| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না কবি
যে ছন্দে মুগ্ধতা নেই\nসে ছন্দ আমার।\n\nযে কবিতায় প্রাণ নেই\nসে কবিতার বীজ আমার বুকে।\n\nএই টুকুই থাক।
সস্তায় একটা রোদ চশমা কিনে আনলাম আজ,
তুমি বলতে
খুব করেই চাইতে-
আমি বদলে যাই
সবার মত হয়ে বেড়াই।
আমি সবার মতই হব,
রোদ চশমায় চোখ ঢাকব,
দিন শেষে রাতের সাথে তন্দ্রায় চুপিসারে ঠিক দেখো
তোমায় ভুলে থাকব।
সকাল বেলা উঠে
রোদ চশমার মতই নিজেকে খুব সস্তা লাগে।
©somewhere in net ltd.