| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখতে পাই ভয় তবু স্বপ্ন দেখে যাই
আড়ালে হাসে সূর্য স্বপ্নের কিনারে দেয় উঁকি
অন্ধকারে ডুব সাঁতার মনোবলে ঝাঁকি
এইতো পথ চলা সামনে এগিয়ে চলা
এই মনে হয় পূরণ হবে এই বুঝি হয়ে গেল
আমার স্বপ্নের ঠিকানায় আমি এই দরজা খোলো
যদি পূরণ না হয় তবে কিবা আসে যায়
স্বপ্নই তো বাচায় স্বপ্নই কাঁদায়
আর কতদূর বাকি আছে কতটুকু আর
অন্ধকারেই স্বপ্ন খুঁজি নিদ্রাহীনতা আমার
এই বুঝি পূরণ হল এই দরজা খোলো
আমি আমার স্বপ্নের দ্বারপ্রান্তে এই চোখ বুজি
স্বপ্নের মাঝে আমি আমাকেই খুঁজি
(মোহাম্মদ মঈনুল ইসলাম )
২৫-৫-১৩
©somewhere in net ltd.