নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোন শিরোনাম নেই

লেখার মতো কিছু নেই

মৌরি৯৯

মানে কি??????

মৌরি৯৯ › বিস্তারিত পোস্টঃ

ভেজা হাতে তোমার ছোঁয়ায়.....

২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩২





একাকি বিছানায় ডান হাতটি গলিয়ে দিলাম জানালার বাহিরে

একের পর এক বৃষ্টির ফোঁটা এসে ভিজিয়ে দিচ্ছে হাতটিকে

কতিপয় বিন্দু বিন্দু জল জমা হলো ললাটে

ললাটের জলগুলি জমা হলো চোখের কোণায়

দু’ ফোটা অশ্রু নিয়ে গড়িয়ে পড়লো বালিশে।

তোমার জন্য… শুধুই তোমার জন্য। বিরহ বেদনায় জলগুলি ভিজিয়ে দিলো বালিশটাকে।



বুজে আসলো চোখ দু’টি

কল্পনার সাগরে হাবুডুবু খাচ্ছে ভাবনাগুলি

এই ক্ষনে হয়তো তোমার আকাশে মেঘের ভেলারা কেঁদে উঠলো আমারি বেদনায়

ছেড়ে দিলো সকল জল, বৃষ্টির ছোঁয়া পেতে তুমিও বাড়িয়ে দিলে তোমার হাতটি

ভিজিয়ে দিলো তোমার হাতটি

ঐ বৃষ্টির ছোঁয়ায় কেঁপে উঠলাম আমি

কেন? ….. হ্যাঁ, এ যে শুধু বৃষ্টির ফোঁটা নয়, এ যে তোমার হাতের আলতো ছোঁয়া।

তোমার ছোঁয়ায়…শুধুই তোমার ছোঁয়ায়। আন্দোলিত হলো আমার হৃদয় মন স্বত্তা।



এ যে আত্মার সাথে আত্মার মিতালী, হৃদয়ে হৃদয়ে মিতালী

ভাবছি কবে হবে শেষ, এই নির্মম খেলার পরিশেষে

একাকি বসে ভিজাবো আর কত হাত দু’খানি

ভিজাবো শুয়ে চোখের জল বালিশখানি?

তোমার জন্য…. শুধুই তোমার জন্য। অশ্রুসজল ভাবনাগুলো তোমার প্রতীক্ষায় দিবারাতি।



চাইনা আর বৃষ্টির মাঝে দু’টি হাতে মিতালী

চাইনা আর দূরে বসে হৃদয়ে হৃদয়ে মিতালী

গুনছি প্রহর আসবে তুমি থাকবে পাশে ভিজবো দু’জন

হাটবো দু’জন হাতের সাথে হাত মিলিয়ে

ফিরবো তখন ক্লা্ন্ত দেহে, তোমার ভেজা দেহের সাথে লেপটে দিয়ে

জড়িয়ে নেবে তোমার বুকে শক্ত ভাবে আপন করে

বৃষ্টিরা সব গড়িয়ে যাবে ভালবাসার অশ্রু নিয়ে।

তোমায় নিয়ে … শুধুই তোমায় নিয়ে। বাঁধবো বাসা তোমায় সাথে ছোট্ট নীড়ে।







২৮.০৬.১৩, দুপুর ২.৫৬

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৪:০৬

নাজমুল পথিক বলেছেন: সুন্দর লেখার জন্য ধন্যবাদ ৤

২৮ শে জুন, ২০১৩ রাত ৮:৩০

মৌরি৯৯ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৪:০৭

মাক্স বলেছেন: :(

২৮ শে জুন, ২০১৩ রাত ৮:৩১

মৌরি৯৯ বলেছেন: কি দেখছেন?

৩| ২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২২

মায়াবী ছায়া বলেছেন: অনেক ভালো লাগা ।।

২৮ শে জুন, ২০১৩ রাত ৮:৩২

মৌরি৯৯ বলেছেন: সিক্ত হলাম।

৪| ২৮ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

শুকনোপাতা০০৭ বলেছেন: ভালো লাগল :)

২৮ শে জুন, ২০১৩ রাত ৮:৩৩

মৌরি৯৯ বলেছেন: আপনার মতো তো আর পারি না।

৫| ২৯ শে জুন, ২০১৩ রাত ১:২৬

একজন আরমান বলেছেন:
ললাটের জলগুলি জমা হলো চোখের কোণায়
দু’ ফোটা অশ্রু নিয়ে গড়িয়ে পড়লো বালিশে।
তোমার জন্য… শুধুই তোমার জন্য।


মন খারাপের কাব্যে ভালো লাগা।

০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:৪৩

মৌরি৯৯ বলেছেন: ধন্যবাদ আরমান ভাইয়া

৬| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর!!!!!শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.