নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনাম হীন

কোথাও কেউ নেই

মীর শওকত

অন্তঃহীন স্বপ্ন

মীর শওকত › বিস্তারিত পোস্টঃ

ম্যাজিক রিয়ালিজম

২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২৪

“যখন অপ্রত্যাশিত বাস্তবতার পরিবর্তন (অলৌকিক) থেকে উঠে আসে তখন চমৎকার নির্ভুলভাবে চমৎকার হতে শুরু করে





জাদু বাস্তবতা ...







সাহিত্যের একটা নির্দিষ্ট ধরন বোঝাতে ‘ম্যাজিক রিয়ালিজম’ এই আধুনিক টার্মটি ব্যবহার করা হয়। সমসাময়িক সাহিত্যে ম্যাজিক রিয়ালিজম বলতে বোঝায় যে কাহিনী বর্ণনার মধ্যে বাস্তবতার সাথে অ-বাস্তব উপাদানের সংমিশ্রণ ঘটে।





ম্যাজিক রিয়ালিজম কথাটি প্রথম ব্যবহার করেন একজন জার্মান শিল্প সমালোচক ফ্রাঞ্জ রোহ ১৯২৫ সালে। কয়েকজন চিত্রশিল্পী এবং তাদের কাজের স্টাইল নিয়ে কথা বলার সময় তিনি ম্যাজিক রিয়ালিজমের ব্যবহার করেন। ম্যাজিক রিয়ালিজমের আধুনিক সংজ্ঞা দিয়েছেন বিশ শতকের মাঝামাঝি সময়ের বিখ্যাত ম্যাজিক রিয়ালিজম লেখক আলেহো কার্পেন্তিয়ার। তাঁর বই ‘এল রেইনো দে এস্তে মুন্দো’র ভূমিকায় তিনি বলেছেন ম্যাজিক রিয়ালিজম পাঠকের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত একটা জিনিস গল্পে নিয়ে আসে, আর তার ফলে বাস্তব পৃথিবীর ঐশ্বর্য অ-বাস্তবের সামনে ধ্বসে পড়ে।



এই টার্ম গঠিত হওয়ার আগের লেখায় কি ম্যাজিক রিয়ালিজম পাওয়া যেতে পারে?

হ্যাঁ, ম্যাজিক রিয়ালিজম সংজ্ঞায়িত হওয়ার আগের অনেক লেখায়ই ম্যাজিক রিয়ালিজমের উপাদান আছে। ১৭২৬ সালে জোনাথন সুইফটের গালিভার’স ট্রাভেলস এবং ১৮৪২ সালে নিকোলোই গোগোলের দি নোজ উদাহরণ হিসাবে এই দুইটি উপন্যাসের কথা বলা যায়। এই উপন্যাস দুটিতে বাস্তবতা এবং অবাস্তব দুইই একসাথে পাওয়া যায়। ডিকেন্স, বালজাক, সিঙ্গার এবং কালভিনো এদের লেখায়ও এই ধরনের বৈশিষ্ট্য দেখা যায়।

ম্যাজিক রিয়ালিজম কি ইউনিভার্সাল টার্ম?

এটা সত্য যে ম্যাজিক রিয়ালিজম সারা দুনিয়ার অনেক সময়ের লেখায়ই দেখা যায়, কিন্তু এই টার্মটি সাধারণত লাতিন আমেরিকার সাহিত্য এবং লেখকদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কার্পেন্তিয়ার ম্যাজিক রিয়ালিজমকে সংজ্ঞায়িত করেন লাতিন আমেরিকার সাহিত্যকে ইংরেজি সুররিয়ালিস্ট আন্দোলন থেকে পার্থক্য স্পষ্ট করার তাগিদে। যদিও কেউ কেউ মনে করে থাকেন এই পার্থক্য আসলে খুব একটা বোঝা যায় না, তবুও লাতিন আমেরিকার শিল্পকলার দ্রুত উন্নতির সময় এই পার্থক্য চিহ্নিত করা দরকার ছিল



“যখন অপ্রত্যাশিত বাস্তবতার পরিবর্তন (অলৌকিক) থেকে উঠে আসে তখন চমৎকার নির্ভুলভাবে চমৎকার হতে শুরু করে

- আলেহো কার্পেন্তিয়ার, ১৯৪৯







চলবে...।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩২

মামুন রশিদ বলেছেন: ভাল লিখেছেন ।

২| ২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩০

মীর শওকত বলেছেন: ধন্যবাদ .।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.