| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নের ফেরীওয়ালা
তোমাদের দুঃস্বপ্ন মুছে দিয়ে আমি নতুন চোখে সুখের স্বপ্ন সাজাতে চাই... দেবে? তুমার কষ্টগুলো?
তখনও দিন যায়নি বাড়ির পথে,
রাতের ছিলনা ঝুপ করে নামবার অবকাশ
সূর্যটা আতকে ছিলো দিগন্তছোঁয়া মেঘের সাথে-
রক্তিম হয়ে ঝলসে ছিলো পশ্চিমাকাশ।
নীড় ভরে উঠেছিলো পাখিতে
তীরে ফেরা খেয়া নৌকার মতো,
ডাহুকেরা ফিরে চলে ক্লান্তিতে
শুরু হয় জোনাকিবেলা অবিরত।
জেগে উঠে ধীরে ধীরে নিশাচর শহর
জাগে সঞ্চার বর্ণিল নিয়নের প্রাণে
নেমে আসে সিড়ি হয়ে জ্যোৎস্নার বহর
চাঁদে মেঘ বারবার আঘাত হানে।
ছায়াপথে ছুটোছুটি উল্কার
থেকে থেকে খসে পড়ে তারকা
ঢেউগুলো রাশিরাশি ঝংকার
নদীরা খুলে নেয় পাদুকা।
ছল্ ছলাৎ ছলাৎ অবিরত
মেলা বসে জোনাকীর শতশত
নিরবতা দূর হয় আছে যত
শুধু পড়ে থাকি আমি চন্দ্রাহত।
©somewhere in net ltd.