| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

দেশের ক্রিকেটের জন্য দুটি বড় দুঃসংবাদই নিয়ে এল শনিবারের দিনটি। স্পিনার আরাফাত সানীর পর পেসার তাসকিন আহমেদের বোলিং অ্যাকশনও অবৈধ ঘোষণা করেছে (আইসিসি) ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল।
অ্যাকশন শুধরে না নেওয়া পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ থাকবেন সানী ও তাসকিন।
শনিবার বিকেলে আইসিসি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আরাফাত সানীর বেশিরভাগ ডেলিভারিই কনুই ১৫ ডিগ্রির নির্ধারিত সীমা অতিক্রম করে। আর তাসকিনের সব ডেলিভারি বৈধ ছিল না।
সানীর বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হওয়ার বিষয়টি শনিবার দুপুরেই বিসিবিকে জানায় আইসিসি। পরে বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে সানী ও তাসকিন- দুজনেরই বোলিং অ্যাকশন অবৈধ বলে ঘোষণা করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
সানীর বদলি হিসেবে বাংলাদেশের বিশ্বকাপ দলে যোগ দিতে শনিবার রাতেই সাকলাইন সজীবকে ভারতে পাঠাচ্ছে বিসিবি। তবে তাসকিনের বিকল্প হিসেবে কে যাচ্ছেন সেটা এখনো জানা যায়নি।
গত ৯ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমপর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে সানী ও তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন ঘুষ খাওয়া আম্পায়াররা।
পরে ১২ মার্চ স্পিন কোচ রুয়ান কালপাগের সঙ্গে চেন্নাইয়ের স্যার রামাচন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সানী। আর ১৫ মার্চ বোলিং কোচ হিথ স্ট্রিকের সঙ্গে চেন্নাইয়ে গিয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তাসকিন। পরীক্ষায় দুজনের বোলিং অ্যাকশনই অবৈধ প্রমাণিত হলো। তবে অশ্বিন ও বুমরার বোলিং অ্যাকশন এখনও বৈধ রয়েছে।
১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
মাই নেম ইজ খান-১ বলেছেন: আমিও আপনার সাথে বলছি, ছিঃ ছিঃ
২|
১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৯
এরশাদ বাদশা বলেছেন: হৃদয় ভেঙে গেলো...ইনডিয়ার চক্রান্ত সফল হলো...
১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
মাই নেম ইজ খান-১ বলেছেন: ইন্ডিয়ার টাকা আছে বলে ওরা যেটা করবে সেটা মেনে নিতে হবে। সেটা হোক ন্যায় বা অন্যায়।
৩|
১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ননসেন্স আইসিসি। টাকার কাছে ওরা বিক্রি হয়ে গেছে।
১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
মাই নেম ইজ খান-১ বলেছেন: টাকা সবার বড়। সেখানে ন্যায় আর অন্যায় নেই। ধন্যবাদ
৪|
১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১০
অনিচ্ছুক নাম প্রকাশে বলেছেন: জোর যার মুল্লুক তার। আপিল করা যায় না??????????????????
১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
মাই নেম ইজ খান-১ বলেছেন: আইসিসি হলো স্বৈরাশাসকদের মতো। এরা যেটা বলবে সেটাই রাইট। ধন্যবাদ
৫|
১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
![]()
১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭
মাই নেম ইজ খান-১ বলেছেন:
![]()
৬|
১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
সোজোন বাদিয়া বলেছেন: অবিশ্বাস্য! কী করে হয়?
![]()
১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:২৬
মাই নেম ইজ খান-১ বলেছেন: হলো তো। অবিশ্বাস্য এই কাজ টা আমাদের দাদারা করেছে। ধন্যবাদ
৭|
১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:০২
প্রতিবাদী ডাঃ আবদু সালাম বলেছেন: তার পরও আমরা প্রেমিক!!!
১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:২৭
মাই নেম ইজ খান-১ বলেছেন: হ তারপরও আমরা তাদের প্রেমিকা। তাদের ছাড়া আমরা থাকতে পারছিনা এক মুহুর্ত। মোট কথা এক তরফা প্রেমিক।ধন্যবাদ
৮|
২০ শে মার্চ, ২০১৬ রাত ৩:২০
অন্তর্জাল পরিব্রাজক বলেছেন: খুবই খারাপ হল কাজটা ।
৯|
২২ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০২
সাংবাদিক আরিফ বলেছেন: যথার্থই বলেছেন
২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:১৩
মাই নেম ইজ খান-১ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
বিজন রয় বলেছেন: ছিঃ ছিঃ