| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে মানব ! জেগে ওঠো, জেগে ওঠো আজ, দেখ ক্লান্ত পথিক পথ হারিয়েছে বিলিন হয়েছে তার আশার স্বাজ । দেখ পথ হারা পথিক ঘুরে ফেরে অজানা কোন দিকে, মিথ্যা মায়ায় পথ খুজে যায় স্বপ্নের সিরিবেয়ে । দেখ ঝড়ছে তার চোখে জল, মনে তবু কতনা বল । দেখ ! দেখ চেয়ে ! হায়নারা হাঁসছে ওকে একা পেয়ে, রক্ত চোক্ষু করছে যে ওদের জ্বলজ্বল, ছিনিয়ে নেবে যে ওর জীবন নামের মুল্যবান সম্বল । জেগে ওঠো ! জেগে ওঠো আজ ! দেখ রাতের আধার গভীর হয়েছে, নির্স্থব্ধ চারদিকে, হায়নারা তাই লাফিয়ে চলছে, রক্তের সিরি বেয়ে । এক, দো, তিন এভাবে দেখবি আর কত লাশ ! জীবনের মাঝে মিথ্যার বসবাস, করবে একদিন তোকেই সর্বনাশ । জীবন ছিনিয়ে সুখের আশা, ভাঙ্গবে তোর মিথ্যার বাসা । জাগো মানব, জেগে ওঠো ! স্বপ্ন মোহ কাটিয়ে, তন্দ্রা মোহ ছাটিয়ে, আরেক বার জেগে ওঠো, জেগে ওঠো আজ ! দেখ দু চোখ মেলে, কতনা আশায়, নিরব সেই ভাষায়, চেয়ে আছে তোর পানে, জাগতে এক নতুন গানে ।
©somewhere in net ltd.