| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একবার এক ধনী ব্যক্তি তার ছোট
ছেলেকে নিয়ে বেড়াতে বের হলেন। তিনি তার
ছেলেকে বোঝাতে চেয়েছিলেন যে গরীব
মানুষরা কিভাবে জীবন যাপন করে।
তারা দুইদিন একটি গরীব পরিবারের
সাথে থাকলেন। বাড়ি ফেরার পর
ধনী লোকটি ছেলেকে জিজ্ঞেস করলেন, “এই
দুইদিন কেমন কাটল?”
ছেলেটি উত্তর দিলো, “দারুন বাবা!”
“দেখলে, গরীব মানুষেরা কিভাবে জীবন যাপন
করে?” “হ্যাঁ, দেখলাম।”
“তাহলে এখন আমাকে বল এই দুইদিনে তাদের
কাছ থেকে তুমি কি শিখলে?” ছেলেটি বলতে শুরু করল... " আমি দেখলাম...আমাদের একটি কুকুর, আর
তাদের চারটি। বাগানের মাঝখানে আমদের
একটি ছোট্ট সুইমিং পুল আছে, আর তাদের
আছে এক বিশাল নদী যার কোন শেষ নেই।
রাতে আলো দেওয়ার জন্য আমাদের আছে দেশ-
বিদেশের কতগুলো বাতি, আর তাদের আলো দেওয়ার জন্য আছে হাজার হাজার
তারা এবং জোনাকি। বাড়ির সামনে আমাদের
আছে দেয়ালে ঘেরা ছোট একটা বাগান, আর
তাদের আছে বিস্তৃত সবুজ মাঠ। অন্যরা আমাদের
সেবা করে, আর তারা অন্যদের সেবা করে।
আমরা টাকা খরচ করে খাবার কিনি, আর তারা নিজেরাই নিজেদের খাবার তৈরি করে।
বিপদ থেকে আমদের রক্ষা করার জন্য
আছে ইটের দেয়াল, আর তাদের রক্ষা করার জন্য
আছে তাদের অসংখ্য বন্ধু এবং প্রতিবেশী। ছেলের এই কথা শুনে লোকটি স্তব্ধ হয়ে যায়। ছেলেটি আরও যোগ করে, “আমরা যে খুব গরীব
সেটা আমাকে বোঝানোর জন্য অনেক ধন্যবাদ
বাবা।"
২|
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৯
সালাউদ্দিন আহমেদ বলেছেন: যথার্থ শিক্ষাই সে গ্রহন করেছে।। লেখক কে ধন্যবাদ
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২
মীর শওকত বলেছেন: ধন্যবাদ .।
৩|
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৩
আশিক মাসুম বলেছেন: হুম ।
৪|
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৮
শফিউল আলম চৌধূরী বলেছেন: ভাইরে দিন পাল্টাইছে! বর্তমানের পুলাপাইন কইতে, আমগো আছে আইফোন৫, তাগোর আছে সিম্ফোনি ডি৪২। আমগো আছে কিউবি/বাংলালায়ন, তাগো তো ইন্টারনেটই নাই। আমগো আছে গাড়ি, তাগো আছে ছিড়া স্যান্ডাল...........
৫|
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৭
তামিম ইবনে আমান বলেছেন: নাহ! পোলাপাইন এমুন না। রাইত মশা কামড় দিলে আম্মারে কইয়া চিক্কুর মাইরা উঠবো
৬|
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
“আমরা যে খুব গরীব
সেটা আমাকে বোঝানোর জন্য অনেক ধন্যবাদ
বাবা।"
+++++++++++++++
৭|
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৩
doha057 বলেছেন: এমন পোলাপান খালি রূপকথায় থাকে রে ভাই
৮|
১৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০১
হুমায়রা হারুন বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
৯|
১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৪
বিডি ফুল বলেছেন: সুন্দর হইছে।
১০|
১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২২
দাদুচাচা বলেছেন: ধারুন।
১১|
১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫
চারশবিশ বলেছেন: doha057 বলেছেন: এমন পোলাপান খালি রূপকথায় থাকে রে ভাই ![]()
১২|
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫
ঢাকাবাসী বলেছেন: চমৎকার হয়েছে।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৩
এহসান সাবির বলেছেন: ভালো লেগেছে।