| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুস্তাহসিন মারুফ
আজ সেপ্টেম্বরের ১ তারিখ। হাতে সময় বেশী নেই। অক্টোবরের ৪ তারিখ মেডিকেল ভর্তি পরীক্ষা। আমার সাধারণত টেনশন হয়না কোনো কিছু নিয়ে। কিন্তু এবার টেনশন হচ্ছে। মারাত্নক টেনশন হচ্ছে। গতবার চান্স পাইনি তাই এবার টেনশন হচ্ছে। এই টেনশনের জন্যেই পড়ালেখা হচ্ছে না। পড়ালেখা হচ্ছে না তাই আরও বেশী টেনশন হচ্ছে। আমার সাথের বাকি সবাই এখন বই খাতার সাথে ভয়ঙ্কর প্রেমে মত্ত হয়ে আছে আর আমি কি-বোর্ড গুতিয়ে চলছি। এটাও করছি টেনশন থেকে মুক্তি পাবার জন্যে। আবোলতাবোল লিখে টেনশনকে এই লিখার ভিতর ঢুকিয়ে দিতে চাচ্ছি।
টেনশনের আরও একটা বড় কারণ হচ্ছে আব্বু অসুস্থ। হার্টের সমস্যা। বড় দুই ভাইকে ডাক্তার বানাতে চেয়েও পারেন নি। তাই আমিই এখন একমাত্র ভরসা আব্বুর। যদি কোনো কারণে এবারও চান্স না পাই,আব্বুর অবস্থা কি হবে আল্লাহ্ই জানে।
টেনশনের সাথে আবার নতুন উপদ্রব শুরু হয়েছে। গলা ব্যাথা। গতকাল থেকে হটাত করেই ব্যাথা হচ্ছে গলায়। ব্যাথাটা আবার বিটকেলে টাইপ ব্যাথা। কথা বলতে ব্যাথা নেই,খেতে গেলে ব্যাথা নেই....কিন্তু যতো বিপত্তি ঐ পড়া নিয়ে। বই নিয়ে বসলেই ব্যাথা বাবাজী হাজির। যেই সেই ব্যাথা না,একেবারে নাপা এক্সট্রা খাওয়ার মতো ব্যাথা!
ব্যাথা ছাড়াও আরও একটা ব্যাপার ঝামেলা করছে।সেটা হচ্ছে কাঠি।আর কাঠি হচ্ছে সিগারেট।আমরা বন্ধুরা কাঠি,শলা এগুলা বলে ডাকি।আরও কিছু নাম আছ,সেগুলা বলা যাবে না।যাইহোক এই কাঠিকে হটাত করেই বর্জন করাতেই বিপত্তি।কোথায় যেনো পড়েছিলাম ধূমপান ছেড়ে দিলে রাতের ঘুম একঘন্টা কমে যায়।কিন্তু আমার ঘুম যে প্রায় পুরোটাই গাঁয়েব হয়ে যাবে কে জানতো!কি জানি,কাঠির নেশা আমাকে ঘুমাতে দিচ্ছে না,নাকি ভর্তি পরীক্ষার টেনশন ঝামেলাটা করছে বুঝতে পারছি না। শুধু বুঝতে পারছি এই রাতে ঘুমাতে না পারাটা আমাকে ভীষণভাবে টেনশিত করছে।
মনে হচ্ছে আবার বিশাল আকারের বাঁশ খেতে যাচ্ছি সামনে।বাঁশটা খেতে চাচ্ছি না।বাঁশ খেয়ে গেলে অনেকগুলা স্বপ্নের অপমৃত্যু হবে।আমি চাইনা সুন্দর স্বপ্নগুলো মরে যাক।ওরা বেঁচে থাকুক।তাই চেস্টা করে যাচ্ছি।চেস্টা করে যাচ্ছি টেনশন কমাবার,এই লেখাটার ভিতর ঢুকিয়ে দেয়ার।টেনশন বড়ই জ্বালাচ্ছে আমাকে....।
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭
ইমরাজ কবির মুন বলেছেন:
টেনশন শুধু সমস্যাই বাড়ায়।
মাথা ঠান্ডা রেখে রেগুলার পড়তে থাকেন।প্রিপারেশন ভালভাবে নিলে অবশ্যই ভাল রেজাল্টই হবে।
শুভকামনা ||