নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছড়া সব করে রব

নাদিয়া জামান

নাদিয়া জামান

সবাই ছড়া পড়ুন মনকে প্রফুল্ল রাখুন । এই মাধ্যমটি শুধুমাত্র কল্পনার রাজ্যে বসবাসকারিদের চিন্তার খোরাক নয় এর থেকে বেশি কিছু । বেশি বেশি ছড়া আর অল্প কিছু কবিতা ............ মনে হয় খারাপ লাগবে না ....

নাদিয়া জামান › বিস্তারিত পোস্টঃ

হাট্টিমাটিম গল্প

২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:১৫





টাট্টুকে আজ আনতে দিলাম

বাজার থেকে শিম

মনের ভুলে আনল কিনে

মস্ত একটা ডিম।



বলল এটা ফ্রি পেয়েছে

নেয়নি কোনো দাম

ফুটলে বাঘের ছা বেরোবে

করবে ঘরের কাম।



সন্ধ্যা সকাল যখন দেখো

দিচ্ছে ডিমে তা

ডিম ফুটে আজ বের হয়েছে

লম্বা দুটো পা।



উল্টে দিয়ে পানির কলস

উল্টে দিয়ে হাড়ি

আজব দু'পা বেড়ায় ঘুরে

গাঁয়ের যত বাড়ি।



সপ্তা বাদে ডিমের থেকে

বের হল দুই হাত

কুপি জ্বালায় দিনের শেষে

যখন নামে রাত।



উঠোন ঝাড়ে বাসন মাজে

করে ঘরের কাম

দেখলে সবাই রেগে মরে

বলে এবার থাম।



চোখ না থাকায় এ দুর্গতি

ডিমের কি দোষ ভাই

উঠোন ঝেড়ে ময়লা ধুলায়

ঘর করে বোঝাই।



বাসন মেজে সামলে রাখে

ময়লা ফেলার ভাঁড়ে

কাণ্ড দেখে টাট্টু বাড়ি

নিজের মাথায় মারে।



শিঙের দেখা মিলল ডিমে

মাস খানিকের মাঝে

কেমনতর ডিম তা নিয়ে

বসলো বিচার সাঁঝে।



গাঁয়ের মোড়ল পান চিবিয়ে

বলল বিচার শেষ

এই গাঁয়ে ডিম আর রবে না

তবেই হবে বেশ।



মনের দুখে ঘর ছেড়ে ডিম

চলল একা হেঁটে

গাছের সাথে ধাক্কা খেয়ে

ডিম গেলো হায় ফেটে।



গাঁয়ের মানুষ একসাথে সব;

সবাই ভয়ে হিম

ডিম ফেটে যা বের হল তা

হাট্টিমাটিম টিম।



হাট্টিমাটিম টিম-

তারা মাঠে পারে ডিম

তাদের খাড়া দুটো শিং

তারা হাট্টিমাটিম টিম।

মন্তব্য ৫১ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২০

অদ্ভূত উটের পিঠে চলেছে স্বদেশ বলেছেন: শেষের ৪ লাইন ই তো আসল ছড়া , তাই না ? খুব ভাল হয়েছে এক্সটেনশন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২৫

নাদিয়া জামান বলেছেন: হুম শেষের চার লাইন আসল ছড়া কিন্তু আমারটাও সাথে আসলই....... :D :D

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৪৩

দা লর্ড বলেছেন: ভালো লাগলো।

২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৪৬

নাদিয়া জামান বলেছেন: ধন্যবাদ আপনাকে
ভাল থাকুন

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৪৬

হাসান মাহবুব বলেছেন: আপনার ছড়া ভালা পাই।

২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৫১

নাদিয়া জামান বলেছেন: হুম অনেক দিন পর কিছু লিখলাম .... অনেক ধন্যবাদ আপনাকে ব্লগে এসে ঘুরে যাবার জন্য।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৪৯

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: :|

২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৫২

নাদিয়া জামান বলেছেন: হুতুম বেচারা কিছু বলতে ও পারছে না ... আহা /:) /:)

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৫৮

আজমান আন্দালিব বলেছেন: বাহ্! দারুণ!! দারুণ!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৩১

নাদিয়া জামান বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ :)

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৩৬

মানবীরকস বলেছেন: দারুণ!!

২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৪৩

নাদিয়া জামান বলেছেন: ছড়া পড়ার জন্য ধন্যবাদ :)

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৫৮

ঘুমকাতুর বলেছেন: ভালো লাগলো

২১ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:০৩

নাদিয়া জামান বলেছেন: ধন্যবাদ আপনাকে ... ভালো থাকুন সবসময় :)

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:৪৩

জাদুকর কবি বলেছেন: প্রথমদিকটা বেশ ছন্দময় তবে মাঝখানের দিকে এসে একটুখানি খেই হারিয়ে ফেলা। সবমিলিয়ে ভালই হয়েছে। আপনার এই প্রচেষ্টা অব্যাহত রাখুন, কারণ আমাদের দেশে এই মূহুর্তে ভাল ছড়াকারের বড় অভাব। ধন্যবাদ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:৩৯

নাদিয়া জামান বলেছেন: গঠনমূলক সমালোচনা ভালো পাই ........ অনেক ধন্যবাদ আপনাকে আমার ব্লগে সময় দেয়ার জন্য, আপনাকে অবশ্য আজই ১ম পেলাম আমার ব্লগে। সাথেই থাকুন আর ভালো থাকুন সবসময়।

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৫২

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: দারুণ তো, ভালোলাগা রইল :)

২১ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৫৮

নাদিয়া জামান বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:৩৬

পাহাড়ের কান্না বলেছেন: অনেক সুন্দর্য হইছে। আপ্নের ছড়া অবশ্য বরাবরই সুন্দর্য হয়। :)

২১ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৫৯

নাদিয়া জামান বলেছেন: থ্যাংকইউ কান্না ভাই

১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:২৫

নাঈম আহমেদ আকাশ বলেছেন: হে হে হে । মজা পাইছি । =p~ =p~

২১ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:০০

নাদিয়া জামান বলেছেন: ধন্যবাদ আপনাকে
ভাল থাকুন সবসময়।

১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:০২

সকাল রয় বলেছেন: পড়লাম খুব ভালো লাগলো

২১ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:০৭

নাদিয়া জামান বলেছেন: উনেক ধন্যবাদ আপনাকে :)

১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪৯

মাইশাআক্তার বলেছেন: নাদিয়া আপু, এতদিন কই ছিলা? ভাল আছো?

আমি তো ভাবছি ঠান্ডায় জমে গেছো :(

তোমার গোয়েন্দা গিরির কি হলো?

অনেক প্রশ্ন করে ফেললাম।

ছড়া ভাল হয়েছে :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:০৯

নাদিয়া জামান বলেছেন: আর বইলো না ভাই .... ব্যাস্ততার চাপে চ্যপ্টা হয়ে ছিলাম। এখন একটু স্বস্তিতে আছি। এত আগ্রহ করে লিখতাম ওই লেখাটা এখন সময় করে উঠতে পারি না তবে শীঘ্রই আবার শুরু করব। ছড়া পড়ার জন্য ধন্যবাদ আর শীত এবার গত বারের থেকে অনেক ই কম ছিল ...

১৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৪২

শোশমিতা বলেছেন: সুন্দর ছড়া!
অনেক দিন পর আপুর ছড়া পড়লাম।
অনেক ভালো লাগলো +
কেমন আছো আপু?

২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:১০

নাদিয়া জামান বলেছেন: আমি ভাল আছি শোশমিতা , হুম ছড়া অনেকদিন পর ই লিখলাম। তুমি কেমন আছো , ফাল্গুনের শুভেচ্ছা রইলো।

১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:২৫

স্বদেশ হাসনাইন বলেছেন: দারুণ!

২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:১১

নাদিয়া জামান বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:২৮

গ্যাব্রিয়েল সুমন বলেছেন: ছড়া ভালো লাগে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:১২

নাদিয়া জামান বলেছেন: আমার ও ছড়া পড়তে খুব ই ভালো লাগে।
ধন্যবাদ আপনাকে।

১৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:১৫

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: :#) :#)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:০৬

নাদিয়া জামান বলেছেন: কে আপনার এই বেহাল দশা করেছে, মুখে চেইন এটে দিয়েছে .... আহা বেচারা :P

১৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৩৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অনেক সুন্দর একটা ছড়া পড়লাম।
ভালো লাগা থাকলো।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:০৮

নাদিয়া জামান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

১৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:১৫

শাহেদ খান বলেছেন: চমৎকার চমৎকার !!!

অনেক অনেকদিন পর আসলেন এবং দারূণ প্রত্যাবর্তন !

এমন ছড়া'র অপেক্ষায় থাকব আরও ! :)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:২৩

নাদিয়া জামান বলেছেন: হুম শাহেদ ভাই অনেক দিন পর ই আবার ছড়ায়।
ধন্যবাদ আপনাকে :)
ঢুঁ মেরে যাবার জন্য। চেষ্টা করবো আবার নিয়মিত লিখতে।
ভালো থাকুন অবিরত।

২০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:২২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: অনেক মজা পেলাম ছড়াটা পড়ে, অনেক সুন্দর লিখেছেন... দেখি বাচ্চাদের জন্য কম্পিউটারে সেইভ করে রাখতে হবে... :D

২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:২৪

নাদিয়া জামান বলেছেন: আচ্ছা ....
আপানার বই মেলার কাহিনী পড়ে আমি হিংসায় মরে যাচ্ছি।
ধুর ধুর X( X(

২১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৪৫

অন্যআমি বলেছেন: হাট্টিমাটিম অবশেষে
পা রাখিলো বাংলাদেশে.... ;) ;)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫৪

নাদিয়া জামান বলেছেন: হি হি হি তা যা বলেছেন ;) ;)

২২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৫:৩৩

তন্ময় ফেরদৌস বলেছেন: আপনার লেখা আগে পরতাম। মাঝখানে মনে হয় পড়া হয় নি।

এখন আবার পড়লাম, আবার ভালো লাগলো। প্লিজ নিয়মিত লিখুন। :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৫৩

নাদিয়া জামান বলেছেন: হা হা হা নিয়মিত গেছে তেল আনতে :(

আমার তো লিখতেই মন চায় কিন্তু ছাতার ব্যস্ততা পিছু ছাড়ে না,
আপনাকে ব্লগে দেখে ভাল লাগলো।

ধন্যবাদ ছড়া পড়ার জন্য, ভাল থাকুন নিরন্তর :)

২৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৫৫

নাঈমুল হাসান বলেছেন: অনেক সুন্দর।

২৮ শে জুলাই, ২০১২ ভোর ৬:৪৩

নাদিয়া জামান বলেছেন: ধন্যবাদ নাঈম ভাই।

২৪| ০৮ ই জুন, ২০১২ ভোর ৬:০২

ডজ বলেছেন:

বেশ হয়েছে, খুব লিখেছেন,
দারুণ এক ছড়া।
ছোট্টবেলার হাট্টিমাটিম,
ফের খেলো যে ধরা।

ধরা খেয়ে, বললো তারা
নাদিয়া আপু তুমি,
জলদি করে, নাও যে কোলে
মোদের কপল চুমি।

ডজ ভাইয়া বললো হেসে
লিখুন আরো ছড়া।
ছোট্টবেলার স্বপনগুলো,
আসুক ফিরে তরা।





২৮ শে জুলাই, ২০১২ ভোর ৬:৪৪

নাদিয়া জামান বলেছেন: হা হা বেশ লিখেছেন..... চমৎকার

২৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৩

নওশাদ জামিল বলেছেন: এ ছড়াটাতো আপনার লেখা না। রোকনুজ্জামান খানের। উনার নাম দেখতে পাচ্ছিনা ক্যানো?

২২ শে মার্চ, ২০১৮ ভোর ৫:৩৮

নাদিয়া জামান বলেছেন: শেষ চারটি লাইন উনার থেকে নেয়া আর প্রথম ৪৮ লাইন আমার কল্পনা, কোথা থেকে এলো এই হাট্টিমাটিম তা লিখেছি।

২৬| ০২ রা আগস্ট, ২০২৩ বিকাল ৪:৪৭

নিপীড়িত বলেছেন: শেষের চার লাইনও রোকনুজ্জামান খানের নয়। এটি একটি লোকছড়া, যেটা বহু প্রাচীনকাল থেকেই মানুষের মুখে মুখে চলে আসছে। এর রচয়িতা কে জানা নেই।

https://bn.wikipedia.org/wiki/হাট্টিমাটিম_টিম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.