| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমরা সবাই স্বাভাবিক হও
তাতে কি আসে যায়
আমি অ’স্বাভাবিক হব
আর কিছু নাহোক ‘অ’ তো পাবো !
তোমরা বিধি নিষেধ মেনে হও বাধ্য
আমি নাহয় থাকলাম অ’বাধ্য
সীমার মাঝে সীমা খুজে হও আবদ্ধ
আমি অ নিয়ে অসীম হব ।
সাগরের তল পরিমাপ করে
তলের গভীরতা জানতে চাও ?
আমি ‘অ’ দিয়ে তাকে অ’তল
গভীর আক্ষা দিব ।
পরিমেয় ভালোবাসা নিয়ে বাঁচো
আমারটা থাকুক অ’পরিমেয়
সার্থক প্রেমের সুখে সুখী হও
আমি নাহয় সেই অ’সুখেই মরি ।।
১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১
মন্নুবেগ বলেছেন: অনেক ধন্যবাদ ।
২|
২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:১৬
মাহবুবুল আজাদ বলেছেন: পরিমেয় ভালোবাসা নিয়ে বাঁচো
আমারটা থাকুক অ’পরিমেয়
সার্থক প্রেমের সুখে সুখী হও
আমি নাহয় সেই অ’সুখেই মরি ।
দুর্দান্ত।
১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২
মন্নুবেগ বলেছেন: অনুপ্রেরণার বুস্ট লোডেড !
অনেক ধন্যবাদ ।
৩|
২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২১
মামুন ইসলাম বলেছেন: চমৎকার ভালো লাগা থাকলো ।
১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
মন্নুবেগ বলেছেন: অনেক অনেক ধন্য+++ ![]()
৪|
২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৫
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর লিখেছেন
১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১১
মন্নুবেগ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।
৫|
২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯
বাতায়ন এ আমরা কজন বলেছেন: ভালো লাগা থাকলো আপনার লেখায়। এভাবেই অসম্ভব ভালো লিখতে থাকুন অযুত নিযুত লেখা অপরিমেয় ভাললাগার জন্য। অসমাপ্ত না থাকুক অনিন্দ সুন্দর লেখা। ভাল থাকবেন।
১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
মন্নুবেগ বলেছেন: অসংখ্য ধন্য+++ । অনুপ্রেরণা দিয়ে পাশেই থাকুন
![]()
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:০৪
দৃষ্টিসীমানা বলেছেন: কবিতার কোথায় যেন একটা বিষণ্ণতা লুকিয়ে আছে । ভাল লাগল ।শুভ সকাল ।