নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীরবতা হিরন্ময়!!

চুপ!

আহাদিল

কতটা কান পাতলে পরে কান্না শোনা যাবে...

আহাদিল › বিস্তারিত পোস্টঃ

বাদল দিনের চিত্রগ্রাফী

২৭ শে মে, ২০১১ দুপুর ২:২৮



শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে

অঝোরে নামবে বুঝি শ্রাবণে ঝরায়ে



ইদানীং ব্লগ খুললেই দেখা যায় কেবল বৃষ্টির পোস্ট, বর্ষামাতাল মানুষেরা ভালোলাগা বৃষ্টিদিনে মোহাবিষ্ট হয়ে নানান লেখা দিচ্ছে! লেখালেখিতে আমি কাঁচা, চিত্রগ্রাফীও আমার শখ বা পেশা কোনটাই নয়; তবে আমিও বৃষ্টিবিলাসী মানুষ! চতুরে বন্ধু ফাচৌমি-র বৃষ্টির পোস্টে একটি বাদল দিনের ছবি দিতে গিয়ে তার ফটোব্লগের অনুরোধে মনে হলো তবে হয়ে যাক- বৃষ্টির দিনের ফটোব্লগ! তবে বিপত্তি ঘটল পরে,ছবি পাওয়া যাচ্ছে না! বৃষ্টিদিনে ভিজেছি তো প্রচুর, কিন্তু ছবি নেই কেন! আররে, আকাশে মেঘের ঘনঘটা দেখলেই যে ক্যামেরাটা ব্যাগবন্দী হয়ে যায়, আমার নন প্রো ক্যামেরায় তো বৃষ্টিতে ছবি তোলা যায় না!



মনটাই খারাপ হয়ে গেল! মনে পড়ল ২০০৬ বা ২০০৭ এ আমি আর অনিন্দিতা টার্মব্রেকে একটা রিপোর্টের কাজে টানা এক মাস ঘুরে বেড়িয়েছি বাংলার পাহাড়ে-পর্বতে কিন্তু ওই ফোল্ডার খুলেও দেখি বৃষ্টির ছবি নেই।হা হা হা, তখন ছিল ঘোর বরষা; আকাশে মেঘের ঘনঘটা দেখলে দুজনের মন খারাপ হয়ে যায়; আজ বুঝি আর খাসিয়াপল্লীর সার্ভেটা হলো না, সিলেট আসাটা বুঝি নিস্ফলা হলো- এ রকম আরো কত কী! তুমুল বৃষ্টিতে ক্যামেরা বাঁচাতে বর্ষাতি চাপিয়ে দুজনে মাধবকুন্ডের রাস্তায় হেঁটে বেড়াই, ট্যুরিস্টরা অবাক চোখে তাকিয়ে থাকে কেন আমরা বৃষ্টিতে কোথাও আশ্রয় নিচ্ছি না! অথবা মাঝে মাঝে আশ্রয় নিতাম বান্দরবনের কোন মুরং গৃহে, আর বৃষ্টি খানিক ধরে এলেই পাহাড়ী পিচ্ছিল রাস্তা ধরে এগিয়ে চলা; মাঝে মাঝে বিস্ময়াভিভূত হয়ে বৃষ্টিজলে ধোয়া প্রকৃতির দিকে তাকিয়ে থাকা!



আহ! বকবক করে ফেলেছি অনেক, এবার আসল পর্বে- একদিন বৃষ্টিতে পাগল পাগল হয়ে ছাতা মাথায় ক্যামেরা ঝুলিয়ে বেরিয়ে গিয়েছিলাম বাসা থেকে, সেদিনের তোলা কিছু ছবি; উৎসর্গ করলাম আমার বৃষ্টিমাতাল সকল বন্ধুকে-





বরষা মানে না, ঝরছে জলধারা

জানি না জানি না কাটবে কি ঘনঘটা





আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম





মেঘের গায়ে নূপুর পায়ে নাচে বরষা

বৃষ্টি কি তার ছন্দ জেনেছে, শ্রাবণ কি তার মন্ত্র বলেছে!





বৃষ্টি পড়ে অঝোর ধারায়----





একদিন বৃষ্টিতে বিকেলে---





বৃষ্টি ভেজা আঁধার আলো করে নাও,

ঘুমটা আজকে না হয় ছুটি দিয়ে দাও





বৃষ্টি পড়ে মনে মনে

বৃষ্টি পড়ে আলিঙ্গনে





বৃষ্টিভেজা এ বেলায় আমি তো স্বাধীন

রংধনুর রঙ এর মেলায় এল নতুন দিন





বৃষ্টি ভেজা গাছগুলো সব আনন্দ উত্থান

বৃষ্টি ধোঁয়া সবুজ পাতা,বর্ষা অনুভুতি





শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম (আমার প্রবাসী বন্ধু কাননের তোলা আমাদের স্থাপত্য বিভাগের সামনের ছবি)





আমার নিশীথ রাতের বাদল ধারা!

মন্তব্য ১৪৮ টি রেটিং +৪০/-০

মন্তব্য (১৪৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১১ দুপুর ২:৩২

যেড ফ্রম এ বলেছেন: রিকশা-র জায়গাটা চেনা চেনা লাগলো। স্থাপত্য বিভাগ লেখা দেখে বুঝলাম ভুল হয়নি :) শেষের ছবিটা বেশি পছন্দ হয়েছে।

২৭ শে মে, ২০১১ বিকাল ৩:০৩

আহাদিল বলেছেন: ধন্যবাদ যেড ফ্রম এ! ভালো থাকুন!

২| ২৭ শে মে, ২০১১ দুপুর ২:৪১

নিয়নের আলো বলেছেন: খুব ভাল লাগলো।বৃষ্টির শব্দ মনে হয় টুপটাপ করে পোস্টেই শুনা যাচ্ছিল।
সবগুলো ছবিই ভাল লেগেছে।

২৭ শে মে, ২০১১ বিকাল ৩:০৫

আহাদিল বলেছেন: সুন্দর মন্তব্যের জন্যে অনেক ধন্যবাদ।
শুভকামনা।

৩| ২৭ শে মে, ২০১১ দুপুর ২:৪৮

দূর্বাঘাস বলেছেন: বৃষ্টির ছাঁট পেলাম! দেখে দেখে শিহরিত আর রোমাঞ্চিত হই।
বড়ই নির্মল আর স্মৃতিমাখা ছবি................. :#> :#> :#>

২৭ শে মে, ২০১১ বিকাল ৩:৪৭

আহাদিল বলেছেন: ধন্যবাদ দূর্বাঘাস!
সবুজ, সুন্দর প্রোপিক!

৪| ২৭ শে মে, ২০১১ বিকাল ৩:০০

রাখালীয়া বলেছেন: বৃষ্টি পড়ে মনে মনে
বৃষ্টি পড়ে আলিঙ্গনে......... মুগ্ধ চোখে দেখলাম আপনার ছবিগুলো

২৭ শে মে, ২০১১ বিকাল ৪:২২

আহাদিল বলেছেন: অনেক ধন্যবাদ রাখালীয়া!
শুভ বিকেল।

৫| ২৭ শে মে, ২০১১ বিকাল ৩:২৪

রায়হানিক বলেছেন: ক্যাপশন গুলো হৃদয় ছোঁয়া...ছবিগুলোও...শেষের ছবিটা বিশেষ করে...

২৭ শে মে, ২০১১ বিকাল ৪:২৩

আহাদিল বলেছেন: ধন্যবাদ রায়হানিক!
শুভকামনা!

৬| ২৭ শে মে, ২০১১ বিকাল ৪:০৭

গুহামানব বলেছেন: দেখেছি, এবং ভালো লেগেছে

২৭ শে মে, ২০১১ বিকাল ৪:২৫

আহাদিল বলেছেন: ওরে! তুই কোত্থেকে আইলি রে!
থ্যাংকু থ্যাংকু! :#)

৭| ২৭ শে মে, ২০১১ বিকাল ৪:১০

ফাইরুজ বলেছেন: সব গুলো ছবি খুব
সুন্দর।তবে "ঙ"নং ছবিটা বেশী ভালো লেগেছে।

২৭ শে মে, ২০১১ বিকাল ৪:৩৬

আহাদিল বলেছেন: অনেক ধন্যবাদ ফাইরুজ।
শুভ বিকেল।

৮| ২৭ শে মে, ২০১১ বিকাল ৪:৪৪

মাহী ফ্লোরা বলেছেন: কি চমৎকার যে লাগলো। যেন গান বাজছে প্রতিটি ছবিতে।খুব খুব ভাল লাগলো আপু খুব।

২৭ শে মে, ২০১১ রাত ১১:২৬

আহাদিল বলেছেন: অনেক ধন্যবাদ মাহী ফ্লোরা!
আপনাদের মন্তব্যে অনুপ্রাণিত হই।
শুভকামনা।

৯| ২৭ শে মে, ২০১১ বিকাল ৪:৫৫

মাইশাআক্তার বলেছেন: চমৎকার হয়েছে ছবিগুলো। ক্যাপশন গুলোও অনেক ভাল হয়েছে। আমি কি ছবি গুলো সেভ করে রাখতে পারি? ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করবো।

২৭ শে মে, ২০১১ রাত ১১:৩২

আহাদিল বলেছেন: অনেক ধন্যবাদ মাইশা!
আপনার ডেস্কটপে আমার ছবিগুলো নিশ্চয়ই সুন্দর দেখাবে!
শুভকামনা!

১০| ২৭ শে মে, ২০১১ বিকাল ৫:০৫

ত্রিনিত্রি বলেছেন: অপূর্ব!! ছবি এবং ক্যাপশন--দুটোতেই প্লাস!
আ এবং ঝ টি বেশী পছন্দ হলো।

২৮ শে মে, ২০১১ সকাল ১০:৫৫

আহাদিল বলেছেন: ধন্যবাদ ত্রিনিত্রি।
ভালো থাকুন।

১১| ২৭ শে মে, ২০১১ বিকাল ৫:১৬

সরলতা বলেছেন: এত্ত সুন্দর!

শেষের ছবিটা অনেক বেশি সুন্দর।

২৮ শে মে, ২০১১ সকাল ১০:৫৮

আহাদিল বলেছেন: অনেক ধন্যবাদ সরলতা।
সব সময় সরল আর সুন্দর থাকুন।

১২| ২৭ শে মে, ২০১১ বিকাল ৫:৫৬

ইষ্টিকুটুম বলেছেন: বৃষ্টি আহা বৃষ্টি;
কি অপরূপ সৃষ্ট... :) ভালো লাগলো ছবিগুলো।

২৮ শে মে, ২০১১ সকাল ১১:০২

আহাদিল বলেছেন: অনেক দিন পর আপু!!



কেমন আছেন?
শুভকামনা।

১৩| ২৭ শে মে, ২০১১ সন্ধ্যা ৬:০২

রাজসোহান বলেছেন:
বৃষ্টি নেমেছে রিমঝিমরিম সুরের লহরী
নিঝুম রাতে

:)

২৮ শে মে, ২০১১ দুপুর ১২:০৯

আহাদিল বলেছেন: নিঝুম রাতে

:) :)

১৪| ২৭ শে মে, ২০১১ সন্ধ্যা ৭:২৪

রাষ্ট্রপ্রধান বলেছেন: /:) /:) :-< :-< :-< |-) |-) |-) |-) |-) |-) |-) |-)

২৮ শে মে, ২০১১ দুপুর ১২:১৫

আহাদিল বলেছেন: :| :|

১৫| ২৭ শে মে, ২০১১ রাত ১০:১৭

সায়েম মুন বলেছেন: ছবি আর কাপশনে বৃষ্টিমূখর পোষ্ট। :)

২৮ শে মে, ২০১১ দুপুর ১২:১৮

আহাদিল বলেছেন: ধন্যবাদ প্রিয় মুনাপ্পি! :)

১৬| ২৭ শে মে, ২০১১ রাত ১০:৪৬

কবির চৌধুরী বলেছেন: সুন্দর ছবি।

এই ছবির কয়েকটা আমার স্লাইডে ব্যবহার করেছিলাম ,খেয়াল আছে নিশ্চয়ই?

২৮ শে মে, ২০১১ দুপুর ১২:৪০

আহাদিল বলেছেন: আজ আবার দেখলাম ভিডিওটা, আমার ফেবুতে শেয়ারও করলাম; খুব ভালো লাগল। খুব ভালো একটা কাজ হয়েছে!

ভালো থাকুন কবির!
অনেক দিন পর সামুতে প্রিয় মুখগুলোর কমেন্ট পেয়ে ভালো লাগছে।

১৭| ২৭ শে মে, ২০১১ রাত ১০:৫৩

নীল ভোমরা বলেছেন: বড়ই সৌন্দর্য্য!

২৮ শে মে, ২০১১ দুপুর ১২:৪৪

আহাদিল বলেছেন: :)

১৮| ২৭ শে মে, ২০১১ রাত ১১:৫৬

দূরদ্বীপবাসিনী_ বলেছেন: দারুন! দারুন!! বৃষ্টিফোঁটার স্পর্শ পেলাম!

২৮ শে মে, ২০১১ দুপুর ২:৩২

আহাদিল বলেছেন: দূরদ্বীপবাসিনী!
চিনি তোমারে চিনি!


থ্যাঙ্কস! :)

১৯| ২৮ শে মে, ২০১১ রাত ১:৫৫

নস্টালজিক বলেছেন: আমার খুব প্রিয় একটা পোস্ট-বাদল দিনের চিত্রগ্রাফী !

খুব...






শুভ রাত, প্রিয় মিশু!

২৮ শে মে, ২০১১ দুপুর ২:৩৩

আহাদিল বলেছেন: প্রিয় রানা ভাই! :)

২০| ২৮ শে মে, ২০১১ রাত ২:০০

চতুষ্কোণ বলেছেন: আরি বাপ্‌স! ফাটাফাটি ছবি তুলছেন দেখি!!

+++

২৮ শে মে, ২০১১ দুপুর ২:৩৪

আহাদিল বলেছেন: থ্যাঙ্কস চতুষ্কোণ!


অনেক দিন পর..................

২১| ২৮ শে মে, ২০১১ বিকাল ৪:২৪

লিটল হামা বলেছেন: অসাধারণ!

২৮ শে মে, ২০১১ বিকাল ৫:০৪

আহাদিল বলেছেন: ধন্যবাদ!
শুভ বিকেল!

২২| ২৮ শে মে, ২০১১ বিকাল ৫:৩২

গুরুজী বলেছেন: আপু আয়া পড়ছি! !:#P

২৮ শে মে, ২০১১ বিকাল ৫:৩৫

আহাদিল বলেছেন: এইবার নাচো!! :#)

২৩| ৩০ শে মে, ২০১১ রাত ১:২৭

পাহাড়ের কান্না বলেছেন:
বৃষ্টি এলো বর্ষা মাথায় ছাত্তি হাতে দিয়ে,
এমন দিনে সখি তোমায় করবো আমি বিয়ে :#>

৩০ শে মে, ২০১১ রাত ১:৪৪

আহাদিল বলেছেন: বাহ! বাহ! গুড ভার্সেস!
চিপা (আস্তাগফিরুল্লাহ!) চাপা নিয়া ম্যালা কবিতা লেইখা এহন কি নতুন কারো লাইজ্ঞা কাব্য রেডী করতাসো? :-&

২৪| ৩০ শে মে, ২০১১ রাত ১:৫৩

Dee Dee বলেছেন: মাইনাস দিতে আসলাম! /:)
B-))
:P :P

৩০ শে মে, ২০১১ রাত ২:০০

আহাদিল বলেছেন: মাইনাস বাটনটা খুইঁজা পাও নাই? আহারে! B-))

২৫| ৩০ শে মে, ২০১১ রাত ২:৪৫

Dee Dee বলেছেন: কে বলসে খুঁইজা পাই নাই! :-P
আমি দুইটা মাইনাস দিসি! :-0 :-0
B-)

৩০ শে মে, ২০১১ সকাল ১০:০৭

আহাদিল বলেছেন: খিক্স! সে বুঝতে পারছি! দুইবার মাইনাস দিস আর দুইবার লাল জিহবা বাইর কইরা দুষ্টু হাসি দিস! B:-)

২৬| ৩০ শে মে, ২০১১ সকাল ৯:৩৬

পাহাড়ের কান্না বলেছেন: না কাইব্য লেইখা এহন আর ভাত পাওয়া যায় না। তাই কাইব্য লেখা বাদ। অন্য উপায় বাইর করতে হৈব ;)

অ মূল কথাইতো কইতে ভুইল্লাগেছি। ছবি গুলান কিন্তু মচৎকার হইছে।

৩০ শে মে, ২০১১ দুপুর ২:১১

আহাদিল বলেছেন: খেক্স! যেই কাইব্য লেখস, তাতে ভাত তো মিলবই না, বৌও মিলব না! B-))




থ্যাঙ্কু! যাক, ছবির মর্ম বুঝতে শিখস তাইলে! B:-/

২৭| ৩০ শে মে, ২০১১ বিকাল ৩:০৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: অসাধারণ ফটোগ্রাফী !! সুন্দর পোস্ট !! :) :)

৩০ শে মে, ২০১১ বিকাল ৩:১০

আহাদিল বলেছেন: ধন্যবাদ!
শুভ বিকেল!

২৮| ৩০ শে মে, ২০১১ বিকাল ৩:৩৮

পাহাড়ের কান্না বলেছেন: হ আমি ছবির মর্ম বুঝতে শিখছি। কিন্তু তুমি ববিতা স্যরি কবিতার মর্ম বুঝতে শিখলানা। আফসুস

৩০ শে মে, ২০১১ বিকাল ৫:০৪

আহাদিল বলেছেন: চরম আফসোস! :-0

২৯| ৩০ শে মে, ২০১১ বিকাল ৩:৪২

মাহবু১৫৪ বলেছেন: ++++++++++++++++++++++++++++++

৩০ শে মে, ২০১১ বিকাল ৫:০৭

আহাদিল বলেছেন: ধন্যবাদ অনেক!

শুভকামনা!

৩০| ৩০ শে মে, ২০১১ বিকাল ৪:৫০

মুহিব বলেছেন: আমারও তো ক্যামেরা আছে। কিন্তু আমার আপনার মত দেখার চোখ নেই।

৩০ শে মে, ২০১১ বিকাল ৫:৩৩

আহাদিল বলেছেন: কিন্তু লেখার হাত আছে!
আপনার প্রোপিকটা সুন্দর!

৩১| ৩০ শে মে, ২০১১ বিকাল ৫:৩৮

রেজোওয়ানা বলেছেন: Chomotkar hoyache chobi gulo, protaktai sundor.

৩০ শে মে, ২০১১ বিকাল ৫:৩৯

আহাদিল বলেছেন: অনেক ধন্যবাদ রেজোওয়ানা'পু।
ভালো থাকুন নিরন্তর।

৩২| ৩০ শে মে, ২০১১ বিকাল ৫:৩৯

জারনো বলেছেন:
চমৎকার ফটোগ্রাফি। চমৎকার সব
লোকেশন, সবকটিকে জীবন্ত মনে হয়।
আমরও ও ছবি তুলতে ইচ্ছা হয়, কিন্তু
সবার সব ইচ্ছা তো পূরণ হবার নয়।
তাই সুন্দর ছবি দেখে দুধের স্বাদ
ঘোলে মিটাই। ধন্যবাদ আবারও

৩০ শে মে, ২০১১ বিকাল ৫:৪০

আহাদিল বলেছেন: কৃতজ্ঞতা জানবেন জারনো!
শুভ সাঁঝবেলা!

৩৩| ৩০ শে মে, ২০১১ রাত ৮:০৬

কাউসার রুশো বলেছেন: ইয়াহু :) :) :)

৩০ শে মে, ২০১১ রাত ৮:০৭

আহাদিল বলেছেন: :-0 :-0

৩৪| ৩০ শে মে, ২০১১ রাত ১০:০৫

জিসান শা ইকরাম বলেছেন:
খুব সুন্দর হয়েছে পোষ্ট।
টাও কি তোমার তোলা ?
++

৩০ শে মে, ২০১১ রাত ১০:২৫

আহাদিল বলেছেন: থ্যাঙ্কস জিসান দা!
ঝ বাদে বাকী সবগুলোই আমার তোলা!
ঞ টা তোলা সস্তা সনি সাইবার শটে, আমার প্রথম ক্যামেরা যেটা অনেকগুলো ছবিসহ চুরি হয়ে যায়! :(

৩৫| ৩০ শে মে, ২০১১ রাত ১০:২৭

িনদাল বলেছেন: যদি এইটা নন প্রো ক্যাম হয়, তার মানে আপনি খুব ভাল এডিটিং জানেন।

ক্যাম মডেল আর কোন সফট দিয়ে এডিট করেন একটু জানাবেন ? 8-|

৩০ শে মে, ২০১১ রাত ১১:১৩

আহাদিল বলেছেন: এটা কোন এডিটেড ছবি না! আমি এডিটিং করি না কখনো তাই আপনাকে হেল্প করতে পারলাম না! সরি!

৩৬| ৩০ শে মে, ২০১১ রাত ১০:৪১

িনদাল বলেছেন: বিশেষ করে তে, অসাধারণ ডেপথ অড ফিল্ড এসেছে

৩০ শে মে, ২০১১ রাত ১১:১৬

আহাদিল বলেছেন: চ তোলা নাইকন ডি ৩০০০ এ, লেন্স ১৮-৫৫!
ধন্যবাদ। কেবলমাত্র ঞ এবং অ সনি সাইবারশট খুব সম্ভবত ডব্লিউ ৭০ বা এরকম কোন একটা মডেলে তোলা!

৩৭| ৩০ শে মে, ২০১১ রাত ১১:৪৯

িনদাল বলেছেন: এই জন্যই তো বলি !!!!!!!!

৩১ শে মে, ২০১১ সকাল ১০:২৬

আহাদিল বলেছেন: /:)

৩৮| ৩০ শে মে, ২০১১ রাত ১১:৫৫

িনদাল বলেছেন: এই ছবিটা আপনার পয়েন্ট এন্ড শ্যুট এ ও তোলা যাবে, একটু এডিটিং করটে হবে এই আরকি ;) সৌম্য ভাই শিখাইসে আমারে

৩১ শে মে, ২০১১ সকাল ১০:২৮

আহাদিল বলেছেন: এডিটিং ছাড়াও এ ছবিটী ম্যাক্রোমোডে অবজেক্টের খুব কাছে গিয়ে তুললে ডেপথ অব ফিল্ড আনা যায়!

৩৯| ৩১ শে মে, ২০১১ রাত ১২:৫৩

শায়মা বলেছেন: এমন দিনে তারে বলা যায়

এমন ঘন ঘোর বরিষায়


সেই ছবিটা কই আপু?

৩১ শে মে, ২০১১ সকাল ১০:৩২

আহাদিল বলেছেন: সেই ছবিটা এখনো তোলা হয় নি আপু! হয় তো কখনো তোলা হবেও না!

নতুন একটা প্লট নিয়ে ভেবেছি, ওটাকে এক্সিকিউট করতে পারলে হয় তো এই নাম দেওয়া যায়! অবশ্য বলা যাচ্ছে না কিছুই!বর্ষায় ছবি তোলা ম্যালা হ্যাপা, অবজেক্ট ভিজতে পারলেও ফটোগ্রাফারের ভেজার উপায় থাকে না! /:)

৪০| ৩১ শে মে, ২০১১ সকাল ৯:৫৩

বাবুনি সুপ্তি বলেছেন: ওয়াও! আপু এত এত সুন্দর ছবি গুলো!!!!!!!!!!!!!!! :)

৩১ শে মে, ২০১১ সকাল ১০:৩৬

আহাদিল বলেছেন: থ্যাঙ্কস বাবুনি। :)

৪১| ৩১ শে মে, ২০১১ সকাল ১০:১২

মোঃ আমিন বলেছেন: ছবিগুলো অনেক সুন্দর তবে ছবিটা চমৎকার

৩১ শে মে, ২০১১ সকাল ১০:৩৭

আহাদিল বলেছেন: অনেক ধন্যবাদ আমিন।
ভালো থাকুন।

৪২| ০১ লা জুন, ২০১১ দুপুর ১:০৩

ডেইফ বলেছেন:
আপনার তোলা ছবিগুলো সবসময়ই বেশ ভাল লাগে।
আজকের বৃষ্টিরগুলো যেন আরও বেশি প্রাণবন্ত মনে হলো।

০১ লা জুন, ২০১১ দুপুর ২:০১

আহাদিল বলেছেন: অনেক ধন্যবাদ ডেইফ!
অনেক দিন পর!
ভালো থাকুন!

৪৩| ০৩ রা জুন, ২০১১ রাত ১:৫৩

স্বদেশ হাসনাইন বলেছেন: সবগুলো ছবিই ভাল লাগল

০৩ রা জুন, ২০১১ রাত ২:০৩

আহাদিল বলেছেন: ধন্যবাদ হাসনাইন!
ভালো থাকুন!

৪৪| ০৩ রা জুন, ২০১১ রাত ১:৫৫

আর.এইচ.সুমন বলেছেন: আপনার ছবির বিষয়ে নতুন করে আর কি বলবো বলেন !!!!

বরাবরের মতই অসাধারণ :)

০৩ রা জুন, ২০১১ রাত ২:০৫

আহাদিল বলেছেন: কৃতজ্ঞতা জানবেন সুমন।





শুভ রাত!

৪৫| ০৩ রা জুন, ২০১১ সকাল ৯:০৮

অদৃশ্য সত্তার বাক্যালাপ বলেছেন: বরিষ ধরা মাঝে শান্তির বারি..
শুষ্ক হৃদয় লয়ে আছে দাড়াইয়ে..
উর্ধ্বমুখে নরনারী..।
না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ
না থাকে শোক পরিতাপ...
হৃদয় বিমল ও হোক,প্রাণও সবল হোক
বিঘ্ন দাও অপসারি!!

আর কিছু বলার নাই।প্রিয়তে।
অ:ট: প্রিয় জায়গা দেখতে পেরে খুব ভাল লাগল।সেই বৃষ্টি!!সেই জায়গা।
বিশাল একখান মেইল দিয়েছিলাম,রিপ্লাই দেয়নাই কেউ:(.
.

০৫ ই জুন, ২০১১ দুপুর ১:০২

আহাদিল বলেছেন: হৃদয় বিমল ও হোক,প্রাণও সবল হোক
বিঘ্ন দাও অপসারি!!


এই প্রার্থনা তোমার জন্যে, আমার জন্যে, আমাদের সবার জন্যে!




হু! সেই বৃষ্টি, সেই জায়গা!



লাস্ট ইমেইল পেয়েছ আমার? কী সিদ্ধান্ত নিলে জানিও!
সরি! খুবই ব্যস্ততা যাচ্ছে, সময় করে সব কিছু বুঝিয়ে বলতেও পারছি না!


ডিটেইলে কথা হবে খুব শীগগিরই, পারলে তোমার স্কাইপে এড টা আমার মেইলে পাঠিয়ে দিও!



ভালো থেকো!

৪৬| ০৬ ই জুন, ২০১১ রাত ১০:০৮

জুন বলেছেন: আজি ঝর ঝর বাদল মুখর দিনে
অদ্ভুত সুন্দর ছবি সাথে অপুর্ব ক্যাপশন !
অনেক ভালোলাগা।

০৯ ই জুন, ২০১১ বিকাল ৩:০৭

আহাদিল বলেছেন: অনেক ধন্যবাদ জুন আপু!

দুঃখিত দেরী করে মন্তব্যের জবাব দেওয়ার জন্যে।
শুভ দুপুর!

৪৭| ০৯ ই জুন, ২০১১ দুপুর ১২:৩৩

ফাহাদ চৌধুরী বলেছেন: প্রথম দিনই দেক্সিলাম!

একটা ছবিও ভালু লাগে নাই!!(নাক উঁচা করার ইমু)


মাইনাস! মাইনাস!
মাইনাস! মাইনাস!
মাইনাস! মাইনাস!


(খিক)

০৯ ই জুন, ২০১১ বিকাল ৩:১৫

আহাদিল বলেছেন: হুহ! আপ্নে বললেই হইল না কি!
আপ্নের নাক উঁচার আমি নিকুচি করি!(নাক কুঁচকায়া মুখ ভেংচাইয়া উড়াইয়া দেওয়ার ইমু!)
উপ্রের ৪৬খানা মন্তব্য দ্রষ্টব্য!

(খুক!)

৪৮| ০৯ ই জুন, ২০১১ বিকাল ৩:৪৯

ফাহাদ চৌধুরী বলেছেন: তরলসেনাদের নিক্ষিপ্ত এক বিলিয়ন এই ক্রিষ্টাল বুলেটের ব্রাস্ফায়ার করা হৈল! X( :#)

০৯ ই জুন, ২০১১ বিকাল ৪:৩৬

আহাদিল বলেছেন: তরলসেনাদের নিক্ষিপ্ত এক বিলিয়ন ক্রিষ্টাল বুলেটের ব্রাস্ফায়ার ভালা পাই! B-))

তবে প্লাসের সংখ্যা না বাড়াতে কিঞ্চিত কষ্টিত হইলাম! :-<

৪৯| ০৯ ই জুন, ২০১১ বিকাল ৫:৫৩

ফাহাদ চৌধুরী বলেছেন: নেটের অবস্থা খারাপ! পিলাসের বল্টু বাফার হৈতাসে না! :(

০৯ ই জুন, ২০১১ রাত ১১:০৭

আহাদিল বলেছেন: X( :((

৫০| ১০ ই জুন, ২০১১ রাত ২:০১

পাহাড়ের কান্না বলেছেন:

আহাদিলের এক বছর পূর্তিতে,
আগুন লাগামু ফূর্তেতে...

১০ ই জুন, ২০১১ সকাল ৮:৪৪

আহাদিল বলেছেন: হায় আল্লাহ! কবে আমার বয়স এক বছর হয়া গেল টেরই পাইলাম না! :-/

গতকাল তাইলে এক বছর এক দিন ছিল! কেক-কুক কাটা হইলো না! :( :((

৫১| ১০ ই জুন, ২০১১ রাত ৮:৩১

স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: অনেক অনেক ভাললাগা আর মুগ্ধতা রেখে গেলাম ভাইয়া।

১০ ই জুন, ২০১১ রাত ১০:০৪

আহাদিল বলেছেন: থ্যাঙ্কস!
ভালো থাকুন নিরন্তর!

৫২| ১০ ই জুন, ২০১১ রাত ১০:০৯

ইমন কুমার দে বলেছেন: আমার কাছে বৃষ্টি মানেই রবিন্দ্রনাথ উকি দেয় মনের ভেতর। শেষের ছবিটা অসাধারণ। :)

১০ ই জুন, ২০১১ রাত ১০:১২

আহাদিল বলেছেন: আজি ঝর ঝর মুখর বাদর দিনে . . .

জানি নে জানি নে … কিছুতে কেন যে মন লাগে না!




রবি ঠাকুর আর বর্ষা!


ধন্যবাদ ইমন!
ভালো থাকুন!

৫৩| ১০ ই জুন, ২০১১ রাত ১০:২২

পুরাতন বলেছেন: সবগুলার মধ্যে শেষেরটা সবচেয়ে সুন্দর হইছে :)

১০ ই জুন, ২০১১ রাত ১০:৫৬

আহাদিল বলেছেন: ধন্যবাদ পুরাতন!
শুভ রাত!

৫৪| ১১ ই জুন, ২০১১ রাত ১২:৫৬

পাহাড়ের কান্না বলেছেন: বছর পূর্তিতে নয়া পোস্ট কৈ??

১১ ই জুন, ২০১১ রাত ১:০০

আহাদিল বলেছেন: বছর পূর্তি তো টেরই পাইলাম না! :(
তুমিও তো দেরীতে টের পাইস! তাও তো পাইস, আর কেউ তো পায়ই নাই! :((


যাই হোক! মশকরা করলাম! ভাই, বুড়া হইসি এখন এইসব বছরপূর্তি করা মানায় না, তাই নয়া পোস্ট নাই! :#)

৫৫| ১১ ই জুন, ২০১১ দুপুর ১২:৩২

মহাবিশ্ব বলেছেন: একগুচ্ছ অভিনন্দন আহাদিল, এমন সুন্দর ছবি দেওয়ার জন্য। দারুণ লাগলো আলোককবি, আলো দিয়েও কবিতা লেখা যায়, এগুলো তেমনটাই আলোর কবিতা!
শুভকামনা সবসময়কার।
ভালো থাকবেন।

১১ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:৪০

আহাদিল বলেছেন: আলোককবি!
বাহ! বেশ সুন্দর বললেন তো!


মন্তব্যে অশেষ ভালোলাগা!
ভালো থাকুন মহাবিশ্ব!

৫৬| ১৭ ই জুন, ২০১১ রাত ১২:১২

গরম কফি বলেছেন:
আপনার ছবি গুলোর সাথে যে অডিও আছে সেটা জানেন ? নাকি জেনে শুনে সত্য লুকানো হলো? সত্য গোপন করা ভালুনা...

প্রায় প্রতিটা ছবির দিকে তাকালে বৃষ্টির রিমঝিম শব্দ শুনা যাচ্ছে ...।

অপটপিক...এই পোস্টটা দেয়ার পিছনে আপনার অনুপ্ররনা সম্পর্কে কিছু বলুন ।

১৭ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:৪৩

আহাদিল বলেছেন: সুন্দর আর প্রেরণাদায়ী মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ, গরম কফি!
গরম কফি আমার খুবই প্রিয় একটা পানীয়! :D


অপটপিকের উত্তর- অনুপ্রেরণা কিছু না, তবে কেন দিলাম সেই শানে নুযুল তো পোস্টের শুরুতেই লেখা আছে! :-&

৫৭| ১৭ ই জুন, ২০১১ রাত ১২:২৭

বোকা ছেলে বলেছেন: দারুন সব ছবি। ভালো লাগা দিয়ে গেলাম। +

শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম (আমার প্রবাসী বন্ধু কাননের তোলা আমাদের স্থাপত্য বিভাগের সামনের ছবি) ...দেখে নস্টালজিক হয়ে গিলাম।

১৭ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:৫২

আহাদিল বলেছেন: ধন্যবাদ অনেক!



এই ছবি দেখে নস্টালজিক হলেন তাতেই বুঝলাম বুয়েটিয়ান; ডিপার্টমেন্ট বা ব্যাচ যা ই হোক না কেন পরিচিত হয়ে ভালো লাগল।

শুভ সন্ধ্যা!

৫৮| ১৮ ই জুন, ২০১১ দুপুর ১:১৪

রিমঝিম বর্ষা বলেছেন: বৃষ্টি নামলেই ইচ্ছে করে বের হয়ে যাই ঘর থেকে। বন্দী হয়ে বৃষ্টি-টাকে শুধু মিস করি, উপভোগ করতে পারিনা। :(

অনেক অনেক ভালো লাগা এরকম অনুভূতির ভাগ দেবার জন্যে। :)

১৮ ই জুন, ২০১১ বিকাল ৪:০৯

আহাদিল বলেছেন: আপনার নিকটা দেখলেই বৃষ্টির শব্দ শোনা যায়!
ভালো থাকুন বর্ষা এই বর্ষায়!
শুভ বৃষ্টিদিন!

৫৯| ১৯ শে জুন, ২০১১ রাত ১০:০৭

সুপান্থ সুরাহী বলেছেন:
বৃষ্টির ছবি বালা পাই...

মনভাল করা ছবিগুলো দেয়ায় ধন্যবাদ...

কেমনাছেন...?

১৯ শে জুন, ২০১১ রাত ১১:১০

আহাদিল বলেছেন: ধন্যবাদ সুপান্থ!

ভালো আছি ব্যস্ততায়!
কেমন আছেন আপনি?

শুভ রাত!

৬০| ২০ শে জুন, ২০১১ রাত ১:৪৭

নস্টালজিক বলেছেন: মিশু, বাদল দিনের চিত্রগ্রাফী আরেকবার দেখলাম!
কি যে সুন্দর ছবি আর কথার মন্টাজ!
তবে , চ ছবিটার কথা-র সাথে ছবির মেলবন্ধন দেখে আরেকবার মুগ্ধ হলাম!


( এটা আপনার মাথায় আসলো কি করে!) :-0



এই পোস্টের সাথে গানগুলোর লিঙ্ক দেয়া থাকলে পোস্টটা কে এক্ষুনি অস্কার দিয়ে দিতাম!
যাই হক, অল্পের জন্য অস্কার মিস করলেন!


শুভ রাত!

২০ শে জুন, ২০১১ রাত ২:০৩

আহাদিল বলেছেন: তখন অনেক বৃষ্টির গান শুনছিলাম আর ছবিগুলো বাছাই করতে গিয়ে যখন ভাবলাম গানের লাইন দিবো, চ ছবিটা দেখে দ্বন্দ্বে পড়ে গেলাম- আমার খুব প্রিয় ছবি কিন্তু এর কী নাম দেয়া যায়!

খুব সম্ভবত তখন এই গানটা-ই বাজছিল ল্যাপটপে, লাইন দুটো শুনে মনে হলো- ইয়েসসস! ছবিগুলোর নাম গান দিয়েই হবে!

(আমি রীতিমত টাশকিত হইসি লাইন দুইটার মিলে যাওয়া দেইখা) :-0


ইশশশ, অস্কার যেন আপনার হাতে! এই গানগুলোর লিঙ্ক নিয়ে এত্ত পোস্ট আছে যে আমি আর ওই দিকে গেলাম না! (অবশ্য মাথায়ও আসে নাই!)


শুভ মাঝরাত!

৬১| ২২ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:০৩

করবি বলেছেন: চমৎকার সব ছবি!

২২ শে জুন, ২০১১ রাত ১০:৫৩

আহাদিল বলেছেন: থ্যাঙ্কস!

অনেক দিন পর দেখলাম আপনাকে করবি আপু!

৬২| ২৩ শে জুন, ২০১১ সন্ধ্যা ৬:৫১

দূরদ্বীপবাসিনী_ বলেছেন: আমাকে চিনে ফেলসেন ! ( কিংকর্তব্যবিমূঢ় হওয়ার ইমো )


:P



এবার একটা নতুন পোস্ট দ্যান! :)

২৩ শে জুন, ২০১১ রাত ৯:৪৭

আহাদিল বলেছেন: কি ভুলো মন মেয়েরে বাবা! :P নিজেই বলসে আবার ভুলেও বসে আছে! মনে রাখার দায় দেখি কেবল দুনিয়াতে আমারই! :-B

আমারে দিয়া বোধ হয় আর লেখা ট্যাখা কিসসু হইবো না! :( :(

সপ্তাদুয়েক আগে দুবাইনামা ৪ লিখসিলাম, সামুতে খেয়ে ফেলসে, :(( তারপর থেকে লেখার আগ্রহটা পাচ্ছি না আর সময়ও মিলছে না! ব্যস্ততা চক্রবৃদ্ধি হারে বেড়ে চলেছে!

ভালো থেকো সিস!

৬৩| ২৩ শে জুন, ২০১১ রাত ৯:৫৭

দূরদ্বীপবাসিনী_ বলেছেন: হিহিহি! :P


খেয়ে ফেলসে! :(
সামুরে ধইরা পিটানি দেওয়া লাগবে! X((


আপনিও ভালো থাকবেন আপু!

২৩ শে জুন, ২০১১ রাত ১১:১৬

আহাদিল বলেছেন: :) :)

৬৪| ২৪ শে জুন, ২০১১ রাত ২:২১

লাবণ্য ও মেঘমালা বলেছেন: সুন্দর সুন্দর সব ছবি!!
বৃষ্টি র ছবি বেশি তোলা হয় না আসলে ক্যামেরা রক্ষা করতে গিয়ে।
আর এই প্রোপিক এর জন্য আকাশের ছবি দিতে গিয়ে দেখি, আকাশের ছবিও কত কম তুলেছি।
আমি সিলেট গিয়েছিলাম বর্ষায়, পাহাড়ের সৌন্দর্য বোধ হয় বৃষ্টিতেই সবচেয়ে ভালো ফুটে উঠে। সিলেট নিয়ে একটা পোস্ট দেয়ার ইচ্ছে আছে।

২৪ শে জুন, ২০১১ রাত ২:৩৬

আহাদিল বলেছেন: বর্ষায় পাহাড় অপূর্ব! আমি টানা এক মাস পাহাড়ে পাহাড়ে কাটিয়েছি, পুরোটাই বর্ষাকালে! সিলেটের একটা পোস্টও আছে আমার একদম প্রথম দিকে! দেখতে পারেন!

সিলেট নিয়ে পোস্ট দিন,পড়ার অপেক্ষায় থাকলাম!

৬৫| ০৪ ঠা জুলাই, ২০১১ রাত ৯:০৭

মুশতারী বলেছেন: ভীষণ ভালো লাগল।

০৫ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:০৪

আহাদিল বলেছেন: ধন্যবাদ মুশতারী!
শুভ সন্ধ্যা!

৬৬| ১৫ ই জুলাই, ২০১১ রাত ১২:৩১

রেজওয়ান তানিম বলেছেন: আহাদিল ভাই, আপনি বুয়েটিয়ান ?? কোন ব্যাচ ?? আমি ০৫

আসলে বৃষ্টিবিলাস বাঙালীদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে দাড়িয়েছে এখন ।

Click This Link

১৫ ই জুলাই, ২০১১ রাত ১:০৬

আহাদিল বলেছেন: আমি ০২ ব্যাচ! আর আহাদিল আপু!

তোমার ডিপার্টমেন্ট?

এখন কেবল? বাঙ্গালী কবি-সাহিত্যিকরা তো অনেক আগে থেকেই বৃষ্টির পূজারী!

গল্পটা দেখলাম তোমার! ভালো লিখেছ!

৬৭| ১৩ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:১১

ফাহাদ চৌধুরী বলেছেন:


অসংখ্য প্যারাট্রুপার তরলসেনা যেন এই পোষ্টে টহল দিচ্ছে :D


পোষ্টে এই পোষ্টের থেকে আপনার পছন্দের কিছু গান অ্যাড কৈরা দিতারেন মিষ্টার একাকি। মানে ছবির সাথে কথাগুলো যে গানের সেই গানের লিঙ্কু। তাইলে প্রিয়তে লমু :#)


আর এইবার বল্টু খুইজা পাইসি ;)

১৩ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:২০

আহাদিল বলেছেন: প্যারাট্রুপার তরলসেনাগো ভালা পাই!

গানের লিঙ্কু এড কর্তার্তাম্না, কষ্ট লাগে! /:) প্রিয়তে নেয়া লাগব না! আফনের ফাউল ফেভ তালিকায় আমার অমন মাস্টার পিচ থাকনের দর্কার নাই! হুহ!

খিক্স!

৬৮| ১৩ ই জানুয়ারি, ২০১২ দুপুর ২:৪২

ফাহাদ চৌধুরী বলেছেন:


১৩ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:০৯

আহাদিল বলেছেন: আহ! বৃষ্টির টাপুর টুপুর এর সাথে পিয়ানোর টুং টাং!
অপূর্ব!

থ্যাঙ্কস ফাহাদ!

৬৯| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১২:৪৭

রাখালছেলে বলেছেন: আপনার ছবিগুলা সেই রকম । আপনার ছবি তোলার হাত ভাল। এবং আমার থেকেও ভাল।

০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১১:৩১

আহাদিল বলেছেন: অনেক ধন্যবাদ রাখাল ছেলে!

৭০| ০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১:৪২

রাখালছেলে বলেছেন: মনে রাখার মত ছবি দেখালেন মামা।

০৭ ই এপ্রিল, ২০১২ রাত ১১:৩৩

আহাদিল বলেছেন: মিথ্যে কথা বলছে না তো আবার রাখাল ছেলে? :)

৭১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১৩

িনজুম বলেছেন: বৃষ্টি ভেজা আঁধার আলো করে নাও,
ঘুমটা আজকে না হয় ছুটি দিয়ে দা,,,,,,,,,,,,,,,,,,, চমৎকার লাগল।

০২ রা অক্টোবর, ২০১২ সকাল ১১:১২

আহাদিল বলেছেন: ধন্যবাদ নিজুম!

৭২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:২১

সরলতা বলেছেন: সাম্প্রতিক মন্তব্যের ঘরে এই পোষ্টের শিরোনাম দেখে আসলাম। কমেন্টে বলতে চেয়েছিলাম ব্লগার আহাদিলের ও এই শিরোনামে একটা চমৎকার পোষ্ট আছে। এসে দেখি, এটি আপনার সেই চমৎকার পোষ্টটাই আপু! :)

০২ রা অক্টোবর, ২০১২ সকাল ১১:১৩

আহাদিল বলেছেন: অনেক ধন্যবাদ সরলতা!
আপনার নিকটা দেখলেই সরল আনন্দে মন ভরে যায়!

ভালো থাকুন!
খুব মহান ডাক্তার হবেন এই আশা রাখি!

৭৩| ০২ রা অক্টোবর, ২০১২ সকাল ৮:২০

আদম_ বলেছেন: বৃষ্টি সুন্দর,
সুন্দর আপনার ছবিগুলোও।
সৃষ্টিকর্তাও বৃষ্টি নিয়ে তার পবিত্র গ্রন্থে অহংকার করেছেন।

০২ রা অক্টোবর, ২০১২ সকাল ১১:১৫

আহাদিল বলেছেন: ধন্যবাদ আদম!
সৃষ্টিকর্তার সব সৃষ্টিই সুন্দর!

৭৪| ০৩ রা অক্টোবর, ২০১২ সকাল ৮:৩৩

আদম_ বলেছেন: কাটা তারের ছবিটা বিষন্নতা মাখা।

০৩ রা অক্টোবর, ২০১২ দুপুর ১২:১১

আহাদিল বলেছেন: বিষণ্ণতা!


হবে হয় তো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.