নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন-ফলক

স্বপ্নের ফেরীওয়ালা

তোমাদের দুঃস্বপ্ন মুছে দিয়ে আমি নতুন চোখে সুখের স্বপ্ন সাজাতে চাই... দেবে? তুমার কষ্টগুলো?

স্বপ্নের ফেরীওয়ালা › বিস্তারিত পোস্টঃ

মহাজাগতিক সম্প্রীতি

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

মাথা উঁচু আকাশ বলে বিস্তৃত ঐ সাগরকে

“কোন সাহসে আমার রঙ ধরেছিস তোর বুকে?”

হেসে বলে জলধি “এই তবে অনুযোগ আমা প্রতি-

আর যখন আমার বুকে তোমার রবির ঘটে ইতি?”

“ও!মোর দ্বিরত্নের টানে যে জোয়ার-ভাটা তোর বুকে,

আমি নীলিমা করলে বারণ তোর ল্যাঠা তো যাবে চুকে”।

“কী ভয়ানক!উড়ন্ত ঐ জলধর,আমার জলে যাদের তনু-

তোমার বুকে ফুটিয়ে তোলে কী অপরূপ রংধনু !

রংধনুর পাখায় নাচে হাজার রঙের বাহার-

যার রূপেতে মুগ্ধ এই সমুদ্র হই একাকার”।

“রংধনুটা আঁকতে বল ঐ মেঘেদের সূর্যবিহীন…

সূর্যই প্রধান,আমার সূর্য ছাড়া সবই মলিন।

যার কল্যাণে মেঘ বৃষ্টি নামায় তোর মাঝে,

তবু আমার নিকুচি করিস সকাল-সন্ধ্যা-সাঁঝে?”

“হাহাহা!আমার কাছে ধার করা জল ঐ মেঘেরা

ফিরিয়ে আবার দেয় আমাকে।তুমি পাগলপারা।

জেনে রেখ,এ পৃথিবীর সিংহভাগই এই যে আমি,

জল বিলাতে করিনি অণুমাত্রও কিপ্টামি”।

“এ-ই তাহলে দাম্ভিকতা তোরি মনে?

আসল কথা জেনে রাখ তবে এই ক্ষণে-

বিশ্বজগত ছড়িয়ে আছি ছাতার মতো

মোর ছায়াতলে আছিস তোরা কূয়া যতো”।

“উহু!ওসব রেখে চলো বন্ধু সত্য নিয়ে মাতি-

তুমি আমি সবাই মিলে গঠিত এই বিশ্বপ্রকৃতি,

একে ছাড়া অপর অচল-এটাই চিরশাশ্বত রীতি

বজায় থাকুক সবার মাঝে মহাজাগতিক সম্প্রীতি”।:)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.