| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাল্পনিক_ভালোবাসা
একদিন সব হাসির ময়নাতদন্ত হবে, ফরেনসিক রিপোর্টে লেখা থাকবে - সবই মিথ্যে।
আজকে অফিসের কাজে গাজীপূরে গিয়েছিলাম। সেখান থেকে দুপুরে ফেরার পথে এক সহকর্মী অনুরোধ করল, নুহাশ পল্লীতে যেন একবার ঢু মারি। প্রিয় লেখকের কবর জেয়ারত করতে চান তিনি, তাছাড়া আগে কখনও যাননি। তাই নুহাশপল্লী যাওয়ার সিদ্ধান্ত হলো। নুহাশপল্লীতে গিয়ে যা দেখলাম, তাতে কষ্টে মনটা ভরে উঠেছে। সমগ্র নুহাশপল্লীকে কেন্দ্র করে বাজার বসেছে। কাদামাখা পথ আরো কর্দমাক্ত হয়েছে। কেউ কেউ মাইক দিয়ে উচ্চস্বরে গান বাজাচ্ছেন, কেউবা সেই গানের তালে তালে নাচছেন। কেউবা গার্লফ্রেন্ডকে নিয়ে ডেটিং এ আসছেন, গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে তারা ঘনিষ্ট জনের বাহুবন্ধন আবদ্ধ। সমগ্র নুহাশপল্লীর ঘাস বির্বণ, কোথাও কোথাও ঘাস উঠে গিয়েছে।
যারা প্রথম প্রথম যাচ্ছেন, তাদের এই ব্যাপারটি বুঝতে পারার কথা নয়। আমরা যারা আগেও এখানে বেড়াতে এসেছিলাম, তাদের জন্য এই দৃশ্য অনেক কষ্টের। বিশেষ করে তার প্রিয় ঔষুধি গাছের বাগানের অবস্থা অনেক কাহিল, কেউ পাতা ছিড়ছেন, কেউ গাছের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে গিয়ে অন্য একটি গাছের বারোটা বাজাচ্ছেন। মানুষ বেশ উৎসব মুখর পরিবেশে একটি সমাধি স্থলেবেড়াতে এসেছেন। সবচেয়ে ভয়ানক, কেউ কেউ বিয়ার খেয়ে এসেছেন, এবং তারা লীলাবতি দীঘির এক কোনাতে দলবদ্ধ ভাবে বমি করছেন। কিছু মানুষ বড় গাছের আড়ালে প্রাকৃ্তিক ডাকে সাড়া দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। আমি আর আমার সহকর্মী ব্যপারটা সহ্য করতে পারলাম না। আমরা বের হয়ে চলে আসলাম।
একটা ভিডিও দেখেছিলাম, হুমায়ূন আহমেদ বলেছিলেন তিনি চান না তার কবর এই নুহাশপল্লীতে হোক। তিনি কি তবে এই কারন গুলোর জন্যই বলেছিলেন??
আর শাওন আপনার এক গুয়েমির কারনে হুমায়ূন আহমেদের এই প্রিয় স্থানটির এই করুন দশা। আপনি যতই মায়া কান্না দেখান না কেন, যারাই আপনাকে ক্ষমা করুক না কেন, আমরা কিছু হুমায়ুন ভক্ত আছি, যারা আপনাকে কখনই মাফ করব না।
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:১৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভুল ভুল ভুল সবই ভুল
২|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:১৫
লেখাজোকা শামীম বলেছেন: ঢুকতে কি টাকা লাগে ?
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:২০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নাহ শামীম ভাই, আপাতত লাগছে না। তবে খুব বেশি দিন নেই তারপর থেকে টাকা নিবে। ইতিমধ্যে আসেপাশের এলাকার ছেলেরা গাড়ি পার্কিং নিয়ে চাঁদাবাজি শুরু করেছে। একটা ব্রীজ আছে, সেটা পার হলেই ১০ টাকা।
৩|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:১৬
সপ্নবিলাসি বলেছেন: শাওন তুই মর। কস্ট পাইলাম
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:২০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শাওন তুই মর।
৪|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:১৬
জেমস বন্ড বলেছেন: ![]()
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:২১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মন খারাপ না, মেজাজ খারাপ করেন।
৫|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:১৯
সাকিল আল মামুন বলেছেন: ![]()
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
৬|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:২০
সাহাদাত উদরাজী বলেছেন: মনে হচ্ছে হুমায়ুন মাঝার হয়ে যাবে.।।। হউক!
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:২৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হবার সম্ভবনা আছে ভাই। বিশেষ করে যা দেখে আসলাম, তাতে মাজার হয়ে যাওয়াটা খুব বেশি অবাক হবার কিছু নেই। ![]()
৭|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:২০
ছবির জীবন বলেছেন: আর শাওন আপনার এক গুয়েমির কারনে হুমায়ূন আহমেদের এই প্রিয় স্থানটির এই করুন দশা। আপনি যতই মায়া কান্না দেখান না কেন, যারাই আপনাকে ক্ষমা করুক না কেন, আমরা কিছু হুমায়ুন ভক্ত আছি, যারা আপনাকে কখনই মাফ করব না।
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:৩৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কঠিন ভাবে সহমত।
৮|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:২০
বাঁধলেই বাঁধন বলেছেন: ঘাস উঠলেও ... নতুন ঘাস জন্মাবে। কিন্তু বিয়ার খেয়ে নাচানাচি মেনে নেয়া যায়না!
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:৩৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী ভাই, ব্যাপারটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। কিছু বলাও সম্ভব ছিল না। নিচে একজন মন্তব্য করেছেন, এটা বিনোদন কেন্দ্রে পরিনত হয়েছে। হয়ত আসলেই তাই। আমাদের শোক এখন বিনোদনে রুপান্তিত হয়েছে।
৯|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:২১
চেয়ারম্যান০০৭ বলেছেন: খুব কষ্ট পেলাম।হুমায়ূন স্যার কি কখনো চেয়েছিলেন তার নিজের হাতে সাজানো নুহাশ পল্লি একদিন এমন পিকনিক স্পট বা বাজার হোক ?
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:৩৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চেয়ারম্যান ভাই, এটা পিকনিক স্পট ছিল। কিন্তু বাজার হোক সেটা হয়ত কখনই চাননি। মনটা খারাপ হইসে অনেক,
১০|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:২২
টাক্কা বলেছেন: ছিমছাম নিরিবিলি নুহাশ পল্লীর এরকম হাল! কষ্ট পেলাম ছবিগুলো দেখে।
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:৩৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
১১|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:২৩
আমি বীরবল বলেছেন: শাওইন্না মাগীরে জ্যাতা মাটিচাপা দিতে ইচ্ছা করতাছে
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:৩৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কঠিন ভাবে সহমত।
১২|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:২৪
লেখাজোকা শামীম বলেছেন: আমরা একবার গিয়ে্ছিলাম পিকনিক করতে। পুরো দিনের জন্য দিয়েছিলাম ২০ হাজার টাকা। ওটা তো আগে থেকেই পিকনিক ও শুটিং স্পট।
Click This Link
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:৩৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সেটা জানি। আমিও গিয়েছিলাম। কিন্তু যতদূর মনে পড়ে এই রকম খারাপ অবস্থা ছিল না। কিংবা পিকনিক পার্টি নুহাশপল্লীর পরিবেশ এই হারে নষ্ট করতে পারে নি।
১৩|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:২৮
shfikul বলেছেন: কে যেন বলেছিলো এটা হুমায়ুনের মাজার হয়ে যাবে।আপনার কথায় আমার মনে হয় বিনোদন পার্ক হবে।
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:৩৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হতেও পারে। বাংগালী শোক এখন বিনোদনে রুপান্তরিত
১৪|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:২৮
গুমরাজ বলেছেন: View this link
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:৪০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দেখেছি ভাই। বিষয়টি কোন মন্তব্য করতে চাচ্ছিনা।
১৫|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:৩১
স্বাধীনতার বার্তা বলেছেন: ঈদের পরদিন নাকি কয়েক হাজার গাড়ি গিয়েছিল?
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:৪১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জানি না, সেটা হতেও পারে। আজকেই আমি কয়েক'শ গাড়ি দেখেছিলাম।
১৬|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:৩৩
অিপ পোদ্দার বলেছেন:
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:৪১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
১৭|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:৩৪
একলা বগ বলেছেন: যদিও মানুষ নুহাশ পল্লির বারোটা বাজাচ্ছে তার পরও আমার মনে হয় এইটাই ঠিক আছে, প্রিয় লেখকের নুহাশ পল্লিতে টাকা দিয়ে ঢুকতে হচ্ছে না, মানুষ স্বাধীন ভাবে হুমায়ুন আহমেদের কবর জিয়ারত করতেছে। তবে চান্দাবাজি এবং মদের আসর বন্ধ করার জন্য কঠোর ব্যাবস্থা নিতে হবে।
নুহাশ পল্লির জন্য যারা শাওনকে দায়ী করতেছেন তারা পুরাপুরি ঠিক কাজ করতেছেন না। শাওনের একার পক্ষে নুহাশ পল্লি সামাল দেওয়া সম্ভব না। বিশেষ করে নুহাশ পল্লির মালিক কে সেইটা এখনও ফায়সালা হয় নাই।
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:৪৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাই, এই পুরানো ক্যাচালে যেতে মন চাচ্ছে না। শাওন এর ভূমিকা আমার ভালো লাগে নি। তাই আমি উনাকে তীব্র ঘৃনা করি।
তবে চান্দাবাজি এবং মদের আসর বন্ধ করার জন্য কঠোর ব্যাবস্থা নিতে হবে।
কঠিন ভাবে সহমত।
১৮|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:৩৮
ভুলো মন বলেছেন: কষ্ট পেলাম বর্তমান অবস্থা জেনে।
শাওনকে... *+@#৳%^ঁ!*
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:৪৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমিও। উনার প্রতি রইল প্রবল ঘৃনা।
১৯|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:৪৪
নাম কমু না বলেছেন: ভাই ,ঠিকানা একটু দিবেন ? কিভাবে যাওয়া যায় । আমি গাজীপুর চৌরাস্তা পর্যন্ত গিয়ে ফিরে আসলাম । কাউ ঠিকানা দিতে পারল না ।
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:৫০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনি যদি উত্তরা দিয়ে যান, তাহলে গাজীপুর চৌরাস্তা পার হয়ে ময়মনসিংহ রোডে উঠবেন, তারপর সামনে পড়বে রাজেন্দ্রপুর চৌরাস্তা। সোজা চলে যাবেন। সোজা কিছুদূর যাবার পর দেখবেন হোতাপাড়া বাজার আছে। সেখান থেকে হাতের বামে দিকে যাবেন। তারপর ভিতরে ৯ কিলোমিটার যেতে হবে। যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দিবে।
২০|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:৫২
মাহ্মুদুল হক মুন্সী বলেছেন: শিট! কদিন আগেও এমনটা ছিলো না।
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১০:৫১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সেটাই, কিছুদিন আগেও এমনটা ছিল না।
২১|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:৫৯
ভিয়েনাস বলেছেন: খুবি করুন অবস্থা
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১০:৫৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
![]()
২২|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১০:০১
পলাতক সময় বলেছেন: আপসোস !
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১০:৫৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হুমম। আসলেই আফসোস।
২৩|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১০:০৭
খাইয়া কামনাই বলেছেন: another জিয়া উদ্দান। খারাপ না।
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১০:৫৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হুমম। ঠিক বলেছেন। আরেকটি জিয়া উদ্দান।
২৪|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১০:১৩
লেখাজোকা শামীম বলেছেন: আমার মনে হয় এখন দরজা বন্ধ করার সময় হয়েছে। যারা ঢুকবে টিকেট কেটে ঢুকবে। তাতে করেই লোক কমে যাবে।
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১০:৫৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: টিকিট কেটে ঢূকার ব্যবস্থাকে হালাল করার জন্যই এইভাবে আমজনতার জন্য খুলে দিয়ে নুহাশপল্লীর এই চোদ্দটা বাজানো হচ্চে।
২৫|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১০:১৭
মোঃ আনিসুর রহমান বলেছেন: ছবিগুলো দেখে খুবই কষ্ট লাগলো। ইচ্ছে করছে একটা দোনলা বন্দুক দিয়ে সবাইকে দাবরানি দেই।
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১০:৫৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার তো ভাই ছবি গুলো দেখে খারাপ লাগছে। আমি তো সেখানে গিয়েছিলাম। আগের সুন্দর স্মৃতি গুলো এক নিমিষে নষ্ট হয়ে গেল।
২৬|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১০:২৫
এ্যাপেলটন বলেছেন: .....এইসব গন প্রবেশ বন্ধ করে দেয়া উচিত !!!!....ভক্তরা কস্ট পেলেও কিছু করার নেই !!!....পুবর্ানুমতি এবং পুর্বনিধর্ারিত সময়ে শুধু যাওয়া যাবে !!!!
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১০:৫৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সহমত।
২৭|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১০:৪২
আবু মান্নাফ খান বলেছেন: অনেক কিছুই দেখলাম, অনেক কিছুই শুনলাম। এমন চলতে থাকলেখুব দেরি নেই আমাদের প্রিয় লেখকের স্ম্রিতি ধন্য এ স্থান টি তিনি যেমন চেয়েছিলেন বা তার প্রতি সম্মান জানিয়ে যেমন রাখা উচিত সেটা থেকে অনেক দূরে চলে যাবে। আমরা কিছুই করতে পারি না?
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১১:০০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হয়ত পারি, কিংবা হয়ত কিছুই পারি না।
![]()
২৮|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১০:৪৮
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সত্যি মনটা খারাপ হয়ে গেল । লাখ লাখ হুমায়ন ভক্ত শাওন কে কখনো ক্ষমা করবেনা যদি এমন অবস্থা হয় ।
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১১:০১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
এমনটাই হচ্ছে। টিকিট কেটে ঢূকার ব্যবস্থাকে হালাল করার জন্যই এইভাবে আমজনতার জন্য খুলে দিয়ে নুহাশপল্লীর এই চোদ্দটা বাজানো হচ্চে।
২৯|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১০:৫২
মাহবু১৫৪ বলেছেন: বাহিরের গেটে কি কোন দারোয়ান আছে?
খুব কষ্ট পেলাম ছবিগুলো দেখে।
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১১:০৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আছে, কিন্তু সেও মনে হয় নির্বিকার।
৩০|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১০:৫২
ফানার বলেছেন: ছবিগুলো দেখে বড় কষ্ট পেলাম। ছবিগুলো না থাকলে হয়তো কল্পনায় দেখার চেষ্টা করতাম কি পরিমান ক্ষতি হয়েছে আর এখন বাস্তব দেখলাম
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১১:০৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
সত্যি বলতে আমি ভেবেছিলাম ছবি দিব কিনা? আমার কাছে আরো কিছু ছবি আছে, তা সত্যি আসলে আমি দিতে চাচ্ছি না। দিলে হয়ত আরো কষ্ট পাবেন। আমিও পাব।
৩১|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১০:৫৪
চারশবিশ বলেছেন: নুহাশ পল্লীর কিছু ভাল ছবি দিয়ে একটা পোষ্ট দেন
আমরা যারা ওখানে যাইনাই তারা ছবি গুলি দেখে শান্তি পাই
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১১:০৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো কথা বলেছেন। খুব বেশি ছবি আমার সংগ্রহে নেই। যা আছে সবই ব্যক্তিগত ছবি। নেট থেকে একটা ছবি পেলাম, সেটা দিচ্ছি।
৩২|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১০:৫৫
রাশান শাহরিয়ান নিপুন বলেছেন: এখন কি টিকিট করছে?? টিকিট করলেতো এই অবস্থা হওয়ার কথা না!!
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১১:০৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: না এখনও টিকিট করে নাই।
৩৩|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১০:৫৬
রাশান শাহরিয়ান নিপুন বলেছেন: লেখাজোকা শামীম বলেছেন: আমার মনে হয় এখন দরজা বন্ধ করার সময় হয়েছে। যারা ঢুকবে টিকেট কেটে ঢুকবে। তাতে করেই লোক কমে যাবে।
হুম। আর যারা আসবে তারা ডঃ হুমায়ূন এর প্রতি শ্রদ্ধা রেখেই আসবে।
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১১:১৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার তা এখন মনে হচ্ছে না। আমার কেন যেন মনে হচ্ছে, টিকিটের দাম হবে ১০ টাকা / ২০ টাকা। ১০/২০ টাকা দিয়ে কোথাও প্রবেশ করা তেমন কঠিন ব্যাপার নয়।
ব্লগার এ্যাপেলটন বলেছেন: .....এইসব গণ প্রবেশ বন্ধ করে দেয়া উচিত....ভক্তরা কষ্ট পেলেও কিছু করার নেই ... পূর্বঅনুমূতি এবং পূর্ব নির্ধারিত সময়ে শুধু যাওয়া যাবে।
এটা করা যেতে পারে।
৩৪|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১১:০১
স্বপ্নীল আহমেদ বলেছেন: মনটা খারাপ হয়ে গেল, এমন কিছু দেখব ভাবি নাই।
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১১:১৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাস্তবে আমিও এমন কিছু দেখব ভাবি নি। তাহলে যেতামই না।
৩৫|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১১:০৪
ত্ানজীর বলেছেন: খুব খারাপ লাগছে । আমরা এটা আশা করিনি । যেকোন ভালো কিছু স্থান বাজে লোক গিয়ে নষ্ট করে ফেলছে । এই প্রসঙ্গে বলতে চাই সেদিন শাহজালাল (র
মাজারে গিয়ে দেখলাম কিছু লোক মাজারের ছবি তুলছে, অথচ সেখানে স্পষ্ট করে লেখা "মাজারের ভেতরে ছবি তোলা নিষেধ" । আমরা কোথায় অবস্থান করছি ?
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১১:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এটা হয়ত আমাদের জাতীয় বৈশিষ্ট। কথাটা দুঃখের সাথেই বললাম।
মাজার নিয়ে আমাদের দেশে অনেক বাড়াবাড়িই আছে। সেটা আর নাই বা বললাম। সেই ক্ষেত্রে শুধু ছবি তোলা তো অনেক স্বাভাবিক। অনেক মাজারে দেখেছি মানুষ সেজদা পর্যন্ত করছে। নাউযুবিল্লাহ।
৩৬|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১১:০৭
নিষ্কর্মা বলেছেন:
আমরা কিছু হুমায়ুন ভক্ত আছি, যারা আপনাকে [শাওন] কখনই মাফ করব না।
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১১:১৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ সহমতের জন্য। ঐ মহিলা ক্ষমার যোগ্য না।
৩৭|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১১:২১
যাযাবর৮১ বলেছেন: খুব কষ্ট পেলাম
সাথে বড্ড মেজাজ খারাপ হইছে
দিলাম আবার পোস্টু
পাবেন আপনি টেস্টু
একটু করেন না কষ্টু
পড়ুন আমার পোস্টু
না পড়লে শ্রম যে নষ্টু।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১১:৩১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ যাযাবর ভাই।
আমার যেদিন ইচ্ছে হয় আমি একটু মুগ্ধ হব, সেদিন আপনার পোষ্ট পড়ে আসি। আজকে মনটা অনেক বেশি খারাপ। তারপরও পড়ে আসলাম। অসাধারন লেগেছে।
আমার অনুকাব্য ভালো লাগে। আপনি অনেক ভালো অনুকাব্য লিখতে পারেন। ![]()
৩৮|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১১:৪০
মোমেরমানুষ৭১ বলেছেন: আর শাওন আপনার এক গুয়েমির কারনে হুমায়ূন আহমেদের এই প্রিয় স্থানটির এই করুন দশা। আপনি যতই মায়া কান্না দেখান না কেন, যারাই আপনাকে ক্ষমা করুক না কেন, আমরা কিছু হুমায়ুন ভক্ত আছি, যারা আপনাকে কখনই মাফ করব না।
২৪ শে আগস্ট, ২০১২ রাত ২:২০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
![]()
৩৯|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১১:৪৫
কালীদাস বলেছেন: yeah! it was so expected after the play of that drama-queen!! and you will see far worst....
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১১:৫০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হুমম। সঠিক বলেছেন। যে ড্রামা দেখাইল।
৪০|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১১:৫০
আমি পাগলা বলেছেন: আচ্ছা ভাই শাওন কি করলে খুশি হইতেন??সবার জন্য উন্মুখত করে দিছে তাই এ অবস্থা হইচে...করছে তাও দোষ...না করলে আপনিই সবার আগে পোস্ট দিতেন একই শিরোনাম দিয়ে...ভাই রে কেচাল ভালো লাগে না...আপনি নিচ্ছিত থাকতে পারেন এ অবস্থা থাকবে না..গত কয়েকদিনের বৃষ্টি + অনেক গাড়ি+অনেক মানুষ তাই এ অবস্থা..আল্লাহ উনার আত্মাকে শান্তি দিন.
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১১:৫৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শুনেন, আমারও ক্যাচাল ভালো লাগে না। এখনও কিছুটা ঈদের আমেজে আছি। তাই আপনার সাথে ক্যাচাল মূলক আলাপে জড়ালাম না।
নুহাশপল্লী হুমায়ূন আহমেদের অনেক পছন্দের একটা জায়গা ছিল। সেখানে তিনি চাননি তার কবর হোক। এবং এই ব্যাপারে তথ্য প্রমান আছে। শাওনের দাবির তেমন কোন লজিক নেই। কারন শেষ দিনগুলোতে তিনি তেমন কথা বলতে পারেন নি। এটা তারা যার আশে পাশে ছিলেন তারাই বলেছেন। শাওন আমেরিকায় থাকার সময় বলেন নি কোথায় কবর দিবেন। তিনি অহেতুক বির্তক তৈরী করেছেন। তার আচরনে কম বেশি সবাই বিরক্ত। মায়া কান্না লুকান যায় না।
আপাতত এইটুকুতে সন্তষ্ট থাকেন। যদি ভালো না লাগে তাহলে অন্য কোন একদিন দাওয়াত হইল। দু'জন মিলে ক্যাচাল করব। ![]()
ধন্যবাদ
৪১|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ১১:৫৪
স্ক্রুড্রাইভার বলেছেন: অনেক আগেই সন্দেহ ছিল যে এমনই হবে, কয়েকদিন যেতে দিন ঠিকই টাকা ইনকাম শুরু হবে।
পিকনিক স্পট তেমন কিছু না, আমার ভয় এটাকে পার্ক না বানিয়ে দেয়.......
২৪ শে আগস্ট, ২০১২ রাত ১২:০৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই গুলো আসলে সবই হুমায়নকে কেন্দ্র করে একটা ব্যাবসা দাঁড়া করানোর চেষ্টা। সবকিছুই সুন্দর ভাবে প্ল্যান করা। তবে আমরা যারা হুমায়ূন আহমেদকে ভালোবাসি তারা চাই, যাই করা হোক না কেন, আমাদের প্রিয় লেখকের আত্মা যেন শান্তি পায়। তাকে নিয়ে নতুন করে যেন কোন ব্যবসা না করা হয়।
৪২|
২৪ শে আগস্ট, ২০১২ রাত ১২:০০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: ভুল সবই ভুল।
২৪ শে আগস্ট, ২০১২ রাত ১২:০৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হুমম। তাই তো দেখছি।
৪৩|
২৪ শে আগস্ট, ২০১২ রাত ১২:০৪
শাহরিয়ার নীল বলেছেন: kal amio gecilam amr onek kosto lagce eta dekhe, ami thik korcilam eta nia likbi.....jai hok vai eta nia likce, thanx vai.
২৪ শে আগস্ট, ২০১২ রাত ১২:০৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ ভাই। আমি জানি, যারা নুহাশপল্লীর বর্তমান অবস্থা দেখেছেন, তারা আপনার আমার মতই কষ্ট পাচ্ছেন।
লেখকের প্রিয় একটা স্থান এর চৌদ্দটা বাজাচ্ছে শোকাহত!!!! মানুষ।
কিছু শোকাহত মানুষের নমুনা তো দেখালামই।
৪৪|
২৪ শে আগস্ট, ২০১২ রাত ১২:১০
বেঈমান আমি বলেছেন:
২৪ শে আগস্ট, ২০১২ রাত ১২:১৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
৪৫|
২৪ শে আগস্ট, ২০১২ রাত ১২:৫৯
শিপন মোল্লা বলেছেন: আমার বলার কিছু নাই শুধু দীর্ঘ শ্বাস, এইবার প্রমান হয়েই যাবে শাওন কি মানসিকতার মানুষ। এক গাছের ছাল আর আরেক গাছের বাকল দিয়ে হুমায়ুন সার কি যেন করতে চেয়ে ছিলেন।
২৪ শে আগস্ট, ২০১২ রাত ১:২৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হুমম। শুধুই দীর্ঘ শ্বাস।
৪৬|
২৪ শে আগস্ট, ২০১২ রাত ১:০৬
রাখালছেলে বলেছেন: কথা বলে কোন লাভ নাই। তাই কিছু বললাম না। শুধু টাকার ব্যাপারটা চলে আসলে কেউ আর ঐদিকে যাবে না।
২৪ শে আগস্ট, ২০১২ রাত ১:৩০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হুমম।
৪৭|
২৪ শে আগস্ট, ২০১২ রাত ১:০৮
সাজিদ ঢাকা বলেছেন: ২৯ আগস্ট পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকিবে , , পোষ্টে +++++
২৪ শে আগস্ট, ২০১২ রাত ১:৩০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তাই নাকি, যাক ভালো খবর। ধন্যবাদ।
৪৮|
২৪ শে আগস্ট, ২০১২ রাত ১:১০
উন্মাদফিকেশন বলেছেন: ছবিগুলো দেখে খুবই কষ্ট লাগলো..............
২৪ শে আগস্ট, ২০১২ রাত ১:৩১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মন খারাপ তো আমারো হয়েছিল। তবে মাত্র শুনলাম ২৯ তারিখ পর্যন্ত খোলা থাকবে।
৪৯|
২৪ শে আগস্ট, ২০১২ রাত ২:১৩
সবুজ ভীমরুল বলেছেন: যা ছবি দেখলাম, মনটাই তো খারাপ হয়ে গেল!!
পাবলিক তো পুরাই পাগলা পীর টাইপ মাজার বানাইয়া ফেলছে!!
২৪ শে আগস্ট, ২০১২ রাত ২:১৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নির্মম হলেও সেটাই বাস্তব। আর এটাই দুঃখ। আশা করি ২৯ তারিখের পর বন্ধ হয়ে যাবে।
৫০|
২৪ শে আগস্ট, ২০১২ রাত ২:২০
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: খারাপ লাগলো
২৪ শে আগস্ট, ২০১২ রাত ২:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নির্মম হলেও সেটাই বাস্তব। আর এটাই দুঃখ। আশা করি ২৯ তারিখের পর বন্ধ হয়ে যাবে।
৫১|
২৪ শে আগস্ট, ২০১২ রাত ২:৫৪
শুক তারা বলেছেন: হুমায়ুন আহমেদ এই ব্যাপারটাকেই সবচেয়ে বেশি অপছন্দ করতেন, আর এখন এমটাই হচ্ছে। ![]()
২৪ শে আগস্ট, ২০১২ সকাল ১১:৩৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সেটাই। হুমায়ূন আহমেদকে নুহাশপল্লীতে দাফন করা হয়েছে কারন সেটাকে দখল করার জন্য। তাই, তো শাওনের এমন মায়া কান্না।
৫২|
২৪ শে আগস্ট, ২০১২ রাত ৩:৩৭
মোস্তফা কামাল পলাশ বলেছেন: "তার প্রিয় ঔষুধি গাছের বাগানের অবস্থা অনেক কাহিল, কেউ পাতা ছিড়ছেন, কেউ গাছের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে গিয়ে অন্য একটি গাছের বারোটা বাজাচ্ছেন। মানুষ বেশ উৎসব মুখর পরিবেশে একটি সমাধি স্থলেবেড়াতে এসেছেন। সবচেয়ে ভয়ানক, কেউ কেউ বিয়ার খেয়ে এসেছেন, এবং তারা লীলাবতি দীঘির এক কোনাতে দলবদ্ধ ভাবে বমি করছেন। কিছু মানুষ বড় গাছের আড়ালে প্রাকৃ্তিক ডাকে সাড়া দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। আমি আর আমার সহকর্মী ব্যপারটা সহ্য করতে পারলাম না। "
আপনাকে ধন্যবাদ বাস্তব অবস্হাটাকে সবার সামনে তুলে ধরবার জন্য।
আমি হুমায়ুন আহমেদকে দাফনের পূর্বে এই সম্ভবনার কাথাটাই লিখেছিলাম। খুব বেশি দিন অপেক্ষা করতে হল না সম্ভবনাটা বাস্তবে রুপ নিতে।
২৪ শে আগস্ট, ২০১২ সকাল ১১:৩৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মনটা বড়ই খারাপ হয় এই সব দেখে।
৫৩|
২৪ শে আগস্ট, ২০১২ ভোর ৫:১১
মিজান আব্দুর রশিদ বলেছেন: আমারতো মনে হয় প্রিয় লেখকের কবর এখান থেকে স্থানান্তর করাই শ্রেয় হবে। একজনের একগুয়েমির জন্য এই করুন অবস্থা মেনে নেয়া যায়না...
২৪ শে আগস্ট, ২০১২ সকাল ১১:৪০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাস্তবে সেটা হলে হয়ত ভালোই হতো। কিন্তু সেটা কতখানি সম্ভব আমি জানি না। যাই হোক না কেন, হুমায়ূন আহমেদ স্মৃতি গুলো এইভাবে নষ্ট হোক আমি চাই না।
৫৪|
২৪ শে আগস্ট, ২০১২ সকাল ১১:৪৩
ফয়সাল তূর্য বলেছেন: বাহ!
২৪ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:১৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
![]()
৫৫|
২৪ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:০৫
টিপু বলেছেন: আমি নুহাশ পল্লীতে গিয়েছিলাম এ বছরের শুরুতে। লেখক হুমায়ূন আহমেদ তখন চিকিৎসার্থে আমেরিকায় ছিলেন। নুহাশ পল্লীতে গিয়ে এর সৌন্দর্য দেখে তখন বেশ মুগ্ধ হয়েছিলাম। কিন্তু আপনার সচিত্র পোস্টে এখনকার অবস্থা দেখে সত্যিই কষ্ট হচ্ছে। লেখকের তিরোধানের পর এত তাড়াতাড়ি জায়গাটাকে এভাবে নষ্ট করে ফেলা হচ্ছে, এটা সাংঘাতিক দুঃখজনক। ঐ সময় নুহাশ পল্লী থেকে ফিরে একটা পোস্ট দিয়েছিলাম সামুতে । আপনার দেয়া পোস্টের ছবিগুলো দেখে তখনকার সাথে এখনকার নুহাশ পল্লীর অবস্থা তুলনা করলে বিস্মিত হতে হয়।
২৪ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:১৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমিও গিয়েছিলাম আগে বেশ কয়েকবার। কিন্তু এবার গিয়ে কষ্ট পেয়েছি। দুঃখজনক।
![]()
৫৬|
২৪ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:১৫
পাব্লিক বলেছেন: শাওনেরমত একটা নটীই সুখের পৃথিবী ধংশ করার জন্য যথেষ্ট!
২৪ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:১৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সহমত।
৫৭|
২৪ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:২৬
নীলঞ্জন বলেছেন: আমি কখনোই নুহাশ পল্লীতে যাই নাই।
আপনার ছবিব্লগ দেখে কিছুটা ঘুরে এলাম সেখান থেকে।
আপনার বক্তব্যের সাথে পরিপূর্ণরূপে সহমত।
পোস্টে+++++++++++++
২৪ শে আগস্ট, ২০১২ দুপুর ২:১৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ নীলঞ্জন ভাই।
সামগ্রিক বিষয়টি হুমায়ূন ভক্তদের জন্য অনেক কষ্টের হয়েছে।
৫৮|
২৪ শে আগস্ট, ২০১২ দুপুর ১:২৯
নিঃসঙ্গ নির্বাসন বলেছেন: শুধু একটা কথাই বলতে চাই।
ছিঃ ছিঃ ছিঃ
মনটাই খারাপ হয়ে গেল।
২৪ শে আগস্ট, ২০১২ দুপুর ২:১৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
৫৯|
২৪ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৩১
যাযাবর৮১ বলেছেন:
দিলাম আবার পোস্টু
পাবেন আপনি টেস্টু
একটু করেন না কষ্টু
পড়ুন আমার পোস্টু
না পড়লে শ্রম যে নষ্টু।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
২৪ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দাদা আমরা তো আগেই সাড়া দিয়েছি। ![]()
পোষ্টু হয়েছে টেষ্টু। ![]()
৬০|
২৪ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৩৫
মোঃমোজাম হক বলেছেন: দুঃখজনক,আশাকরি শিঘ্রিই এর একটা বিহিত হবে।
২৪ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জী, আসলেই দুঃখজনক। আমিও চাই তাড়াতাড়ি এর বিহিত হোক।
আপনাকে আমার ব্লগে স্বাগতম।
৬১|
২৪ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৫১
মুহাম্মাদ আলী বলেছেন: এই অবস্থা
২৪ শে আগস্ট, ২০১২ রাত ৯:০২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হুমম।
৬২|
২৪ শে আগস্ট, ২০১২ রাত ৯:২৬
টুনটুনি সুখি বলেছেন: ভাইয়া আমি অসুস্থ। প্রতিদিনই ভাবছি আপনাকে ঈদ মোবারক জানাবো কিন্ত প্রচণ্ড বাধা ব্যাধা আর জ্বরে উঠে বসতে পারিনি তাই আপনাকে ঈদ মোবারক যানাতে পারিনি। এখন জানবেন এক রকম ভালই হয়ছে অনেক ভিরের পর ঈদ মোবারক পেলেন। আপনি মনে হয় ভালই আছেন ঘুরে ফিরে ঈদ করতেছেন। আমার জন্য দোয়া করবেন। ভাল থাকুন।
২৪ শে আগস্ট, ২০১২ রাত ৯:৪৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ওহ, শুনে খুবই খারাপ লাগলো। আমি তো অনেকদিন আপনাকে দেখিনি, ভেবেছি পরীক্ষা নিয়ে ব্যস্ত কিংবা সামুতে কম আসেন।
তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এই দোয়া রইল। ![]()
৬৩|
২৫ শে আগস্ট, ২০১২ রাত ২:৫৩
সাাজ্জাাদ বলেছেন: দুঃখজনক। তার স্বপ্ন ছিল অন্যরকম।
২৫ শে আগস্ট, ২০১২ সকাল ১১:৫৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ![]()
৬৪|
২৫ শে আগস্ট, ২০১২ সকাল ১১:২৯
উর্ণনাভ বলেছেন: হুমায়ূন আহমেদ বলেছিলেন তিনি চান না তার কবর এই নুহাশপল্লীতে হোক। তিনি কি তবে এই কারন গুলোর জন্যই বলেছিলেন??
২৫ শে আগস্ট, ২০১২ সকাল ১১:৫৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হুমমম। ![]()
৬৫|
২৫ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৩৪
আবু সালেহ বলেছেন: নুহাশ পল্রতী এর আগেও গিয়েছিলাম......সত্যি বলতে যাওয়ার পথে গ্রামের যে স্বাদ তার সবটাই পাওয়া যায় এখান থেকে......বৃষ্টির দিনে সেবারও আমরা কর্দমাক্ত পথ মাড়িয়ে গিয়েছিলাম, পড়ি পড়ি করেও শেষমেষ না পড়েই নুহাশ পল্রীতে পৌছাতে সক্ষম হই......তবে ভেতরটা খুবই ছিমছাম এবং পরিচ্ছন্ন ছিলো.......ভিতরের এই করুন দশা দেখে বড়ই দুঃখ পেলাম....
২৫ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৪৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
জানি ভাই। তাই তো এত কষ্ট।
৬৬|
২৫ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৮
মিজভী বাপ্পা বলেছেন: এ তো দেখি বাজার বসিয়ে রেখেছে
২৫ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:১৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাবলংগের বাজার।
৬৭|
২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:৫০
যাযাবর৮১ বলেছেন:
নতুন আর এক পোস্টু
পাবেন আপনি টেস্টু
না আসলে পাবো কষ্টু
যাযাবরের শ্রম নষ্টু।![]()
২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৪৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তাই নাকি।। আসছি দাদা আসছি। ![]()
৬৮|
২৮ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:২০
শিপু ভাই বলেছেন:
এক্কেরে মেলা বসায় দিছে!!!
গুড গুড!!!
২৯ শে আগস্ট, ২০১২ দুপুর ১:৩৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: hmmm.... boro e dukkhojonok bapar shipu vai...
৬৯|
৩০ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৩৯
আধাঁরি অপ্সরা বলেছেন:
আশংকাই সত্যি হল! ![]()
৩০ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৫৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হুমম। এর পিছনের কিছু কারন সেদিন জানতে পারলাম। কোন একদিন শেয়ার করব। এঁকে বারে রেফারেন্স সহ।
৭০|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:১১
মিনহাজুল হক অনিক বলেছেন: এসবের জন্য শাওন দায়ী।
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:১৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সহমত।
৭১|
১০ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:৩৩
তাশা বলেছেন: বাইরের দোকানপাটগুলো দেখে খারাপ লাগলো........... এটা শোকের স্থান নাকি ব্যবসার স্থান???
১০ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এটা হচ্ছে শোককে কেন্দ্র করে ব্যবসার স্থান। ![]()
৭২|
১০ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:১৬
নিরপেক্ষ মানুষ বলেছেন: আধাঁরি অপ্সরা বলেছেন:
আশংকাই সত্যি হল!
৭৩|
১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২২
অসাদুল ইসলাম বলেছেন: অত্যন্ত মর্মাহত হলাম । প্রিয় মানুষটির প্রিয় জায়গার আজ এই বেহাল দশা।
স্যার আমাদের ক্ষমা করুন।
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মর্মাহত হবার মত বিষয়ই এটি।
ক্ষোভ প্রকাশ করা ছাড়া আর কিছু নেই।
৭৪|
১৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:৪৭
সায়েম মুন বলেছেন: অবস্থা একদম শোচনীয় ছিল। তখন মানুষের ঢল নেমেছিল। এজন্য এরকম অবস্থা। এখন অনেকটা ভাল পর্যায়ে আসছে।
১৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ২:২৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সেটাই তো দেখতে পাচ্ছি। যাক, আমার নিজের জেনেও অনেক ভালো লাগছে। ![]()
৭৫|
০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ২:১৭
ভিন্ন দৃষ্টি বলেছেন:
প্রথম ৪টা ছবি দেখে সিলেটের কোন দরগা গেটের বাইরের কথা মনে হচ্ছে।
আইডিয়া!!! আচ্ছা ভেতরে একটা মাজার টাজার বানিয়ে দিলে মন্দ হয় না, কি বলেন....? কিছু ব্যবসাপাতি হইতো...
৭৬|
০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৪৫
ত্রিশোনকু বলেছেন: খুব কষ্ট হল। দশকেরও বেশী সময় নিয়ে এমন সুন্দর একটা জায়গা তৈরি হল আর দশ মাসের অর্ধেকেরও কম সময়ে তা কি রকম শ্রীহীন!
ধন্যবাদ আপনাকে।
যাবার পরিকল্পনা ছিল।
এখন আর যাচ্ছিনা।
৭৭|
০৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪০
লেজকাটা বান্দর বলেছেন: এই পোস্টে এত শেয়ার কেন বুঝলাম না।
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১২ রাত ৯:১৫
Palol বলেছেন: ভুল ভুল ভুল সবই ভুল