| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার মাঝেই রইবো আমি
তোমার মাঝেই ভাসবো তোমাতেই গাইবো আমি
তোমারি গান তোমার মাঝেই পথ চলা
তোমাতেই কথা বলা তোমার মাঝে স্বপ্ন দেখি তোমাতেই রই
তোমার মাঝেই মেঠো পথ বৃষ্টিস্নাত হারাই
তোমার মাঝেই বাঁচবো আমি তোমাতেই সুখ
তোমাতেই সকাল স্নিগ্ধ তোমাতেই মুগ্ধ আকাশ
তোমাতেই সমুদ্র গভীর তোমার মাঝেই মেঘের বিকাশ
তুমি বাঁচবে আমার জন্য আমি হয়ে
বারে বারে আমি আসিবো তোমার মাঝে
ভোরের সূর্য হয়ে স্নিগ্ধ কাশফুল ছুঁয়ে
অবারিত আকাশ ছাপিয়ে স্বপ্ন হয়ে
দিগন্ত ছুঁয়ে অসীমের পানে
হৃদয় গহিনে আবেগি আলিঙ্গনে
( মঈনুল রনি )
©somewhere in net ltd.