| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০১৯ সাল পর্যন্ত সামহোয়্যারইন ব্লগের প্রথম পাতায় ব্লগ প্রকাশিত হওয়া মোট ব্লগার ছিলেন ৫০ হাজার ৫৭৮ জন আর মোট ব্লগ ছিল ৮ লক্ষ ৩২ হাজার ৩৮৭ টি। ২০১৩ সালের পর ব্লগার ও ব্লগ সংখ্যা নেমে আসে প্রায় অর্ধেকে।
২০০৫ সালে শুরু করে এখন পর্যন্ত চলতে থাকা সামহোয়্যারইন ব্লগের পথ চলায় ছিল এইরকম অনেক উঠানামা। ডাটার মাধ্যমে আমি এখানে দেখাতে চেয়েছি সেই উঠানামা। এই ড্যাশবোর্ডে সেইসব পরিসংখ্যানই দেখতে পাবেন। ২০০৫ থেকে ২০১৯ পর্যন্ত কতজন ব্লগার কত ব্লগ লিখেছেন, কখন কে সবচেয়ে বেশি সংখ্যক ব্লগ লিখেছে, কোন ব্লগগুলো সবচেয়ে বেশি ভিউ পেয়েছে সব দেখা যাবে এখানে।
যেকোনো বছর, ব্লগারের নাম বা বাবলে ক্লিক করে ফিল্টার করা যাবে ব্লগারের নাম বা টপ ব্লগগুলো। সাথে কোন তারিখে কতটি ব্লগ আসছে দেখা যাবে। নিক বা নিকের অংশ দিয়েও সার্চ দেয়া যাবে উপরের সার্চ বার থেকে।

সবকিছু ওয়েবসাইট থেকেই নেয়া। এইগুলা কোন লাইভ ডাটা নয়। ব্লগের সংখ্যা বা ভিউ সব ২০১৯ সাল পর্যন্ত নেয়া। এই ইন্টারঅ্যাক্টিভ ড্যাশবোর্ড টি দেখা যাবে এই tableau public লিংকে।
২|
০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৩৩
সোহানী বলেছেন: এতো দেখি ফাটাফাটি কাজ করেছেন। অসংখ্য ধন্যবাদ। প্রিয়তে নিলাম তাড়াতাড়ি..........
বাই দা ওয়ে!! আমার নাম ধরে সার্চ রেজাল্ট শূণ্য!!! কেমনে কি
![]()
০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১১:০৫
মুয়াখ্খেরুল ইসলাম বলেছেন: ইউজার নেম না, নিক দিয়ে সার্চ দেন, পাবেন।
৩|
০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৩৪
সোহানী বলেছেন: ১০ বছর ১১ মাস সামহোয়ারে বাট এ প্রথম পোস্ট!!!
৪|
০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৫৮
জ্যাকেল বলেছেন: পেত্তম পোস্টে স্বাগতম! সামুর সময়টা ছিল ১১-১৩ আর আশপাশ হিসাবে নিলে ০৯ থেকে ১৫, এরপরে উদভাবনী শক্তির অভাবে সামু নিথর হইয়া গেল প্রায়।
৫|
০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১১:০৪
সুদীপ কুমার বলেছেন: দারুণ ব্যাপার।
৬|
০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১১:০৫
রাজীব নুর বলেছেন: সামুতে সব কিছুতেই আমি এগিয়ে আছি। হে হে---
৭|
০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৩০
অপু তানভীর বলেছেন: আমার নাম দেখি সব বড় আকারে দেখা যাচ্ছে । এই নাম বড় করে দেখানোর সাথে কি পোস্ট বেশি দেওয়ার সংখ্যা জড়িত নাকি ব্লগ হিট জড়িত ?
হিট জড়িত থাকলে অবশ্য ঠিক আছে । সামু ব্লগে আমার ব্লগটা এখন সবার থেকে বেশি । ![]()
০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৫০
মুয়াখ্খেরুল ইসলাম বলেছেন: হ্যাঁ, পোস্ট নাম্বার বেশি থাকলে সাইজ বড় দেখাবে নামের।
৮|
০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৫৫
সাগর শরীফ বলেছেন: বাহ্! চমৎকার তো।
৯|
০৮ ই অক্টোবর, ২০২১ রাত ১২:১১
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: এই অভাজনের নামটি ছোট হরফে হলেও আছে। বিস্মিত হলাম আমার অকিঞ্চিৎকর নামটি দেখে। প্রিয়তে রাখলাম। ভালো থাকবেন।
১০|
০৮ ই অক্টোবর, ২০২১ রাত ৩:০৯
চাঁদগাজী বলেছেন:
ভালো
১১|
০৮ ই অক্টোবর, ২০২১ ভোর ৪:৫৫
চাঁদগাজী বলেছেন:
এটা কি আপনার তৈরি এ্যাপ?
০৮ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:৩৫
মুয়াখ্খেরুল ইসলাম বলেছেন: অ্যাপ না ভাই, ভিজুয়ালাইজেশন এইটা একটা
১২|
০৮ ই অক্টোবর, ২০২১ সকাল ৮:৪৬
কালো যাদুকর বলেছেন: ভাই খুবই ভাল একটি কাজ করেছেন। চাঁদগাজী, এটি একটি প্লাটফর্ম, এ্যাপ না। এখানে অন্য সাইটের উপর এনালাইসিস করে ড্যাসবোর্ড বানানো যায়। যেটা ব্যভার করে দরকারী তথ্য সামারী আকারে পাওয়া যায়।
১৩|
০৮ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:১২
শেরজা তপন বলেছেন: খুব ভাল কাজ- সামু আরো খানিকটা এগিয়ে গেল
১৪|
০৮ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৪০
খায়রুল আহসান বলেছেন: বিস্ময়কর! চমৎকার একটি কাজ করেছেন। + +
১৫|
০৮ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:২৩
অধীতি বলেছেন: দারুণ করেছেন। অনেক কিছু জানতে পারলাম। ধন্যযোগ ++
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০২১ রাত ১০:১৯
কলাবাগান১ বলেছেন: চমৎকার কাজ.....সামুর নিউ টেকনিক্যাল ম্যানেজার....