| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকাল দিনের আলোকে প্রচণ্ড ভয় হয় । কেন জানি অপেক্ষা করে থাকি রাতের জন্য । যে খানে মানুষ আলোর জন্য, দিনের সূর্য্য উঠার অপেক্ষায় থাকে, সেখানে আমি আমার অক্ষমতাকে আড়াল করার জন্য রাতের আধারের অপেক্ষায় থাকি । ইদানিং বাড়ির বাইরে বেড় হতেও কেন জানি নিজের কাছে নিজেকেই খুব ছোট মনে হয় । মনে হয় মুক্ত আকাশ ও বাতাসের স্পর্ষ অনুধাবনের শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছি । লোকে বলতে পারে এটা এক প্রকার মানুষিক সমস্যা ।কিন্তু তাদের সব কথা সব সময় ঠিক না হতেও পারে । দীর্ঘ শ্বাস শুধু মাত্র কষ্টের অংশ নয় এটা নিজের অপারগতারও অংশ বিশেষ । অক্ষমতা মানুষকে পরিবার সমাজ জাতি সব কিছু থেকে দূরে ঠেলে দেয় ।চাইলেও সে নিজের আবেগ ও ভালোবাসা কারো সামনে সহজে প্রকাশ করতে পারে না । পরিবার ও সমাজ বিষয়ে তার দায়ীত্ববোধ থাকা সত্তেও সে তা পূর্ণ না করতে পারার যন্ত্রণায় জ্বলতে থাকে প্রতিনিয়ত । কেউ সালাম প্রদান করলে মনে হয় আমি সালাম পাবার যোগ্য কি ? গ্রাম থেকে আত্মীয় সজ্বন নিমন্ত্রণ জানালে ভাবনা আসে ।আমাকে দেখার পর তাদের আশা বৃদ্ধি পাওয়ার বদলে হতাশা বৃদ্ধি পাবে নাতো ? এ সমস্থ বিষয় ভাবারও কিছু কারণ রয়েছে ।সমাজে ক্ষমতাবান সক্ষম ব্যক্তিরা নিচু মানের কিছু করলে সেটা হয় তাদের উদারতা । আর সমাজে আমাদের মতো মানুষেরা মনের আনন্দের জন্য কিছু করলেও সেটা হয় বাধ্য হয়ে করা । যেটা অক্ষমতাকে ইঙ্গিত করে ।সিনেমা হলে নায়কদের দেখে নায়কদের মতো হতে চায় সবায় কিন্তু বাস্তবে সবায় সর্বদায় খলনায়কের চরিত্রে নিজেকে প্রকাশ করে । যে হাত অসহায় মানুষের চোখের অশ্রু মুছিয়ে দেবার পরিবর্তে অস্ত্রের আঘাতে ক্ষত বিক্ষত করে । যে মুখ শান্তনা দেবার বদলে বিষাক্ত কথার তীর দিয়ে ক্ষত ঘা এর মধ্যে যন্ত্রণা সৃষ্টি করে । তাদের দেখার পরেও কেন জানি নিজের মধ্যে আজ আর বিরক্তবোধ জাগ্রত হয় না । বরং নিজের কাছে নিজেকেই এক দূর্বিষহ বিরক্তকর মনে হয় । দিনের আলোতে মানুষ একে অন্যের অভিনয় মাখা হাঁসি মুখটায় শুধু দেখে । দেখতে চাই না কখনো তার মনের কবরে পাথর চাপা দিয়ে লুকিয়ে রাখা পাহাড় সম কষ্ট ।দিনের আলো অস্ত গিয়ে যখন রাতের আধার ঘনীভুর্ত হয় । পৃথিবী যখন নির্স্থব্ধ হয়ে যায় ! মানুষ যখন ক্লান্ত শরীরে বিছানায় গা এলিয়ে দেয় ! তখন দরজা বন্ধ করে ।একলা ঘড়ে চিত্কার করে কাঁদতে ইচ্ছা করে ।চোখের অশ্রু ধারা দিয়ে পৃথিবীতে জম্ম গ্রহণের সার্থকতা খুজি বেড় করতে স্বাদ জাগে ।
©somewhere in net ltd.