| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্ষণতিথি
বর্ষণতিথি;এ আষাঢ়েও তোমার আসা হলো না!
বেজেছ সংযমে—দূরত্বের স্বাদে ও সুগন্ধে;
সম্পর্ক নিহত হবে বিষ্মরণে?
হারিয়েছি প্রশান্তির পরিচয়পত্র
শুস্কতার লঙমার্চে
অতৃপ্ত আত্মায়
মফস্বলী ধুলো
নেচে নেচে আনে স্বৈরিনী বিরহ
বর্ষণতিথি; এক্ষণে আরো উষ্ণ হোক
তোমার রুপালী ব্যর্থতার সংহতি
স্তব্ধতার দীর্ঘশ্বাস
হাওয়ায় ভেসে ভেসে কিছু বয়স বাড়াক
নিঙড়ে আনতে;
শ্রমতপ্ত মানুষের ভেতরের সুগন্ধ ও ভাপ?
©somewhere in net ltd.