নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরম্ভ

প্রতিটি কাজের একটি সুচনা থাকে।ব্লগে এটি আমার প্রথম পদক্ষেপ !

িতন পুরুষ

অসাধারণ

িতন পুরুষ › বিস্তারিত পোস্টঃ

ক্ষমা কর সনি -আবু বকর-আরমান

২৬ শে জুন, ২০১৩ রাত ১১:০১

ক্ষমা কর সনি -আবু বকর-আরমান

নাদিম মজিদ



কথা ছিল, ছাত্র রাজনীতির ঘোড়ায় আমরা ভবিষ্যৎ রাজনীতির দুরন্ত সহচর হব।

আমাদের টগবগে রক্তে প্রতিবাদ থাকবে, শিরায় শিরায় উদ্দীপ্ত তারুণ্যের জোয়ার।

আমাদের দেখে কাঁপবে জাতির ঘাড়ে চেপে বসা অশুভ শক্তির ভিত্তিমূল

আমাদের হাত ধরে হবে

লাল সবুজের বাংলাদেশে সোনার বাংলা,

ফসলের মাঠে কৃষকের হাসি আর সমৃদ্ধ বাংলাদেশ।

অথচ এখন

স্বপ্নের কথা স্বপ্নের পিঠে থেকে যায়, মেঘে ঢেকে যায় কমলা রঙ্গের রৌদ্দুর।

টাকা , টাকা, টাকা ;

ভোগ, ভোগ, ভোগ;

আমাদের মস্তিষ্ক ছেয়ে গেছে পচনে

ছাত্র রাজনীতির কালোঘোড়া জাতিকে এখন কিছু-ই দিতে জানে না।

দিতে জানে কেবল বুয়েটে মেধাবী ছাত্রী সনি,

প্রাচ্যের অক্সফোর্ডে অভাবী পরিবারের আশার প্রদীপ আবু বকর আর

চাঁটগায় খেলার তালে থাকা ফুটফুটে শিশু আরমানের লাশ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.