| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৌটুশি বাশার
স্বপ্ন দেখি লিখতে পারছি , পাতার পর পাতা ভরিয়ে দিচ্ছি লিখায় লিখায়.....
প্রিয় ফেলে আসা দিন, তুমি বোধহয় জানো না,
আমাদের নতুন কেনা টয়োটার এসির আরামে
বসেও কি ভীষণ ঘামি আমি ।
আটকে আসা বন্ধ দম ছাড়াতে, নিজেকে বাঁচাতে
তোমার পক্ষীরাজ, তোমার বাইসাইকেলে চাপি আমি
আর তুমি নিখুঁত ছন্দে টেনে নিয়ে যাও সেটাকে আগের মত করে
বিশ্বাস করো , সেবারের মত বেঁচে যাই আমি ।
মনে আছে তোমার,ক্ষেপ খেলতে গিয়ে হাঁটু ছড়ে এসেছিলে
আমার জ্বলন্ত দৃষ্টির সামনে মিনমিন করে বলেছিলে,
“তোমায় নূপুর গড়ে দেব –তাই ফেরাইনি ভাড়া হয়ে খেলার ডাক”
বিশ্বাস করো , আমার লক্ষ টাকার জড়োয়াসেটও
এতোটা আলো ছড়ায় না
এখনো যতোটা আলোকিত তোমার দেয়া নূপুরজোড়া ।
সেবার দুজনের খুব মন চাইল হারিয়ে যাবো ,
রেললাইন ধরে চলতে লাগলাম দুজন।
হটাৎ বৃষ্টি ,দুপ্রান্তের লাইন ধরে হাতে হাত রেখে হাঁটি দুইজন
কি আনন্দ , বৃষ্টির তোড়ে মাঝে মাঝে অদৃশ্য হয়ে যাচ্ছ ,
ও প্রান্তের তুমি ।
জানো , আজও পাচতারা হোটেলের উইন্টার গার্ডেনের
তথাকথিত পার্টি ছেঁড়ে সেই রেইল লাইন ধরে হাঁটি আমি
এবং অনিবার্য ভাবেই দেখি বৃষ্টি ছাড়াই ওপাশের লাইনে অদৃশ্য তুমি
আমার ব্যালেন্স হারা নড়বড়ে শরীর তবুও হাতড়ে ফেরে
আমার নির্ভরতা, আমার একান্ত অস্তিত্ব, আমার তোমায় ।
আমার গাড়ি, বাড়ি, মাল্টিন্যাশনাল স্বামী , সবই জান তুমি
শুধু জানো না, তোমার চন্দ্রাবতী এখনও সাইকেলেই চড়ে,
নুপুরের শব্দে তোমার হৃদপিণ্ডের শব্দ শোনে,
ফেলে আসা সেই রেল লাইন ধরেই হাঁটে, তোমাকে খোঁজে,
তুমি জানো না ,
তোমার চন্দ্রাবতী এখনও কাঁদে ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০২
মৌটুশি বাশার বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । শীতের শুভেচ্ছা রইল ( তাই বলে শীতল শুভেচ্ছা না কিন্তু ) ভালো থাকুন ।
২|
০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
সরলতা বলেছেন: অসম্ভব সুন্দর!
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১১
মৌটুশি বাশার বলেছেন: সরলতার সরল সুন্দর মন্তব্যে নিজেকে বেশ সার্থক মনে করছি । পাশে থাকবেন , প্রত্যাশা রইলো ।
৩|
০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তুমি জানো না ,
তোমার চন্দ্রাবতী এখনও কাঁদে ।
মন খারাপ করা কবিতা । হয়েছে অসাধারণ ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬
মৌটুশি বাশার বলেছেন: কবিতা যদি একটু মন খারাপ না ই করালো , একটু খানি না ই ভাবালো , তাহলে কি হয় ? অনেক ধন্যবাদ কবিতাটি পড়ে মন্তব্য করার জন্য ।
৪|
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৩
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: ভাল লিখেছেন।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
মৌটুশি বাশার বলেছেন: আপনার মন্তব্য অনুপ্রেরণার উৎস হয়ে রইল ।
৫|
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২০
সিডির দোকান বলেছেন: এমন করে আর লিখবেন না
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০০
মৌটুশি বাশার বলেছেন: তাও ভালো বলেন নি যে , আর লিখবেন না । তবে বলি কি, মন খারাপের ও কিন্তু একটা ভালো দিক আছে, এটা প্রমান করে যে মন বলে কিছু এখনো আছে ।
৬|
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭
চ।ন্দু বলেছেন: পুরোনো প্রেমের কাসুন্দি! তবে লেখাটা চমৎকার হয়েছে এটা অস্বীকার করার কোন কারণ নেই।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৪
মৌটুশি বাশার বলেছেন: কাসুন্দি পুরনো হলে ঠিক আছে তবে প্রেম যে পুরনো তা জানতাম না , তবে যারা লভ শব্দটির অনুসারী , তাদের কাছে পুরনো লাগতেও পারে ।
৭|
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩
চ।ন্দু বলেছেন: তবে প্রেমিক এখন কি ভাবছে? এমন তো নয়?
"তুমি মরে গেলেও ছাড়ব না আমি,
দাঁড়িয়ে থাকব তোমার কবরের পাশে,
যদি কখনও রাতে জোৎস্না উঠে
ভেজাব কবর তোমার, আমার মূত্র জলে।"
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭
মৌটুশি বাশার বলেছেন: প্রেমিক কি ভাবছে তা যদিও আমার ভাবনার বিষয় নয় । তবে আপনার ভাবনাটাও ভাবতে পারে ।
আপনার কাব্য প্রতিভা অসাধারন । তবে একটু সতর্ক থাকবেন বানানের ব্যাপারে ।( নেত্র জলে লিখতে গিয়ে বানান ভুল করেছেন )
৮|
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৪
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর লিখেছেন । ৩য় ভালোলাগা +++++++++
অটঃ আপনি কি বাই চান্স যশোরের ছবি আঁকা মৌটুসি না তো ?
ভালো থাকবেন সবসময় ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬
মৌটুশি বাশার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।এমা! এত প্লাস কই রাখি?
কিছু জমা রাখলাম আপনার কাছে পরের কোনও পোষ্টে যোগ্য মনে করলে দিয়েন ।
না ভাই, আমি ছবি আঁকি , তবে যশোরের মৌটুসি নই , ময়মনসিংহের মৌটুশি
৯|
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০
ইখতামিন বলেছেন: ওয়াও.
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮
মৌটুশি বাশার বলেছেন: ধন্যবাদ প্রিয় ইখতামিন । আপনার নামটি বেশ সুন্দর ও স্বতন্ত্র । ভালো থাকুন।
১০|
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০
সরলতা বলেছেন: হাহাহা। দুইটা কমেন্টে আপনার সেন্স অব হিউমার দেখে মুগ্ধ হলাম। দারুন! ভাল লাগল খুব।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চমৎকার।