আমি ডাইনি ।



তুমি পানি আমি স্যালাইন ,

তুমি চামচ আমি মেলামাইন ।

তুমি ছাত্র আমি ছাত্রী ,

তুমি ট্রেন আমি যাত্রী ।



তুমি ব্রেক আমি গিয়ার ,

তুমি সাহস আমি ফিয়ার ।

তুমি জল আমি ছাপ,

তুমি অন্যায় আমি পাপ ।



তুমি বর আমি বধূ ,

তুমি লাউ আমি কদু ।

আমি নানী তুমি নানা ,

তুমি মহাসেন আমি ক্যাটরিনা ।



তুমি শায়ের আমি শায়েরি ,

তুমি কালো আমি খয়েরি ।

তুমি পান আমি চুন ,

তুমি তরকারি আমি নুন ।



তুমি ক্যামেরা আমি লেন্স ,

তুমি টেবিল আমি বেঞ্চ।

তুমি বোর্ড আমি চক ,

আমি শিলা তুমি রক ।



তুমি ঝারু আমি শলা ,

তুমি কণ্ঠ আমি গলা ।

তুমি মেঘ আমি বৃষ্টি,

তুমি রেজাল্ট আমি মিষ্টি ।



তুমি দৃষ্টি আমি ভ্রম,

তুমি মজিলা আমি ক্রম ।

তুমি সুপারি আমি যাতা ,

তুমি পিতা আমি মাতা ।



তুমি কীবোর্ড আমি প্যাড ,

তুমি বল আমি ব্যাট।

তুমি ফেসবুক আমি টুইটার ,

তুমি জাজিরা আমি রয়টার ।



তুমি হট আমি কোল্ড ,

তুমি এলবিডাব্লিউ আমি বোল্ড ।

তুমি ফাইল আমি ফোল্ডার ,

আমি ইঞ্জিনিয়ার তুমি জব হোল্ডার ।



তুমি নাশপাতি আমি আপেল ,

তুমি তরমুজ আমি বেল ।

তুমি খেজুর আমি বরই ,

তুমি মেহগনি আমি করই ।



তুমি আকাশ আমি পাতাল ,

তুমি নেশা আমি মাতাল।

তুমি গোয়েন্দা আমি পুলিশ ,

তুমি বুদ্ধিমান আমি ফুলিশ ।



তুমি শার্ট আমি শাড়ি ,

তুমি নর আমি নারী ।

তুমি জিন আমি পরী ,

তুমি দেয়াল আমি ঘড়ি ।



তুমি বিল্ডিং আমি সিঁড়ি ,

তুমি টুল আমি পিঁড়ি ।

তুমি কৌটা আমি মলম ,

তুমি ক্যাপ আমি কলম ।



তুমি চিরুনি আমি চুল ,

তুমি হাইকোর্ট আমি রুল ।

তুমি লজ্জা আমি ভূষণ ,

তুমি বালিশ আমি কুশন ।



তুমি হাসি আমি কান্না ,

তুমি উনুন আমি রান্না ।

তুমি দুধ আমি ঘোল,

তুমি ভুনা আমি ঝোল ।



তুমি চাবি আমি রিং ,

তুমি অ্যালার্ম আমি টিং টিং ।

তুমি মণ আমি কেজি ,

তুমি কর্মঠ আমি লেজি ।



তুমি হাত আমি চুড়ি ,

তুমি আকাশ আমি ঘুড়ি ।

তুমি রিলাক্স আমি বিজি ,

তুমি ডিজুস আমি ইজি ।



তুমি রেজালা আমি ঝাল ফরাই,

তুমি এন টিভি আমি চ্যানেল আই ।

তুমি এন্দ্রয়েড আমি ওয়াইফাই ,

তুমি সেকেলে আমি হাইফাই ।



তুমি হিরক আমি কাচ

তুমি সাত আমি পাঁচ ।

তুমি স্পাইক আমি ইমো ,

তুমি সিনেমা আমি প্রমো ।



তুমি রেল আমি লাইন ,

তুমি ইউক্যালিপটাস আমি পাইন ।

তুমি জাদুকর আমি যাদু ,

তুমি মৌচাক আমি মধু ।



তুমি ভ্যান আমি চাকা ,

তুমি কাঁচা আমি পাকা ।

তুমি কাঠ গোলাপ আমি কৃষ্ণচূড়া ,

আমি পিচ্ছি তুমি ঠুনঠুনে বুড়া ।



তুমি মুখ আমি রুমাল,

তুমি কাঠ আমি কুড়াল ।

তুমি কানকো আমি পাখনা,

তুমি কড়াই আমি ঢাকনা ।



তুমি তাল আমি তিল,

তুমি খাবার আমি বিল ।

তুমি ফুল আমি বাগান,

তুমি ''ড্যাশ '' আমি জাহান । :D :P :P

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: :#) B-) B-))
আপনার এই অদ্ভুত ছন্দমিলের তুলনা হয় না।

পুনশ্চঃ কবিতা পিডিএফ ও প্রিয়তে রাখলাম।

ভালো থাকবেন।

১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫

মন্নুবেগ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । :) :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.