| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চক্ষুষ্মান
বর্তমান এক মুখোশজড়ানো ভূত
ভবিষ্যত -এর পায়ে নেই সোনার নূপুর
হাতড়ে নেতিয়ে নিঃশেষ না হয়ে দেখি -
নয়নাভ ধোঁয়াশায় ক্রীড়ারত রক্তস্নাত গ্ল্যাডিয়েটর
শুকনো মরুর মত বুক
কাঁধে নিয়েছি অযুত আকাঙ্ক্ষার দায়ভার
বেদনায় শরীর ভেজালে পাব অন্য আকাশের খোঁজ; চক্ষুষ্মান ?
অচেনা আলোর গোলকধাঁধায়
চাঁদের ওপিঠে জড়ায় আরেক চাঁদ
ভাবি এই রাত্রি যাবে সুবহে সাদেকে
এই লোনা জল জমে জমে
বরফ হয়েই ছুঁয়ে দিবে জীবরাইলের ছয়শত ডানা
আমার ভেতর তোলপাড় করে
অন্যগ্রহ
এবং এর উপমাপ্রবণ মুখরতা!
©somewhere in net ltd.