| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাদের খাবার করিতে নষ্ট আসিয়াছি আমি পথভ্রষ্ট । যদি না হতাম পথভ্রষ্ট করিতাম কি এই কষ্ট । পথ ভুলে আসিয়াছি এইপানে, তাই রাখো নাকো কেহো হ্নদয়ের মধ্য খানে । কি আজব তোমরা ! তোমাদের শুধু লোভ আর দ্রোহ, নেয় অন্ধকার ছাড়া আলোর প্রবাহ । যেখানে ছিলাম বা যেখানে যেতে চেয়েছিলাম সেখানে জীবন প্রেমময়, রুপময়, সৌহাদ্য ও ভাতিত্বপূর্ণ । ভূল করে তোমাদের মাঝে এসে দেখি, মিথ্যা অন্যায় আর পাপে তোমরা পরিপূর্ণ । তোমাদের সমাজ কি বিচিত্র ? কি অমানবিক ? কি দূর্বিসহ ? যেখানে মুহুতেই হয় ন্যায়ের বিনাশ আর প্রতিষ্ঠিত হয় মিথ্যা স্থায়ী বসবাস ।যেখানে জীবনের চেয়ে রাজনীতি বড়, ধর্মের চেয়ে ক্ষমতা, অভাবির পেটে লাথি মেরে বলে, মোদের মাঝে আছে প্রেম প্রীতি আর সমতা । কি আজব তোমরা ? আজব তোমাদের নীতি ! তাই আমিও ভুলে গেছি, ভুল করে তোমাদের মাঝে এসে, প্রেম ও ক্ষমার গীতি ।একটু থামো, সবেতো এসেছি, তাই এতো অপমান ! স্রষ্টা কি দেয়নি তোমাদের মধ্যে বিবেক ও মানসম্মান । কি তোদের অহংকার সাথে থাকে ভয়, নিমিষেই সমাজ থেকে হয়ে যায় ক্ষয় । অপরাধ করে চুপ থাকে যারা তারা হয় ধ্যানী । শাক দিয়ে মাছ ঢাকে যারা তারাই বড় জ্ঞানী । ভুল করে এসে ভুলে গেছি আজ নিজের পরিচয় । ভুলে ভুলে করি নিজেই নিজের ক্ষয় ।
©somewhere in net ltd.