| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদিও রেডি খাবার খাইতে সবার ই ভাল্লাগে ।
সেইখেত্রে গড়িমসি ও করা হয় , এইটা হয়নাই , ওইটা বেশি হইছে । নিজে একটা খাদ্য বানাইতে গিয়া অখাদ্য পরিনত করলেও মনে হয় , থাউক এইটুক বেশী / কম চালানো যায় ।
তাই নিজের বাহাদুরি দেখাইতে আমিও নিজে তৈরি করছি জালি কাবাব । এবং এক্সপেরিমেন্ট সফল ।
সুস্বাদু জালি কাবাব তৈরি করতে __
উপকরণ যা যা লাগবে ঃ-
১/ গোশতের কিমা - ৫০০ গ্রাম ।
২/ ডিম - ৬ টা ( মাখানো এবং ভাঁজার সময় )
৩/ টোস্ট বিস্কুটের গুঁড়া - ২ টেবিল চামচ
৪/ পাউরুটি - ৪ পিস
৫/ কাবাব মশলা - ১ টেবিল চামচ
৬/ কাঁচামরিচ কুচি - ১ টেবিল চামচ ( ঝাল একটু বেশী খাইলে একটু বেশী , আমার মত
)
৭/ ধনেপাতা কুচি - ৪ টেবিল চামচ
৮/ পেঁয়াজ কিউব করে কুচি - ৪ টেবিল চামচ
৯/ পেঁপে বাটা - ২ টেবিল চামচ
১০/ লবন - স্বাদ মত
১১/ টমেটো সস - ১ টেবিল চামচ
১২/ টেস্টিং সল্ট - ১ চা চামচ
প্রস্তুত প্রনালি ঃ-
১/ পাউরুটির শক্ত কিনার ফেলে পানিতে ভিজিয়ে নিংড়ে নিতে হবে।
২/ গোশতের কিমা , পাউরুটি , কাঁচামরিচ কুচি , পেঁয়াজ কুঁচি , ধনে পাতা কুচি , ডিম - ২ টা , কাবাব মশলা , পেঁপে বাটা এবং টমেটো সস এক সঙ্গে মাখাতে হবে ।
৩/ এরপর মাখানো মণ্ড রেফ্রিজারেটরে ১ ঘণ্টা রেখে দিতে হবে ।
৪/ ফ্রিজ থেকে মণ্ড নামিয়ে এতে বিস্কুটের গুঁড়া , লবন , এবং টেস্টিং সল্ট দিয়ে মাখাতে হবে ।
৫/ এইবার মাখানো কিমা দুই হাতে ছোট ছোট গোল করে কাবাবের আকার তৈরি করে টোস্ট বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে অন্য পাত্রে ফ্রিজে ২০ মিনিটের জন্য রাখতে হবে ।
৬/ একটা পাত্রে ৪ টা দিম ১ চিমটি লবন দিয়ে ফেটে নিতে হবে । কাবাব গুলো ফেটা ডিমে ডুবিয়ে কড়াইয়ে ডুবো তেলে ভাঁজতে হবে ।
৭/ বাদামী রঙ ধারন করলে চুলা থেকে নামিয়ে তেল ঝড়িয়ে গরম গরম পরিবেশন করুন জালি কাবাব ।
টিপস ঃ- জালি সুন্দর আসার জন্য কাবাব যখন কড়াইতে ছাড়বেন তখন বেশী আঁচে এবং পরে মাঝারি আঁচে ভাঁজতে হবে ।
২|
০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
মোঃ আনারুল ইসলাম বলেছেন: সুস্বাদু জালি কাবাব তৈরি করার রেসেপি। বউকে বলতে হবে বানাতে।
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪১
মন্নুবেগ বলেছেন: টেস্ট কেমন হয় তা জানাতে ভুলবেন্না কিন্তু !
৩|
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২১
হাসিব০৭ বলেছেন: অাপনে মিয়া মানুষ ভালা না অসময়ে পোষ্ট দিছেন
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩২
ইমরাজ কবির মুন বলেছেন:
আজকে সন্ধ্যায় এমনেও তেমন কিছু খাওয়া হয়নাই, পেটে ক্ষিধা- তার উপর এ পোস্ট ! মাইনাচ ||