| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাসায় বসে আসি। টেলিভিশন এ খবর দেখছি। এত মানুষ নেমেছে রাস্তায় যে ছুটে যেতে ইচ্ছা করছে। কিন্তু পারছি না।অসুস্থ হয়ে পরে আছি বিছানায়।
আজ যদি অসুস্থতার শিকল আমাকে বেধে না রাখত তাহলে ছুটে যেতাম শাহবাগ, সব মানুষের সাথে মিশে যেতাম।
মনের ইচ্ছার কাছে হেরে যাওয়ার মত বড় পরাজয় মনে হয় আর নেই।হেরে যখন গেছি তখন আর কিছু করার নেই। বাঙ্গালিদের জয় হক, হাসি ফুটুক সেইসব মানুষের মুখে যারা এ দেশের উন্নতি কামনা করেন। বিজয় আবারোও হোক সেইসব মানুষের যারা এই দেশের জন্য হাসি মুখে, সব কষ্ট সহ্য করে,নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, নিজের আপনজন হারিয়েছেন।
সম্মান সেই সব মানুষকে যারা জীবন দিয়ে আমাদের সাধী্ন ভাবে বেঁচে থাকার সুযোগ করে দিয়েছেন।
©somewhere in net ltd.