| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশি পোলা
আমি খুবই সাধারন একজন মানুষ। । পরিচয় দেবার মত কিছু নেই
আমার এক বন্ধু, দেশের নামকরা একটি দৈনিক পত্রিকার সাংবাদিক। তার পরিবারের কারও অসুখ-বিসুখ হলে, ফোনের মাধ্যমেই আমার কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নেয়।
তার বাসার দাড়োয়ানের দুই দিন থেকে জ্বর।
ফোনে আমাকে না পেয়ে একপ্রকার বাধ্য হয়েই পার্শ্ববর্তী একজন ডাঃরের কাছে নিয়ে গেছে।
আমাকে আজ সকালে ফোন দিয়ে বলে,
- দোস্ত, দাড়োয়ানকে গতকাল ডাঃরের কাছে নিয়ে গেছিলাম। শালার ডাঃতো পুরাই কসাই।
- কেনো? কি করেছে ডাঃ?
- আরে, কলমের এক খোঁচায় শুধু প্যারাসিটামল লিখে দিয়ে ৩০০ টাকা ভিজিট নিলো।
- তুইতো ভুল করেছিস। ডাঃরের কাছে না যেয়ে, নিজেই কলমের এক খোঁচায় প্যারাসিটামল লিখে নিলেই পারতি।
তাহলে আর তোর পকেটের ৩০০ টাকা খরচ হতো না।
- তুইতো ডাঃ, আর তাই ডাঃদের পক্ষই নিবি। তবে যাই বলিস না কেনো, তোরা আসলেই কসাই।
- হে রে দোস্ত। ডাঃ বেশী ওষুধ লেখলেও দোষ, আবার কম ওষুধ লেখলেও দোষ। বেশী ওষুধ
লেখলে বলবি, শালার কসাই, কোম্পানীর কাছ
থেকে টাকা খেয়ে বেশী বেশী ওষুধ লেখে। কম ওষুধ লেখলে বলবি, শালার কসাই, কলমের এক খোঁচায় ৩০০ টাকা নিয়ে নেয়।
- না, আমি আসলে সে ভাবে বলিনি।
- শোন দোস্ত, তুই কিভাবে বলেছিস, তা আমি বুঝতে পেরেছি।
- আচ্ছা, তোর বাবার যখন ওপেন হার্ট সার্জারী হয়, তখন ৪ ব্যাগ রক্ত লেগেছিল। আমি এবং আমার মতো আরও ৩জন ডাঃ সেদিন রক্ত দিয়ে তোর বাবার জীবন বাঁচিয়েছিলাম।
আর তুই কিনা তাদেরকেই বলছিস কসাই।
- তোর মা যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তখন তুই ঢাকার বাইরে ছিলি।
সারাদিন হাসপাতালে ডিউটি করে, সারারাত হাসপাতালে, তোর মায়ের বেডের পাশে বসে ছিলাম। আর তুই কিনা আমাকেই কসাই বলছিস!
- যার কাছ থেকে উপকার পেয়েছিস, তাকে সম্মান করাতো দূরের কথা, বরঞ্চ কসাই
বলে অসম্মান করছিস।
- শেষ একটা কথা বলি, খুব মন দিয়ে শুনিস।
- কলমের খোঁচা সবাই মারে। শুধু পার্থক্যটা হলো ডাঃরের কলমের খোঁচায় জীবন বাঁচে, আর তোদের মতো সাংবাদিকদের কলমের খোঁচায় কি হয়, তা আমার চাইতে তুই ভালো জানিস।।
লিখেছেনঃ ডাঃ শামীম রেজা
২|
০৫ ই জুন, ২০১৪ রাত ১২:০৯
পাজল্ড ডক বলেছেন: উনার জন্য হয়তো এই যুক্তি খাটে,কিন্তু অন্যদের কিভাবে বোঝাবেন। সমস্যা অন্য জায়গায়।
ডাক্তারদের মধ্যে যে ভূল গুলো আছে তা শুধরাবার চেষ্টা করতে হবে,যে সব অভিযোগ তোলা হয় তার অনেকগুলা তো সত্যি। জেনারেলাইজড করা ঠিক না,তবে এখন সব জায়গার মতো এই প্রফেশনেও অবক্ষয় চূড়ান্ত মাত্রায়। এটা সামগ্রিক সামাজিক অবক্ষয়ের ই প্রতিরূপ।
৩|
০৫ ই জুন, ২০১৪ রাত ১২:২৭
মহিসন খান বলেছেন: ২২ শে মার্চ আমার বাবা সকালে মাথা ঘুরে পড়ে যান এবং পা ভেংগে ফেলেন।এক্স রে করার পড় দেখা যা্য বাবার ফিমার ফ্রাকচার হয়েছে( ১০০% ভেংগে গেছে)। ২৫শে মার্চ অপারেশনের পর ১৫ দিন এন্টিবায়োটিক খাওয়ানো হয় এবং ১৫ দিন সেলাই কাটানোর পর ডা: বলেছেন, আর এন্টিবায়োটিক খাওয়ানো লাগবেনা। ৩/৪ মাস পর তিনি ধীরে ধীরে হাটতে পারবেন।
আমার প্রশ্ন হচ্ছে তিনি কি আসলেই আবার হাটতে পারবেন?
পাশাপাশি উনার সি টি স্ক্যানের রিপোর্টে দেখা যা্য় তার ছোট রকমের স্ট্রোক হয়েছে, নিউরো ডা: বলেছেন উনার মাথায় পানি জমেছে। যেহেতু পা ভেংগেছে তাই পায়ের অপারেশনের আগে করানোর পরামর্শ দেন। যথারীতি অপারেশন করানো হয় এবং ১৫ দিন পর থেকে (সেলাই কাটার পর থেকে) নিউরো ডা: এর অধীনে চিকিতসা চলছে। এখানে একটি বিষয় হল,অপারেশনের পরদিন থেকেই উনার স্মৃতিশক্তি গোলমাল করা শুরু করে এবং এখনও চলছে।(কিন্তু দুর্ঘটনার দিন থেকে অপারেশনের দিন পর্যন্ত সব স্বাভাবিক ছিল).। এর কারন কি? উনি কি স্মৃতিশক্তি ফিরে পাবেন?
আচরন:
১,মাঝে মাঝে নিজের ছেলেমেয়ে ও পরিচিতদের চিনতে পরেন না।
২, খাওয়াদাওয়া করতে চান না, অনেক বুঝিয়ে খাওয়াতে হয়, জোরাজুরি করতে হয়।
৩, উল্টাপাল্টা ও অদ্ভুত আচরন করেন
Medicine:by Neuro Dr.
1. Rivemar 1.5
2. Acemox
3. Seclo
4. Bislol 2.5 ( sometime b/p up/down, not regular) .
পাশাপাশি, উনার প্রস্টেট বড় হয়ে প্রস্রাব বন্ধ হয়ে গেছে, অপারেশনের ২দিন আগে ক্যাথেটার লাগানো হয় এবং এখনো লাগানো আছে (৫ বার বদলানো হয়েছে)। ইউরোলজি ডা: USG report, Blood, Urine test report দেখার পর "অপারেশন করা সম্ভব নয়" বলেছেন।
Medicine:by Uro Dr.
1. Duo-5
1. Uromax
3. U-col
আমি এ বিষয়ে আপনাদের সু-চিন্তিত পরামর্শ চাই। please...........
৪|
০৫ ই জুন, ২০১৪ রাত ১:১৯
পাজল্ড ডক বলেছেন: এই ভাবে আপনি ব্লগে বা ফোনে প্রকৃত উপদেশ পাবেন না, যেই নিউরোসার্জন দেখাচ্ছেন ওনার সাথে কথা বলে পুরো চিকিৎসা প্রক্রিয়া জানতে চান এবং রোগের প্রগনোসিস কেমন সেটা নিয়ে কথা বলুন,তিনিই ভাল উপদেশ আপনাকে দিতে পারবেন। এই ভাবে উপদেশ চাইলে আরো কনফিউজড হবেন।
আর মনে রাখবেন ভাল ডাক্তার তার রোগিকে পুরো চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেন এবং রোগের প্রগনোসিস(ভবিষ্যতে রোগের পরিণতি)জানাবেন।
৫|
০৫ ই জুন, ২০১৪ রাত ১:২০
পাজল্ড ডক বলেছেন: @মহিসন খান
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৪ রাত ১১:৩১
নহে মিথ্যা বলেছেন: একদম সত্যি কথা... সাময়িক জ্বর আসলে প্যারাসিটামল দেয়... নিম্নে তিন দিনের মাথায় রক্ত পরীক্ষা করলে কারন ধরা পরে... তার আগে কোন দিন ধরা পরবে না... জ্বর উপসর্গ মাত্র... ইহা যদি বেকুপ সাংবাদিকরা বুঝত...