নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন-ফলক

স্বপ্নের ফেরীওয়ালা

তোমাদের দুঃস্বপ্ন মুছে দিয়ে আমি নতুন চোখে সুখের স্বপ্ন সাজাতে চাই... দেবে? তুমার কষ্টগুলো?

স্বপ্নের ফেরীওয়ালা › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল প্রদোষ

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৪

শর্বরী চুকেছে, পূর্বাচলে নব্য কিরণছটা

পৃত্থল রবির পৃষ্ঠাদেশ এইক্ষণি হলো ভূমিষ্ঠ

কিমাশ্চরযম! পূর্বাশার ঐ নীল অংশটা

রাতুল কিমুলাসে ভরা জ্বলন্ত কাষ্ঠ।



পিলসুজ সদৃশ ঐ টিলাচুড়ায়

এইমাত্র রক্তিম আলোর বলয়

ফুটে উঠলো বাংলা-কেতনের মধ্যবৃত্ত হয়ে

তাই বসন্তের কিশলয় লালে উঠলো নেয়ে।



চেয়ে দেখ ঘাসের খুঁটির পরে

ঊরনীনাভের ঐ ভঙ্গুর কলেবরে

সূরযালোকের অগ্নি-স্ফুলিঙ্গ ঝরে

আর তাতে রূপালি তুহিন চিকচিক করে।



পাহাড় বুকে সৃষ্ট পায়ে-চলা পথে

জমজ দুটি বৃক্ষ চায় পথের সাক্ষী হতে

যে পথেরই তেপান্তরে তারই দুটি স্বজাত

অপেক্ষাতে কাটায় রাত্রি-দুপুর-প্রভাত,



স্বচ্ছ, নির্মল এই সকালটা ভেসে আছে

মনিটরের রঙ্গিন ওয়ালপেপারের মতো

হয়তো কিঞ্চিত নড়াচড়াও আছে

স্ক্রীনসেভারের মত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.