| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে ব্যান করছে - এমনকি লগিন পর্যন্ত ব্যান ।
আপনাদের দুই জনকেই ধন্যবাদ ।
আজ সকাল থেকেই মনটা খুব শান্তি শান্তি লাগছে | গত কয়েক দিনের বোঝানোর পর আমি কাসিফ আলাউদ্দিন , আজিব সকিক আর তাদের দুই বন্ধু বিজ্ঞানী মামা এবং গাধা ভাইয়ের কথা গত রাতে মেনে নিলাম | সাথে পাল্লা ভাইও ছিলেন | আগে জামাত করলেও বর্তমানে বিদেশী একটি স্কলারশিপের আশায় তিনি নাস্তিক হয়েছেন | কিন্তু তার অন্য নাস্তিক বন্ধুরা আজও তাকে জামাতের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা নামেই ডাকে, সংক্ষেপে আমাদের পাল্লা ভাই |
যুক্তি এবং প্রমান ছাড়া কিছু বিশ্বাস করতে নেই |
সৃষ্টিকর্তা বলে কিছুই নেই |
ভালই হলো | ধর্ম না থাকার কারণে যে যে কাজগুলি এতদিন করা হয়নি তা এখন মনভরে করা যাবে | গত কয়েকদিন ধরেই বন্ধু খোকন জ্যাক ডানিয়েলস এর একটা বোতল আছে বলে বিরক্ত করছিল | আজ মন ভরে মদ খাওয়া আর তারপর কিছুক্ষণ জুয়া খেলা হবে |
Charity began at home |আর আমার প্রমান খোজা শুরু হলো বাসা থেকে | যাকে আমি জন্মদাতা পিতা বলে জানি সে আমার পিতা তো ? ধর্মভীরু এই লোক কোনদিন ঘুষ খায়নি | অথচ আমার অন্য বন্ধুদের বাবারা একই পোস্টে চাকরি বাড়ি গাড়ি করে ফেলল | আমরা এখনো ভাড়া বাড়িতেই পড়ে রইলাম | অথচ আমার কোনদিন ঘুষ ব্যাপারটি কে অস্বাভাবিক মনে হয়নি | যুক্তি দিয়ে বিচার করলে যে পরিমানে জিনিসপত্রের দাম তার তুলনায় বেতন সামান্য | আত্মমর্যাদা নিয়ে বেছে থাকতে গেলে বাড়তি ইনকাম ছাড়া উপায় নেই | আর ঘুষ খেলে যে কিছুই হয়না আর ভালো থাকা যায় তা তো প্রমানিত | তাও কেন যে এই বেকুবটা ( বাবা - প্রমান সাপেক্ষে ) ঘুষ খেল না |
সকাল বেলা মাকে গিয়ে বললাম , মা বিকেলে একটু সময় হাতে রেখো | তুমি আর মোস্তাফিজ সাহেবকে ( বাবা - এখন পর্যন্ত ) নিয়ে একটু বের হব | মা তার স্বামীকে ( এইটা আমি নিশ্চিত - বিয়ের কাবিননামা দেখেছি ) নাম ধরে ডাকায় একটু অবাক হলেন | বুঝিয়ে বলতেই মার মুখ পাশে জ্বলতে থাকা গ্যাসের চুলার চেয়ে গরম হয়ে উঠলো | হাতের রুটি বেলার বেলুনটি তিনি আমার মাথাকে রান আউট করার ভঙ্গিতে ছুড়ে মারলেন | কমবয়সে সাতচাড়া খেলার অভ্যাস ব্যাপক কাজে দিল | এঁকেবেঁকে কোনো মতে মাথা বাঁচিয়ে দে ছুট | পাশে দাড়িয়ে থাকা বউ আমার অবাক হয়ে চেয়ে রইলো |
অফিসে এসে পাশের কিউবিকলের মিলির হাসিমুখ দেখে মনটা ভালো হয়ে গেল | বউএর সাদামাটা মুখের পাশে মিলির মুখ কল্পনা করতেই মন আবার হতাশ হয়ে পড়ে | কেন যে বাবা মার কথামত সাদামাটা বৌটাকে বিয়ে করতে গেলাম | না আছে চেহারা , না আছে মিলির মত আগুন জ্বালানো ফিগার | মিলি যখন দুসারি কিউবিকলের মাঝ দিয়ে হেটে যায় তখন শুধু অফিসের কলিগরাই নয় , ডিরেক্টর থেকে নিয়ে পিওন সবার বুকে কাপন উঠে | নেহায়েত মিলির বাবাও এই কোম্পানির একজন ডিরেক্টর , তাই মিলির সাথে কেউ বেশি ঘনিষ্ঠ হবার চেষ্টা করেনি | মিলির আবার আমার সাথে খাতির একটু বেশি | একই ডিপার্টমেন্ট এর সিনিয়র ছাত্র হবার কারণে ইউনিভার্সিটি তে পাওয়া সালাম অফিসে এসে হাই-হ্যালো তে ঠেকেছে | হয়ত আমার প্রতি মিলির একটু সুনজরও আছে | গত দুবছর ধরে আটকে থাকা প্রমোশনটা মিলি অফিসে জয়েন করার কয়েক দিনের মধ্যেই হয়ে যায় | এমনকি প্রমোশনের দুদিন আগে মিলির বাবা তার বিলাসবহুল কামরায় ডেকে নিয়ে দশ মিনিট কথাও বলেন যা ছিল গত দুবছরে প্রথম |
মিলি জানতে চায় আজ সন্ধায় ফ্রি আছি কিনা | একটু চিন্তা করে জানালাম ফ্রি | অনুরোধ করলো বাসায় আসার জন্য | জানালাম সাতটার দিকে দেখা করতে পারব |
অফিসে কাজের ঝামেলা না থাকায় একটু আগে বের হলাম | খোকনের এপার্টমেন্টএ পৌছে দেখি রাসেল , টুলু আর আতিক ও হাজির | চিকেন ফ্রাই আর জ্যাক ডানিয়েলস এর বোতল শেষ হতে বেশি সময় লাগলনা | এর পর কিছুক্ষণ অল্প স্টেকে নাইন কার্ড খেলা | মাসের শেষ | পকেটে টাকা বেশি না থাকায় বেশি হারতে হলনা | সাতটার একটু পরে মিলির বাসায় পৌছলাম | সারাটা রাস্তা জ্যাক ডানিয়েলস এর হালকা নেশায় নানা ঘটনাকে যুক্তি দিয়ে প্রমান করতে করতে সদ্য নাস্তিক মনটাকে বাহবা দিয়ে উঠলাম |
আজ অন্যান্য দিনের চেয়েও মিলিকে আগুনের মত লাগছে | ড্রইং রুমে বসার পর থেকেই শুরু হলো ইনিয়ে বিনিয়ে নানা কথা | টুকটাক কথা বলার পর মিলি এলো আসল কথায় | আমাকে তার দারুন ভালো লাগে | জানালাম আমি বিবাহিত | তার উত্তর কোনো সমস্যা নেই | প্রথম প্রথম আমরা গোপনে মেলা মেশা করব | তারপর সুযোগ বুঝে বৌকে তালাক দিয়ে মিলিকে বিয়ে করলেই চলবে | রাজত্ব আর রাজকন্ন্যা আমার হাতের মুঠোয় | এই সম্পর্ক আমার ক্যারিয়ার এর জন্য কিরকম সুফল বয়ে আনবে মনে কতই পুলকিত হলাম | জানালাম আমি রাজি | আনন্দে মিলির মুখখানি হাসিতে ভরে উঠলো | বলল , রাজি যখন সম্পর্ক শুরুর চিহ্ন হিসেবে তাকে একটু আদর করতে | চোখ বন্ধ করে মুখ এগিয়ে দিল চুমু খাবার জন্য | দুহাতের মধ্যে তার মুখখানি ধরতেই মনে হলো মুখ তো নয় যেন চাঁদ ধরেছি |
এই চাঁদের পাশে আমার বৌএর সাদামাটা মুখ তুলনা করতে গিয়েই ঝামেলা শুরু | বৌটা কিন্তু আমাকে কঠিনভাবে ভালবাসে | প্রতিদিন বাইরে যাবার সময় হাত ধরে বলে তাড়াতাড়ি এস | যুক্তি দিয়ে পরিস্থিতি বিচার কতে শুরু করি | এক দিকে এই চাঁদ , অন্য দিকে আমার সাদামাটা বউ | একদিকে প্রাচুর্য , অন্যদিকে মধ্যবিত্ত গতবাধা জীবন যেখানে আছে মা-বাবা-বৌএর ভালবাসা | যুক্তি দিয়ে বিচার করলে আমি যা যা চাই জীবনে সবই আমি পাব মিলিকে নিজের করে পেলে |
কেন যেন আজ যুক্তির বদলে আমার সাদামাটা বৌএর ভালবাসা বড় হয়ে উঠলো আমি জানিনা | মিলিকে ঐরকমভাবে চোখ বন্ধ অবস্থায় রেখে আমি বাইরে বেরিয়ে এলাম | আমি জানি আগামীতে আমায় দেখে মিলি আর হাসবেনা | আমার প্রমোশন আরো দু বছরের জন্য আটকে যাবে | অফিসে নানা রকম জটিলতার মখোমুখি হতে হবে | কিন্তু সব কিছু আমি মোকাবেলা করতে পারব পরিবারের সবার ভালবাসা দিয়ে |
নাস্তিক ভাইদের কাছে আমার একটাই প্রশ্ন - যুক্তি আর বিজ্ঞান দিয়ে কি ভালবাসা প্রমান আর বিশ্লেষণ করা যায় ? যদি না যায় , আপনারা কি ভালোবাসাকে অবিশ্বাস করেন ?
০১ লা মে, ২০১১ রাত ১০:৪৭
মশিউর মামা বলেছেন: আমি কি বললাম নাস্তিকরা অনৈতিক | আমিতো নাস্তিকদের কাছে গল্পের শেষে দুইটা প্রশ্ন করছি | জানা থাকলে উত্তর দিয়েন |
মন্তব্যের জন্য ধন্যবাদ |
২|
০১ লা মে, ২০১১ রাত ১০:৩৫
সবখানে সবাই আছে বলেছেন: হা হা হা হা। অসাধারন যুক্তি। ঘুষ খাওয়া নিয়ে অসাধারন একটা গল্প ফেদেছেন। যাই হোক দুর্নীতিতে কারা প্রথম আর সেই দেশের কত পারসেন্ট মুসল্মান তাতো প্রমানিত, তাই না। আর সৌদি আরবের নারী নির্যাতন নিয়ে যদি কিছু বলার থাকে তাহলে সামু তে শুধু সৌদি আরব লিখে সার্চ দেন তাহলেই সব বের হয়ে যাবে। কারন সৌদি নিয়ে একটা ভালো পোস্ট ও আমি এখন পর্যন্ত দেখি নি। আর বিদেশে বহুদিন থেকে এটুকু বুঝেছি মানুষ হতে ধর্ম লাগে না। আপনি ইস্লামিয়াত বই পড়ছেন ক্লাস সিক্স থেকে। তার আগে কি বাবার নাম ধরে ডাক্তেন নাকি?
ভাই আপনার মাথার তালগাছ থেকে দুইটা তাল পেড়ে দিন না, আমার খুব তালশাস খেতে ইচ্ছা করছে।
০১ লা মে, ২০১১ রাত ১০:৪৪
মশিউর মামা বলেছেন: আপনের বুদ্ধি এখনো পায়ের গিরার উপরে উঠে নাই | এখনো আপনের অনেক প্র্যাকটিস করা দরকার | আগে প্র্যাকটিস কইরা আসেন | তার পর গল্প পইড়েন |
তবে মন্তব্যের জন্য ধন্যবাদ |পারলে গল্পের শেষে করা প্রশ্ন দুইটার উত্তর দেন|
তালগাছ তো আস্তিকদের | এইটা আমাদের থাক | আপনে প্রেম ভাজা খান |
৩|
০১ লা মে, ২০১১ রাত ১০:৪৬
সাইফ বাঙ্গালী বলেছেন: সজিব আকিব, আসিফ মহিউদ্দিন
০১ লা মে, ২০১১ রাত ১০:৪৯
মশিউর মামা বলেছেন: আমিতো গল্পে কারো নাম নেই নাই | আপনে নাম কই পাইলেন|
৪|
০১ লা মে, ২০১১ রাত ১০:৫৮
রাহীম বলেছেন: মামা একটা লিংক দিলাম একটু দেইখেন Click This Link
০২ রা মে, ২০১১ সকাল ৮:১৮
মশিউর মামা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ |
৫|
০২ রা মে, ২০১১ সকাল ৭:৫৭
শেষাদ্রী শেখর বাগচী বলেছেন: যা বুঝলাম তাই লিখলাম। কিছু বুঝতে পারিনি তাই কিছু লিখলাম না।
০২ রা মে, ২০১১ সকাল ৮:২০
মশিউর মামা বলেছেন: নাস্তিক হইলে করা প্রশ্ন দুইটার উত্তর দিয়া যান |
আস্তিক হইলে অন্যান্য নাস্তিকরে প্রশ্ন দুইটা করেন |
কোনটাই না হইলে আগে সিদ্ধান্ত নেন আপনে কোনটা |
৬|
০৯ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৩৭
দেশী পোলা বলেছেন: ঠেলা
০৯ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৪৬
মশিউর মামা বলেছেন: মাইনে কি ? কিছুই বুঝি নাই | ঠেলা মানে কি ?
৭|
০৯ ই নভেম্বর, ২০১১ রাত ১১:৫২
পীরসাহেব বলেছেন: ছাগী আইবো না মামু, আন্ধা নিজের হাতে অপারেট করতাছে, সানি নিকটার মতন, খালি ঐ পোষ্টের মরা নিকগুলারে চিন্না রাখেন, কাজে দিবো।
অফ: একটা সাইন রাইখা গেলাম, জানি কায়দা নাই কিছু কওনের, নজরে রাইখেন আর কি।
ফান্দে পড়িয়া ছাগি কান্দে, থুক্কু ব্লক মারে রে
১০ ই নভেম্বর, ২০১১ রাত ১২:১৯
মশিউর মামা বলেছেন: আন্ধা , সানি ...................আমার কাছে গ্রিক শব্দ | কাউরেই চিনলাম না |
পোস্টও গায়েব | গেল কই ? কেন যেন ব্লগাররে আমার সাইয়া মনে হইতেছে না , জেনুইন ছাত্রী সংস্থা মনে হইতেছে | তবে পোস্ট গায়েব হওয়াটা পছন্দ হইলো না |
আমি শক্ত আস্তিক মানুষ , কিন্তু কট্টর পন্থী কোনো মতবাদ পছন্দ করি না , না আস্তিক না নাস্তিক | আর কেউ মিছা কথা বইলা কাউরে অপবাদ দিলে চেষ্টা করি সত্য প্রকাশ করার |
ভালো থাইকেন |
৮|
১০ ই নভেম্বর, ২০১১ রাত ১২:২৫
পীরসাহেব বলেছেন: আন্ধা শিবিরের কট্টর আস্তিক, প্রেমিকা সানি কট্টর নাস্তিক, নাটক সাজাইতে একটু ভুল কৈরা ফেলছিলো ![]()
সোহানমুরাদ এবং আহমেদ আরিফ নিকগুলা মার্ক কৈরা রাইখেন, সাথে এই মুহুর্তে কিছু ইন্ডিয়ান গিত গাইতে আসা ব্যানার্জী/চ্যাটার্জী টাইপ নিক আর কি।
এমনে লেখে ভালো, তবে জাশি বিপদে পড়লে ঐ পক্ষে গিয়া জুটে, হালায় বুঝে না, এন্টি-লীগ মানেই জামাত/শিবির করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, সে এন্টিলীগ হইতে গিয়া শিবিরের পোলাপাইনের হাত শক্ত করে। আয়োডিনের অভাব আর নিজের ছোট্টো পাতকুয়া টাইপ সার্কেলের হিরো হইলে যা হয় আর কি।
১০ ই নভেম্বর, ২০১১ রাত ১:০৪
মশিউর মামা বলেছেন: মাথায় বুদ্ধি আর বুকের ভিতরে ঈমান থাকলে জামাত করা লাগে না , বিতর্কিত কোনো লোক ইসলামী নেতা হইতে পারে না | যে নিজেই আকাম করে তারা অন্যেরে সুপথে আনবে কিভাবে ?
আহমেদ আরিফের ব্যাপারে কনফার্ম , সোহান মুরাদের ব্যাপারটা চোখে পড়েনাই |
'এন্টি-লীগ মানেই জামাত/শিবির করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, '- হাতে সময় থাকলে
Click This Link
উপরের লিঙ্কে ক্লিক করে আমার ৪,৬,১৫ আর ২০ নম্বর কমেন্ট পড়েন |আমার ১৫ নম্বর কমেন্টে দেয়া লিঙ্ক গুলাও পড়েন | সাথে পড়েন রুদ্রপ্রতাপের ৫,৮,১৮ নম্বর কমেন্ট |
এইবার এই লিঙ্কে ক্লিক করে ১৫ নম্বরে আমার নাম দেখেন | সাথে পড়েন ১৭ নম্বর কমেন্ট যেখানে একজন ব্লগার এই লিস্ট কে সমর্থন দিছে |
Click This Link
এইবার বলেনতো একজন ব্লগারকে কি সুন্দর করে কোনো এক গ্রুপে ফেলে দিতেছে কোনো এক পক্ষ |......
আমি আপনার পরের কমেন্টের অপেক্ষায় থাকলাম ..........................
৯|
১১ ই নভেম্বর, ২০১১ রাত ১২:১৭
পীরসাহেব বলেছেন: এইটার জবাব আপনি নিজেই খুঁজে নিবেন, আমি খলি সুত্র দেব, তাহলে টোটাল ফ্যাক্ট ধরতে পারবেন। সূত্র হলো, ব্লগের একদম শুরু থেকে পোষ্ট গুলো নজর বুলান। দিন কয়েক লাগবে ক্যালেন্ডার ধরে এগুলে, কেন, কি, কারা, লাভবান কারা - সবই বুঝবেন ![]()
১১ ই নভেম্বর, ২০১১ রাত ১২:৩৪
মশিউর মামা বলেছেন: পীরসাহেব , উত্তর সরাসরি আশা করছিলাম | কিন্তু দিলেন না | ব্লগে নাস্তিকদের বিরোধিতা করলেও যে জামাত ট্যাগিং দেয়া হয় এইটা আপনে খুব ভালো করে জানেন | আপনার কমেন্টের উত্তরে আমি এইটাই দেখাইতে চাইছি | একজন যখন এই ট্যাগিং দেয় , অন্যরা কেউ কিন্তু কোনো প্রমান দেখতে চায় না , তারাও সুরে সুর মিলাইতে শুরু করে দেয় | বাধ্য হয়েই অনেক সময় ব্লগারটি অন্য পক্ষ নিয়ে নেয় যেখানে সে সদর আমন্ত্রিত হয় |
১০|
১১ ই নভেম্বর, ২০১১ রাত ১২:৪৬
পীরসাহেব বলেছেন: উঁহু, কারন ভিন্ন, বাড়াবাড়ি যারা করতো তারে সব ঝইরা গেছে, না কি? তারপরও চুলকানি কেন আবার শুরু হয়? কারা ইন্ধন দেয়? একটু কষ্ট করেন মিঞা, না বুঝলে হাতে ধইরা বুঝামু, সমস্যা নাই।
বাধ্য হবার কথা বলতাছেন? রাস্তায় বা পাড়ায় ঝামেলা দেখলে কি ঝাঁপাইয়া পড়েন নাকি আগে সিচুয়েশন বুইঝা নেন? বাধ্য হওয়া পার্টি যাদের কথা কৈলেন তারা দেখবেন কিছু না বুইঝাই দলবাজি শুরু করে। যখন দেখতাছে কোনো নিকরে শিবির করে বইলা থেরাপি শুরু হইছে, সেইখানে চুপচাপ কয়েক মিনিট বইলেই সব ফকফকা হইয়া যায়, তা না কৈরা যদি ফাল দিয়া উঠে "শিবিরের শহীদ মিউজিয়াম ভালো লাগছে, ইনশাল্লাহ আবার যামু", কি করার আছে মামু?
ধরেন আপনি জানেন আ. আরিফ কোন পার্টির, এখন যদি দেখেন আরিফের পোষ্ট ব্লগে দুইজন নিক পোষ্ট করতাছে, তাও সূত্র সহ, আরিফের ইমেইল সহ, তারে গ্রহনযোগ্য করার তালে আছে (তিনটা নিক পালা কৈরা ব্লগে কাজটা করতাছে, একটা জাতীয়তাবাদী ইমেজে, একটা ফান ওয়েব এডভার্টাইজ, আরেকটা নাম নেয় না, তবে পোষ্ট কনটেন্ট একটু কপি কৈরা গুগল মার্লে আরিফ আসে সোর্স হিসাবে) - আপনার কি উচিৎ হবে না একটু দুরে থাকা?
আরেকটা উদাহরন, ধরেন আপনার কাছে নাস্তিক মানে খারাপ, হয়রানের বিবর্তনবাদ পড়লে ক্লান নাইনটেনের সাইন্স স্টুডেন্টও হাসবো, কাকপাখিরতো জবাবই নাই -এখন আপনি যদি ফস কৈরা আইসা হের পক্ষে জ্বালাময়ী লেকচার দেওন শুরু করেন এমন পোষ্টে যেইখানে সে আমার কোনো পোষ্ট কাউন্টার দিছে এবং সেই পোষ্টে কোনো ফ্যাক্ট নাই, খালি তাবৎ লাইনে আছে একটাই অর্থ "নাস্তিক মানে শুয়োর", আমি কৈলাম আপনারে ধরুম, তাই না?
রেগুলার ব্লগারদের জন্য একটাই কথা, কি হৈতাছে আগে একটু বুইঝা নেওন ভালা না? আর যদি ফান করতেই আইছস বাবা, সিরিয়ার জিনিষে যাস ক্যান?
আমি বইলা আপনারে বুঝাইতে সময় লাগবো, সামনাসামনি বসতে হবে, অনেক কিছু টানতে হবে, তার চাইতে একটু ক্যালেন্ডার মাইপা গেলেই সব বুঝবেন।
১১|
১০ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:৩৯
রাইসুল জুহালা বলেছেন: মশিউর মামা, আমি ম্যাসেজ চেক করেছি। লাঞ্চে যাচ্ছি। ফিরে এসে কথা বলব।
আর সব খবর ভাল? ভাল থাকবেন।
১১ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:৩৮
মশিউর মামা বলেছেন: খবর ভালো ভাই | ধীরে চলতে বলছি কারণ এই ব্যাপারটা নিয়া অহেতুক ক্যাচাল সৃষ্টি হচ্ছে |
১২|
১২ ই আগস্ট, ২০১২ রাত ২:১৯
অনিক আহসান বলেছেন: এই কোন হিংস্রতা?
১২ ই আগস্ট, ২০১২ রাত ২:২৬
মশিউর মামা বলেছেন: আমি হতাশ ...............
পোস্ট মুছে দিছে , অন্যের ব্লগে কমেন্ট করা ব্যান করছে ঠিক আছে ।- কিন্তু নিজের ব্লগে লগইন ব্যান করছে - এইটা বাড়াবাড়ি.
আমার পোস্ট এইরকম শাস্তি পাবার মত ছিল না ।
১৩|
১২ ই আগস্ট, ২০১২ রাত ২:৩০
অনিক আহসান বলেছেন: মডারেটরদের সমালোচনা করা যাবে না? মডুরা দেখি সচলায়তনের হিমু সিন্ড্রমে আক্রান্ত।
১২ ই আগস্ট, ২০১২ রাত ২:৪০
মশিউর মামা বলেছেন: মনে হচ্ছে হিমু সিন্ড্রম একটা সংক্রামক রোগ , ইন্টার নেটের মাধ্যমে ছড়ায় ।
১৪|
১২ ই আগস্ট, ২০১২ রাত ২:৩০
নাহিয়ান বিন হোসেন বলেছেন: কিছু বলব না। কিচ্ছু না। তবে এতটুকু বলি যে, লজ্জিত বোধ করছি এই মুহুর্তে আমি। দিন কয়েক আগেই একটি অনলাইন রেডিও প্রোগ্রামে সামুকে নিয়ে অনেক বড় বড় কথা বলে এসেছিলাম। এখন লজ্জা লাগছে। যদি অন্যায়ের বিরুদ্ধে ভদ্র ভাষায় প্রতিবাদ করার ফলাফল হয় এই, তবে হতাশ হওয়া ছাড়া আর কিছু করার থাকে না। সামু ছাড়া বাংলা ব্লগ জগতে বাকি প্রত্যেকটা ব্লগ নির্দিষ্ট রাজনৈতিক ভিউ বা ছ্যাবলামি নিয়ে চলে ( আমু লীগারদের, সোনা শিবিরদের, সচু পারফেক্ট আঁতেল হিমু ছাগলার চামচাদের) । সামু সবচাইতে নিরপেক্ষ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত ছিলো, কিন্তু যাদের হাতে সামুর মডারেশনের দায়িত্ব এখন পড়েছে , তারা বোধ হয় সামুকে শেষ না করে ছাড়বে না।
১২ ই আগস্ট, ২০১২ রাত ২:৪৬
মশিউর মামা বলেছেন: সামু নিজেও খুব সুক্ষ রাজনৈতিক , ধর্মীয় ও ব্যবসায়িক ভিউ নিয়ে চলে।
১৫|
১২ ই আগস্ট, ২০১২ রাত ২:৩৫
আমি তুমি আমরা বলেছেন: কাহিনী কি? লগিন ব্যান করলে কমেন্টের জবাব দেন কিভাবে?
১২ ই আগস্ট, ২০১২ রাত ২:৫০
মশিউর মামা বলেছেন: এইটা অনেক জটিল প্রক্রিয়া ভাই ।
১৬|
১২ ই আগস্ট, ২০১২ রাত ২:৩৬
চাচু বলেছেন: প্রথম পাতায় এক জারজের দেওয়া ইসলাম ধর্ম আর মহানবী ( স ) নিয়ে কুতসিত ভাষার পোস্ট বহাল তবিয়তে আছে , আর অন্যায়ের যুক্তিযুক্ত প্রতিবাদ করায় আপনাকে ব্লক করা হল । বাহ সামু বাহ , ভালাই খেল দেখাইলা ।
১৭|
১২ ই আগস্ট, ২০১২ রাত ২:৫২
ইকরাম উল্যাহ বলেছেন:
৩গ. যদি কোন পোস্ট কিংবা ছবিতে অন্য কারো ব্যক্তিস্বার্থ ক্ষুন্নকারী কিংবা একান্ত ব্যক্তিগত তথ্য থাকে।
কার ব্যাক্তিস্বার্থ নিজ দায়িত্বে বুঝে নিন!
২ঝ. যদি প্রথম পাতা পূর্ণ করার উদ্দেশ্যে কেউ অহেতুক, একাধিকবার ব্যবহৃত বা মডারেটরের কাছে দুর্বোদ্ধ শব্দ,ভাষা কিংবা বাক্য পোস্ট করেন তবে তা সরিয়ে দেয়া হতে পারে।
আপ্নে হিব্রু ভাষায় লিখেছেন
২খ. যেকোন ধরণের মন্তব্য, যার মর্মার্থ আমাদের কাছে গঠনমূলক না হয়ে সংঘাতপ্রয়াসী / উস্কানীমূলক অথবা সমালোচনামূলক না হয়ে ব্যক্তিগত আক্রমণ মনে হলে তা নীতিমালা অনুযায়ী সরিয়ে দেয়া হবে। :!> আপনি জানা আপাকে নারী বলেছেন ক্যানো? মালিক হিসেবে বিবেচনা করুন
দাঁড়ান আরও যে যে নিয়ম ভঙ্গ করেছেন তা লিখতেছি
১৮|
১২ ই আগস্ট, ২০১২ সকাল ১০:২৪
সবুজ ভীমরুল বলেছেন: কয়দিনের জন্য ব্যান করছে আপনেরে?
উপ্রে দেখি হাম্বা আর ছুচিলরা খুশিতে মেলা বসাইয় দিসে??
মডুর মধ্যে নতুন কেউ রিক্রুট হইছে নাকি?? কে সে?
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১১ রাত ১০:৩৪
অবনীল্ বলেছেন: আস্তিকতা কিংবা নাস্তিকতা সৃস্টিকর্তা আছে কি নেই এর মধ্যে সীমাবদ্ধ। এর সাথে নৈতিকতা কিংবা মূল্যবোধের কোন সম্পর্ক নেই। মানুষ ভাল কিংবা খারাপ কাজ করবে তার বিবেকের তাড়নায়, ধর্মের তাড়নায় নয়। আস্তিক নাস্তিক নিয়া লাফালাফি করার আগে মানুষ হবার চেষ্টা করেন। মানুষ হতে পারলে আপনি আস্তিক না নাস্তিক তা কোনা ব্যাপার না। কোন কিছু লেখার আগে বুঝে শুনে লিখুন। না বুঝে লেখলে কলমের বিদ্রোহ ঠেকাতে পারবেন না।