| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এস কে দাস ঃ ‘যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজা পুRainণ্য দেশ।’ বিশ্লেষকদের মত, মাঘের শেষে বৃষ্টির সঙ্গে শস্যের ধারণাটিকে বিদূষী ক্ষণজন্মা নারী খনা চমৎকারভাবে রাষ্ট্রশাসন এবং দেশের সুঅবস্থার সঙ্গে সম্পৃক্ত করেছেন। একটি রাজ্যে শস্যের উৎপাদন ভালো হলে দেশের মানুষ খেয়ে-পড়ে নিশ্চিন্তে ঘুমাতে পারে এবং রাজার সুশাসনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। সেই রাজাই ধন্য যিনি এমন পুণ্য দেশের শাসক। বহুকাল ধরে মানুষ বিশ্বাস করে আসছে, মাঘের শেষে বৃষ্টি দেশে সুশাসনের লক্ষণ। এমনটি প্রতিফলিত হয়েছে যুগ-যুগান্তরে। সেই থেকে মানুষ ওই বিশ্বাস শুর“।
বসন্তের শুরুতেই সারা দেশ সিক্ত হল হঠাত বৃষ্টিতে। মুষলধারে নয়, নরম ও কোমল বৃষ্টি। ঝাউপাতার মতো ঝিরিঝিরি। সারা আকাশ মেঘে ঢাকা। গম্ভীর নয়, বেড়ালের পিঠের মতো ধূসরঘন ওই মেঘ। চারপাশে ভেজা হাওয়া।
চুয়াডাঙ্গায় বৃষ্টি শুরু হয় গত শনিবার রাত থেকে। কখনও মৃদু ভারী, অধিকাংশ সময় ইলশেগুঁড়ি।
তবে হঠাত বৃষ্টিতে জেলার জীবনছন্দে ব্যাঘাত ঘটায় বিরক্তও কেউ-কেউ। আবহাওয়া কিছু স্যাঁতসেঁতে হয়ে ওঠায় শ্বাসতন্ত্রের সমস্যায় পড়ছে শিশুরা। হঠাত বৃষ্টি স¤পর্কে আবহাওয়া দপ্তরের ব্যাখ্যা, ঋতুর পালাবদল হচ্ছে এখন। এই পালাবদলের ফলে সৃষ্টি হয়েছে পশ্চিমা লঘুচাপ। সেটাই এই বৃষ্টির কারণ।
শীত ও হঠাত বৃষ্টির কারণে শ্বাসতন্ত্রের প্রদাহে আক্রান্ত হচ্ছে শিশুরা। গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিতসকদের ব্যস্ত থাকতে দেখা গেছে আক্রান্ত শিশুদের নিয়ে। কোলের শিশুকে সুস্থ রাখার সবচেয়ে ভালো উপায়, ঘন ঘন বুকের দুধ খাওয়ানো।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কম থাকবে। একটু শীত-শীত ভাব থাকতে পারে। বৃষ্টির জন্য এরই মধ্যে দেশের গড় তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কমেছে।
দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি পড়েছে গত শুক্রবার থেকে। তবে শনিবার এর মাত্রা বেশি ছিল। রোববার ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় ২৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ রাশেদুজ্জামান শিক্ষাবার্তাকে জানান, পশ্চিমা লঘুচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে। তাছাড়া এখন ঋতুবদলের সময়। এ সময় এমন হয়। তবে বৃষ্টির ভাব মঙ্গলবারের মধ্যে চলে যেতে পারে।
©somewhere in net ltd.