নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঠাঁই নাই ঠাঁই নাই ছোটো সে তরী!

মনওয়ার

অবাক হই অনেক কিছুতেই, কিন্তু সবচেয়ে বেশি অবাক হই এই 'পেল ব্লু ডট' (কার্ল সাগান) এর একটা স্পিশিসের অবাক করা সব কীর্তিতে, ভাল হোক আর মন্দই হোক।

মনওয়ার › বিস্তারিত পোস্টঃ

পশ্চিমবঙ্গের বাংলা ব্লগ সাইট?

১৩ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৪৭

আমাদের বাংলাদেশীদের যেমন আছে সামহোয়্যার, সচলায়তন, প্রথম আলো, আমার ব্লগ ইত্যাদি, পশ্চিমবঙ্গীয়দের কি এরকম কিছু নেই? থাকার তো কথা, ওরা তো আমাদের চেয়েও বেশি প্রোলিফিক মনে হয়। এরকম কোন সাইট সম্পর্কে জানা থাকলে লিংকটা কি একটু দেবেন? নাকি বিশাল ভারতের চাপে মিশে গেছে বেচারারা?



এছাড়াও, পশ্চিমবঙ্গীয় বাংলা ব্লগাররা কি আমাদের এসব সাইটে ব্লগ করেন? লিংক?

মন্তব্য ১৫ টি রেটিং +১/-৪

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৭

অন্যআনন বলেছেন: ভাই, মাইন্ড না করলে একটা কথা জিজ্ঞেস করতে চাই, প্লিজ অন্যভাবে নিবেননা! এই যে ব্যাপারটা জানতে চাওয়ার আগ্রহ, এটা কি শুধুই কৌতুহল? কৌতুহল হলে কেন!

১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৪৬

মনওয়ার বলেছেন: উমম... কারনগুলো নিম্নরূপ হতে পারে, অন্যআনন ভাই:

(১) পশ্চিমবঙ্গের বাঙ্গালীদের কত বই পড়ে তো বড় হলাম, ভালভাবেই এফেক্টেড হয়েছি।

(২) ওদের কালচারটাও অনেকটা বুঝি মনে হয়।

(৩) একটু অবাকই লাগতো এবং লাগে ওদের এরকম কোন সাইট না দেখে... মন বলে লিটারারী আউটপুট হিসাব করলে ওদের তো থাকা উচিত।

(৪) গুগলে সার্চ করে সিগনিফিক্যান্ট কিছু পাই নাই।

(৫) তাছাড়া পশ্চিমবঙ্গের মানুষদের সাথে পরিচয়ও নাই, কিন্তু একটা কিনশীপ ফিল করি। এইসব ব্লগগুলা অনেক 'ঘনিষ্ঠ' মাধ্যম। মনে হল আপনারা সাহায্য করতে পারবেন এই সার্চে।

এইগুলাই কৌতুহলের মূল কারনসমুহ। ;)

২| ১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৮

দিগন্ত বলেছেন: গুরুচন্ডালী বলে একটা আছে। আমার ইন্টারেস্ট নেই। আমিও প্রধানত ইংরেজীতেই লিখি, বাংলা লেখাটা রপ্ত করে ফেলেছি বলে বাংলাতেও লিখি।

১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৫০

মনওয়ার বলেছেন: লিংকটা একটু দেবেন গুরুচন্ডালীর? একটু অবাকই হলাম একটা মাত্র সাইটের কথা শুনে। উপরের কমেন্টের রিপ্লাইটা পড়ে দেখতে পারেন।

বোকামি মাফ করে দেবেন, কিন্ত আপনি পশ্চিমবঙ্গীয় বাঙ্গালী, ঠিক? :) পশ্চিমবঙ্গের লিটারারী আউটপুট এতো বেশি হলে বাংলা ব্লগিং এত কম কেন?

ধন্যবাদ।

৩| ১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:১৫

আছহাবুল ইয়ামিন বলেছেন: পশ্চিমবঙ্গের মানুষরা কি ভিন্ন জাতি বা ভিন্ন কোন ভাষায় কথা বলে?

বাংলায় কম্পিউটিং এর জন্য অংকুর নামে একটি স্বেচ্ছাসেবক সংস্থা আছে। মূলত পশ্চিম বঙ্গের কিছু মানুষ এর মূলে থাকলেও দুই বাংলার স্বেচ্ছাসেবকরা কাজ করেছিল একসাথে। লিনাক্স এ আজ যে বাংলা দেখা যাচ্ছে তার পেছনে এই সংস্হার অবদানই সবচেয়ে বেশী।

Click This Link

১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৭

মনওয়ার বলেছেন: মনওয়ার বলেছেন: "পশ্চিমবঙ্গের মানুষরা কি ভিন্ন জাতি বা ভিন্ন কোন ভাষায় কথা বলে?"

হমম... নারে ভাই ওইটা মীন করি নাই... আমার বেশ নাইভ একটা ধারনা ছিল যে এইসব ব্লগগুলিতে 'কেবল' বাংলাদেশীরাই পোস্ট করে। আসলে 'বেশিরভাগ'ই বাংলাদেশী, সবাই না।

লিংকটা দেখলাম। জোস একটা প্রোজেক্ট! এরকম আরো দরকার।

৪| ১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৭

মনওয়ার বলেছেন: "পশ্চিমবঙ্গের মানুষরা কি ভিন্ন জাতি বা ভিন্ন কোন ভাষায় কথা বলে?"

হমম... নারে ভাই ওইটা মীন করি নাই... আমার বেশ নাইভ একটা ধারনা ছিল যে এইসব ব্লগগুলিতে 'কেবল' বাংলাদেশীরাই পোস্ট করে। আসলে 'বেশিরভাগ'ই বাংলাদেশী, সবাই না। :)

লিংকটা দেখলাম। জোস একটা প্রোজেক্ট! এরকম আরো দরকার।

৫| ১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:০২

অচেনা বাঙালি বলেছেন: গুরুচন্ডালী - http://www.guruchandali.com/

১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৩

মনওয়ার বলেছেন: ধন্যবাদ!

৬| ১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:২৬

একা আমি বলেছেন: ওরা তো আমাদের চেয়েও বেশি প্রোলিফিক মনে হয়?!!! এর মানে কি???

কি বলতে চান???

ওরা একটা ঢংগী কৃপণ জাত... কারন আমি তাদের বহুদিন কাছে থেকে দেখেছি।

১৩ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪২

মনওয়ার বলেছেন: প্রোলিফিক বলতে আমি স্পেসিফিকালি লিটারারী আউটপুট সম্পর্কে বলছিলাম। হতে পারে আমার ক্ষেত্রে আমি এই এসপেক্টে কিছুটা ওভারএস্টিমেট করেছি... সেবা প্রকাশনীও সেইরকম ভূমিকা রেখেছিল ছোট বেলায়, কিন্তু সুনীল-শীর্ষেন্দু-সমরেশ-সুকুমার-সত্যজিৎদেরও ভাল প্রভাব ছিল।

'ঢংগী কৃপণ জাত' - একটা জাতিকে কি এভাবে ক্যারেক্টারাইজ করা যায়? আমার মনে হয় না।

৭| ১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:২৮

হাসিব বলেছেন: প্রোলিফিক মানে কি ?

৮| ১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৮

একা আমি বলেছেন: prolific means- highly productive

Click This Link

৯| ১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৭

অচেনা বাঙালি বলেছেন: একাআমি দেহি বেপক গিয়্যানি লুক। B-)

১০| ১৩ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৭

একা আমি বলেছেন: তাই নাকি?? জানতাম না তো??!!

১১| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:০৮

নির্মাল্য বলেছেন: এই সাইটটা আছে ,আমরা এখানে ব্লগিং করি,তবে ব্লগ ও ব্লগার সংখ্যায় দুটোই খুব কম
বর্ণপরিচয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.