| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাদিক মোহাম্মদ আলম
প্রথমত: সময় নাই। দ্বিতীয়ত এখনই সময়। তৃতীয়ত: আমি না থাকলেও ব্যাপারটা ঘটবে, তবু আমাকেই চাই।
তোমার বাণীরে করিনি গ্রহন,
ক্ষমা করো হযরত!
ভুলিয়া গিয়াছি তব আদর্শ
তোমার দেখানো পথ।
ক্ষমা করো হযরত!
বিলাশ বৈভব দলিয়াছো পা'য়
ধুলিসম তুমি প্রভু
তুমি চাহ নাই আমরা হইবো
বাদশা নওয়াব কভু।
এই ধরনীর ধন সম্ভার,
সকলের তাহে সম অধিকার;
তুমি বলেছিলে - ধরনীতে সবে সমান পুত্রবৎ,
ক্ষমা করো হযরত!
তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি করে,
আপন তাদের করিয়াছো সেবা -
ঠাঁই দিয়ে নিজ ঘরে।
ভিন ধমর্ীর পূজা মন্দির ভাঙ্গতে আদেশ দাওনি হে বীর,
আমরা আজকে সহ্য করিতে পারি নাকো পরমত।
ক্ষমা করো হযরত!
তুমি চাহনাই ধর্মের নামে গ্লাণিকর হানাহানি;
তলোয়ার তুমি দাও নাই হাতে,
দিয়াছো অমর বাণী।
মোরা ভুলে গিয়ে তব উদারতা
সার করিয়াছি ধর্মান্ধতা;
বেহেশত হতে ঝড়ে নাকো আর
তাই তবো রহমত।
তোমার বাণীরে করিনি গ্রহন,
ক্ষমা করো হযরত!
ভুলিয়া গিয়াছি তব আদর্শ
তোমার দেখানো পথ।
ক্ষমা করো হযরত!
http://mysticsaint.blogspot.com
২|
৩০ শে মার্চ, ২০০৬ বিকাল ৩:০৩
অতিথি বলেছেন: সব্যসাচীর গলায় আবৃত্তিটি না শুনলে এই কবিতার আবেদনটা পুরোটা বোঝা যায় না । সেকি ভরাট গলায় অসম্ভব অনুভুতি দিয়ে করা একটি আবৃত্তি। অসাধারন!
৩|
৩০ শে মার্চ, ২০০৬ রাত ১০:০৩
অতিথি বলেছেন: নজরুল না?>
৪|
৩০ শে মার্চ, ২০০৬ রাত ১০:০৩
অতিথি বলেছেন: হ । সাদিক কবির নাম ল্যাখে নাই এইটা আমি পরে খেয়াল করছি । ![]()
৫|
৩১ শে মার্চ, ২০০৬ রাত ১২:০৩
অতিথি বলেছেন: মচতকার। আবৃত্তিটা শুনলে আরও ভাল লাগত।
৬|
৩১ শে মার্চ, ২০০৬ রাত ৩:০৩
:) বলেছেন: সাদিক: উৎস দিতে ভুলে গেছেন? নয়া প্রজন্মের ত' জানা প্রয়োজন।
৭|
৩১ শে মার্চ, ২০০৬ ভোর ৫:০৩
অতিথি বলেছেন: উৎস দিলাম। কবি কাজী নজরুল ইসলাম। তার লেখা অসাধারন এক কবিতা।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০০৬ বিকাল ৩:০৩
অতিথি বলেছেন: খুব ভালো লাগলো সাদিক । সব্যসাচীর আবৃত্তি শুনেছিলাম আগে ।