নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশি পোলাপাইন

বাংলাদেশ সিভিল সার্ভিস এ (বিসিএস - স্বাস্থ্য )করিরত আছি

দেশি পোলা

আমি খুবই সাধারন একজন মানুষ। । পরিচয় দেবার মত কিছু নেই

দেশি পোলা › বিস্তারিত পোস্টঃ

ফেইসবুকীয় বিনোদন না পড়লে মিস

০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩৪

আজ সকালে এক মেয়ে স্ট্যাটাস দিছে, "

বিল্লিটার জন্য খুব খারাপ লাগছে"

তো ২ মিনিটের মধ্যেই দেখলাম এক

ছেলের কমেন্ট, " মন খারাপ করো না আপু,

বিল্লির কি অসুখ করেছে?" ( ও বোধহয়

বিড়ালের ডাক্তার। চিকিৎসা করবে!)

এর নিচেই আরেকজনের কমেন্ট, " আপু,

আপনি চাইলে নতুন

এক্টা বিল্লি কিনে দিতে পারি!" (বাহ!

দাতা হাতেম তাঈ)

আরেকজন,

কমেন্টে ফুটুফুটে এক্টা বিড়ালের

ছবি দিছে, উপরে লিখছে, " আপু, এইবার

হাসো"(ছেলেটা কত্ত জনদরদী!

মানুষকে হাসানোর জন্য কী প্রাণান্তকর

চেষ্টা!)

আরেকজন লিখছে, " মন খারাপ করো না আপু।

আমার বাসায় ২টা বিল্লি আছে।

সুন্দরটা তোমাকে গিফট

করবো।" (সুন্দরটা দিয়ে দিবে,

কি সেক্রিফাইস!)

…তো মেয়েটা বোধহয় স্ট্যাটাস দিয়েই

নেট থেকে বেরিয়ে গেছে। কমেন্টের

রিপ্লাই দিচ্ছে না।

কমেন্ট চলছেই ২৬ মিনিটে ৬৯ কমেন্ট।

একজনের কমেন্ট, " বাইরে কোথাও

থেকে বেড়িয়ে আসো। মন

ভালো হয়ে যাবে!" (বেচারা বোধহয়

মনোরোগ বিশেষজ্ঞ)

তো তখন এক্টা মেয়ে কমেন্ট করলো,

সম্ভবতো স্ট্যাটাস দাত্রীর বান্ধবী, " ওই

দেখ, তোর স্ট্যাটাসে কি চলতেছে?"

… আর যায় কোথায়? এখন সবাই মিলে এই

মেয়েকে ধরছে। এই মেয়ের কমেন্টেই ৯

লাইক। এই মেয়েকে উদ্দেশ্য করে, দুজন

কমেন্ট করছে, "কেন আপু? কি হইছে?"

মেয়েটা রিপ্লাই দিছে, "

আপনারা যা ভাবতেছেন, তা না।

আসলে ওর বয়ফ্রেন্ডের নাম বিল্লাল। ও

"বিল্লি" ডাকে। আজকে ওর বয়ফ্রেন্ডের

ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা।

পরীক্ষার আগের রাতে প্রশ্ন

পাবে ভেবে এতদিন পড়ে নাই। কিন্তু প্রশ্ন

পায় নি। তাই বয়ফ্রেন্ডের কথা ভেবে ওর

খারাপ লাগ্ছে"

আমি হাসতে হাসতে শেষ! এক্টা কমেন্ট

করতে চাইছিলাম। দেখি, স্ট্যাটাস

ডিলেট করা হইছে

সংগৃহীত

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩৯

ডার্ক ম্যান বলেছেন: ফেসবুক তুমি বাঙালি ললনাদের করেছ বড়ই অদ্ভুত।

২| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৪:৪৪

দেশি পোলা বলেছেন: জি ভাই ঠিকই বলছেন

৩| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৫:১৭

বকুল০৮ বলেছেন:
হাহাপগে B-)

৪| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৫:৩৩

ইমরান-উল-ইসলাম বলেছেন: ভাইরে ব্যাপক মজা পাইলাম । ধন্যবাদ ।

৫| ০৮ ই জুন, ২০১৪ বিকাল ৫:৫০

স্পেলবাইন্ডার বলেছেন: =p~ =p~ =p~

৬| ০৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

রাহাত লতিফ তৌসিফ বলেছেন: এক খান ফেক আইডি খুলেন মেয়ের নাম দিয়া আর প্রোফাইল পিকচার হিসেবে সুন্দরী কোন ললনার ছবি দেন।

তারপর বইসা বইসা দেখেন কি হয়? যৌনতার জয় বিশ্বব্যাপী
:D :D :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.