নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাইতো সুখি হতে চায়

মূর্তালা রামাত

একজন সাধারণ মানুষ www.facebook.com/murtala.ramat

মূর্তালা রামাত › বিস্তারিত পোস্টঃ

“শহরে বৃষ্টি হচ্ছে”

২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৪

তোমার মুখের মতো বৃষ্টি এসেছিলো আজ

আচমকা

কিছু বুঝে ওঠার আগেই

একটা ডাকাত যেন সোনার মোহরের খোঁজে

দিনেদুপুরে তন্নতন্ন হাত বুলালো মাথা থেকে পায়-



এ দৃশ্য দেখেও না দেখার ভান করে

আশপাশের মানুষগুলো সাঁই সাঁই ডাবল ডেকারের মতো

তড়িঘড়ি পালালো যেন খুব তাড়া আছে

যেন আমি এক প্রলেতারিয়েত

তাদের শক্ত করে ধরে রাখা ছাতার নিচে

এখুন বসাবো ভাগ-



আমি জানি,

ঝড়বৃষ্টিতে কিছু কিছু মানুষের ছাতা

আলগোছে হরহামেশাই উড়ে যায়

এ কথা তাদের জানা নেই-



তাদের জানা নেই,

ঝুপ করে তোমার মুখের মতো বৃষ্টি নেমে এলে

নিরাপদ আশ্রয়ের প্রলোভনে ধূলোমাখা এই শুকনো শহর

পিলপিল করে কোন আস্তাবলে ঢুকে যায়

তার খবর আমি রাখি না; ডাকাতের হাতে

সর্বস্ব হারিয়ে জলের চিহ্ণ নিয়ে ঘরে ফিরে

জ্বরের ঘোরে কপালে তোমার হাতের সামান্য স্পর্শ পেতে

আমার খুব ভাল লাগে-



যখন তখন বৃষ্টি হলে নিজেকে পরিপূর্ণ প্রেমিক মনে হয়!



২৭/০৮/১৪

সিডনি, অস্ট্রেলিয়া।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৬

বটবৃক্ষ~ বলেছেন: সুন্দর!!

খুব ভাল্লাগলো বৃষ্টিকাব্য!!!!

২| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৩

নুর ইসলাম রফিক বলেছেন: অন্তত একবার ঘুরে আসুন আমার ব্লগে
http://www.somewhereinblog.net/blog/rariq08

৩| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: উহ্ অসাধারণ ------- অসাধারণ লিখেছো কবি তোমার কবিতাখানা !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.