| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাধ্যাকর্ষণ শক্তি
যুগপৎ ধাক্কায়, কী অক্লেশে
ছুঁইনি যদিও
তোমাকে;অথবা
প্রাত্যহিক ভীড় ঠেলে তুমি-ই প্রথম ছুঁয়েছ আমাকে
সে তো কৌশলী মুখের ইতস্তত হাসির ঝলক জানে
স্পর্শে ছিলো এক লহমার সুখ
সুখের সে অসুখে হলো রক্ত ছলচ্ছল
সুন্দরীতমার ভীড়ে
কোট-গাউনের স্বপ্নবাজি...
সূর্যচনমনে দিন সাথে লুকোচুরি, আমাকে টেনেই নিলো-
সি.এম.এম কোর্টের মাধ্যাকর্ষণ শক্তি?
জনারণ্যে আলোড়ন
নীরব আড়ালে প্রতি আনন্দকণায় মিশি
প্রণয়তাড়িত মনসুখ...
তলিয়ে গেলে... তুমি ও লৌহমানবী?
সুন্দর কিছু না, যৌবন কিছু না, প্রানের উত্থান
আমাকে নিকটে রাখো, আমাকে নিকটে রাখো
কলঙ্ক তোমাকে শেখাবে না অসময়ে মেঘের সাঁতার!
©somewhere in net ltd.