নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘবালিকা

আমি নগন্য ধূলিসম, অনন্ত অম্বর মাঝারে.।.।.।

মৌটুশি বাশার

স্বপ্ন দেখি লিখতে পারছি , পাতার পর পাতা ভরিয়ে দিচ্ছি লিখায় লিখায়.....

মৌটুশি বাশার › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা কে কিছু কথা

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

(উৎসর্গ - প্রজন্ম চত্বর )



স্বাধীনতা

তুমি যখন এলে ,

তারপরে পার হয়েছে চল্লিশটি গুনগুনানো বসন্ত ,

শৈশব কৈশোর পেরিয়ে এখন পড়ন্ত যৌবনবতী তুমি ।

কিন্তু স্মৃতির কঠিন মাটি খুঁড়ে যত নীচে যাই ,

বিস্মিত হই !

অসংখ্য চেনা মুখ, হাড় কঙ্কাল, রক্তের ধারা

সিঞ্ঝিত করেছে পবিত্র মাটি ।

সেরা সন্তানদের গলিত মগজ, উর্বর করেছে উষর জমিন ।

অথচ কি আদ্ভুত !

এ মাটির লাল সবুজ পতাকার সাথে

উড়ে –

ঘাতক গোলাম আজমের আলখাল্লা ।

স্বাধীনতা,

মাতাল খদ্দেরের সাথে আপোষ করা পতিতার মত

তুমিও কি আপোষ করেছো ওই

ঘাতকের সাথে ?

স্বাধীনতা

খুব জানতে ইচ্ছে করে

রক্ত মাতৃক এই দেশে

তোমার জন্মগত জাতীয়তা কি

তুমি বাঙ্গালী নাকি বাংলাদেশী ?

না কি এখনও রক্ষিতা করে রেখেছে সেইসব বেনিয়া-রা ?

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

একজন আরমান বলেছেন:

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

মৌটুশি বাশার বলেছেন: সহমত প্রিয় ব্লগার ।ভালো থাকুন । সত্যের সঙ্গে থাকুন ।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

shfikul বলেছেন: +++

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

মৌটুশি বাশার বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । সতত ভালো থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.