নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সহজিয়া

যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে

সাদিক মোহাম্মদ আলম

প্রথমত: সময় নাই। দ্বিতীয়ত এখনই সময়। তৃতীয়ত: আমি না থাকলেও ব্যাপারটা ঘটবে, তবু আমাকেই চাই।

সাদিক মোহাম্মদ আলম › বিস্তারিত পোস্টঃ

আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর

১৬ ই নভেম্বর, ২০০৬ রাত ১০:৫৩

মেটাফিজিক্যাল ভাষায় কলবের অর্থ অনেক গভীর। দৈহিক অঙ্গপ্রতঙ্গের ভিতরে গ্ল্যান্ড বা গ্রন্থি যেমন উপস্থিত, তেমন অদৈহিক দেহে (ব্যাখ্যা জটিল, তবে আত্না কল্পনা করে নিতে পারেন আপাতত। টেকনিক্যাল ডিটেইলস জানতে হলে থিওসফি পড়তে হবে) এরকম অনেকগুলো গ্রন্থি আছে যার ভিতরে কলব, রুহ, সির, কাফি [link|http://mysticsaint.blogspot.com/2006/11/opening-of-heart-lataif-and-more_03.html|Ab

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০০৬ ভোর ৫:৪৬

তিমুর বলেছেন: ইয়ে থিওসফি শব্দটায় একটু মাদাম ব্লাভাৎস্কির ছোঁয়া আছে না? ঠিকা আছে মানলাম 'থিওসফি' মানে নোলেজ অভ দ্য ডিভাইন, তাহলেও আপনি তো সুফিক ধারায় ইন্টারপ্রেট করছেন..সুতরাং ব্যাপারটা কিঞ্চিৎ বিভ্রান্তি সৃষ্টি করতে পারে ।

২| ১৭ ই নভেম্বর, ২০০৬ ভোর ৫:৪৯

আরাফাত রহমান বলেছেন: (ক্লোজআপহাসি)
সাদিক ভাই...
বাউল হইয়া গেলেন নাকি ?

গুড গুড.....

৩| ১৭ ই নভেম্বর, ২০০৬ সকাল ৭:৪০

অতিথি বলেছেন: তিমুর,
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

ঠিক বলেছেন থিওসফি বললেই কিংবদন্তির থিওসফিস্ট মাদাম ব্লাভাৎস্কির নামই চলে আসে। কিন্তু খেয়াল করলে দেখবেন আমি বলছিলাম, 'টেকনিক্যাল ডিটেইলসের' কথা।

সিংগাপুর থিওসফি সোসাইটিতে যাতায়াত আর ক্লাস করার সুবাদে যেটা নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে থিওসফিতে খুব টেকনিক্যালভাবে এই এসোটেরিক বিষয়গুলো ডিল করা হয়। খুব বৈজ্ঞানিক ছবি, ডায়াগ্রাম, সংখ্যার ব্যবহার লক্ষ্যনীয়। অনেক সময় বেশি টেকনিক্যাল লাগে বলে অনেকের কাছে বোরিং মনে হয়। বিশেষ করে এই অশরীরি দেহ সম্পর্কে থিওসফিতে খুবই ডিটেইলস টেকনিক্যাল ধারা বিবরণী আছে।

থিওসফিতে সুফি আইডিয়া এবং সুফিতে থিওসফি ঘুরে ফিরে বারবার আসেই। মারেফত আর থিওসফি দুটোর ভিতরে পার্থক্য কম। পার্থক্যটা মূলত ভাষার, পূর্ব আর পশ্চিমের।

৪| ১৭ ই নভেম্বর, ২০০৬ সকাল ৭:৪২

অতিথি বলেছেন: আরাফাত,
হওয়ার সুযোগটা আর পাইলাম কই?!

৫| ১৭ ই নভেম্বর, ২০০৬ বিকাল ৩:৫৯

অতিথি বলেছেন: সাদিক ভাইয়া,
খুব দু:খিত। মেটাফিজিক্যাল ভাষা কি তা আমার জানা নাই। এ ব্যাপারে যদি একুট বলতেন। সরি...

এটা নিয়ে আমার একটা ঘটনা মনে আছে। তার আগে বলা দরকার, ধরুন... আমি যেকোন কাজের জন্য ভালো সিধান্ত নিতে যাচ্ছেন। এখন পরামর্শ করে সিধান্ত নিলে ভালো হবে। ঐ চিন্তা করে যখন দুই জন ব্যক্তি কাছে যাবেন। তখন দুইজন উনারা উনাদের কনসেপ্ট অনুযায়ী আপনাকে বুঝালো। কিছু ভালো সোর্স ও দিলো। যখন যার কথা শুনছেন তাকেই সায় দিচ্ছেন। হ্যা ঠিকই তো বলছে। এবং পরে চিন্তা করে ঠিক ডিসিশন নেওয়াও কছিন হয়ে পরে। যদি এটা নেই ,,, যতি না হয়... আবার উনারটা ... শুধু কনফিউসন বারে। আর যিনি পরামর্শ নিতে গিয়েছে উনিও কিন্তু কম জানে বা বুঝতে পারছে না বলেই ... জানতে/পরামর্শ নিতে গিয়েছে

যাই হোক,
আমাদের মসজিদে কোন শুক্র বারে ঈমাম এটা নিয়ে বয়ান করেছিলেন। দায়াল বাবা কেবলা কাবা.... ভিতর। এই গান নিয়ে কথা উঠেছিলো। তো উনি বলছিলেন, কলব কি জানেন? কলব হইলো হৃদয় বা অন্তর। ঐ খানে কি করে আয়না বসায়। কলব চিরে আয়না বসাইতে হইবো। এটা কি সম্ভব নাকি? আর সম্ভবত হইতো তাহলে তো আল্লাহ নিজেই বসায় দিতো। আর আমরা রক্তে মাংসে গড়া মানুষ। কে এই গান গাইছে আর আর কারা এই গান গায় এবং সায় দেয়।(প্রায় এই রকমই)

অথ্যাৎ উনার এপ্রোচিং ছিলো নেগেটিভ। কারণ এই গানটা অনেক সময় ভালো লাগে অনেক সময় না। কারণ শুধু গলার সুর এর কারণে। হয়তো তাই। আসলে তো নেগেটিভ বা পজিটিভ চিন্তা ছিলো না। কারণ ঈমাম বলছে... উনিই ঠিক। কিন্তু এখন এসে দেখছি আসলে এর মূল ভাবার্থ আরো সুন্দর এবং একটু চিন্তা করলেই তা বুঝতে পারা যায়। কিন্তু কেন উনি এভাবে বুঝালেন তা আমি জানি না।

আমি স্রেফ আমার মত প্রকাশ করলাম।

গভীর এর কথা সব সময় বুঝতে পারি না। তবে চেষ্টা করি...হয়তো আমার ভুল হতে পারে আমি ক্ষমা প্রাথর্ী।

৬| ১৭ ই নভেম্বর, ২০০৬ বিকাল ৪:০৭

অতিথি বলেছেন: সুন্দর উপস্থাপন, সাদিক ...
লেখাটা পরে ছোট্ট সেই ফ্রেজটা মনে পড়ল, Know Thyself ... হুমম খুব ভাল ঘসামাজা করা এক আয়না দরকার।

৭| ১৭ ই নভেম্বর, ২০০৬ সন্ধ্যা ৬:০৪

অতিথি বলেছেন: সাকিব,
ইমাম সাহেবের এইরকম টপিক এ্যাড্রেস করার প্রয়োজনটা আমি বুঝি না। সমাজে প্রচুর সমস্যা আর বার্নিং ইসু্য আছে যেগুলো একজন ইমামের দায়িত্ব শুক্রবারে এ্যাড্রেস করার জন্য। দূনর্ীতি থেকে শুরু করে গরীব মানুষকে সাহায্য করার মতো সামাজিক বিষয়গুলো শুক্রবারের খোতবায় জায়গা পাওয়া জরুরী।

যাই হোক। ইমাম সাহেবের এই বিষয়ে কিছু হাদিস জানা থাকলে বেচারার এতো কষ্ট করে নেগেটিভ কথাবার্তা বলতে হতো না। নবীর অনেক বাণী আছে এই কলব, হৃদয় আর হৃদয়কে আয়নার মতো স্বচ্ছ করায়।

যেমন: Abu Darda (radiallahu 'anhu) said: "For everything there is a polish and the polish for the heart is the dhikr of Allah."
Indeed, there is no difference between the living and the dead, except with the dhikr of Allah; since (the Prophet ) said: "The example of one who remembers Allah and someone who does not, is like the example between the living and the dead."
(Sahih al-Bukhari; 11:208, Muslim; 1:539)

মুশকিল!

"নিজেরাই বুঝে না, অন্যরে বুঝায়
সব বেটারে ভুল বুঝাইয়া কাঠ মোল্লারা খায়।"

৮| ১৭ ই নভেম্বর, ২০০৬ সন্ধ্যা ৬:০৬

অতিথি বলেছেন: ধন্যবাদ জি্বনের বাদশা। একজ্যাক্টলী!

আপনার ব্লগের টাইটেলের গান, তাই লেখার সময়ে আপনার কথা মনে হইছিলো।

৯| ১৯ শে নভেম্বর, ২০০৬ রাত ৩:৫৯

অতিথি বলেছেন: সাকিবের বর্নিত হুজুরের বিশেষজ্ঞ মতামত টা খুব দামি :)
ঠিকই তো কলবের ভিতরে আবার কাচের আয়না কেমনে বসায় ? যতসব ফালতু বাত!

এই সব হুজুরে আলা গনই আমাদের ইমাম, আমাদের বিশ্বাসের চৌকিদার এবং উনাদের গড়বেন আমাদের জন ্য ইসলামী বিশ্ব!

১০| ১৯ শে নভেম্বর, ২০০৬ রাত ৮:২০

অতিথি বলেছেন: আত্মার ভেতর স্রস্টার আলোর প্রতিফলন! ভালো লাগলো, খুব ভালো লাগলো।

১১| ২০ শে নভেম্বর, ২০০৬ সকাল ১১:১৯

মাশা বলেছেন: ভালা লাগসে মিয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.