নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাল্পনিক

নাম কাল্পনিক

স্বপ্নবাজ মানুষ

নাম কাল্পনিক › বিস্তারিত পোস্টঃ

ঘাম !!

১১ ই জুন, ২০১৩ রাত ১০:৫৪

বিকেলটায় কি করবো ভাবতে ভাবতে ঠিক করলাম কোন একটা আর্ট গ্যালারী থেকে ঘুরে আসি । অনেক দিন হয়ে গেল চিত্র প্রদর্শনী তে যাওয়া হয় না । এই ভেবেই একটা রিকশা ডাক দিলাম । বললাম " যাবে , ধানমণ্ডি ২৭ ??'' হ্যাঁ বোধক উত্তর পেয়েই উঠে গেলাম রিকশায় ।

বিকেলের হিমেল বাতাসে খুব আরাম লাগছিল । মনে মনে ভাবলাম এই রকম সময়ে রিকশা ভ্রমনের মজাই আলাদা । ভাবনার ডানা মেলে উড়তে লাগলো । ভাবনা গুলো কখনো কবিতা হয়ে যেতে লাগলো ,কখনো চিত্রকলা । ভাবতে লাগলাম কি নিয়া ছবি আঁকা যায় । ওয়েল পেইন্টিং করব নাকি আক্রেলিক পেইন্টিং করবো , আর কখন সেগুলো নিয়া প্রদর্শনী করবো ।ভাবনা গুলো ডানা মেলে উড়তে উড়তে মেঘের কাছাকাছি চলে যাচ্ছে এমন সময় হাতে ভেজা কি যেন লাগলো ।

আমি চমকে উঠলাম । রিকশাওালার ঘামে ভেজা ময়লা শার্ট টা আমার হাতে লেগেছে । হাত কোথায় মুছবো ভাবতে ভাবতে কপাল কুঁচকিয়ে শার্টটার দিকে একবার তাকালাম ।

পুরো শার্ট ঘামে ভেজা । হটাৎ খুব অবাক হলাম । আমি হাত মোছার কথা ভুলে শার্ট টা দেখতে লাগলাম । যত দেখছি ততই অবাক হচ্ছি । একি! এটা তো সাধারণ কোন শার্ট না । এটা তো একটা পেইন্টিং ! ঘাম গুলো শুকিয়ে দাগ হয়ে যে কারুকাজ সৃষ্টি করেছে তা দেখে মনে হতে লাগলো এক একটা তুলির আঁচড় ! এক একটা তুলির আঁচড়ে মিশে আছে হাজারো কষ্টার্জিত আবেগ । ফিকে হয়ে আসা শার্ট এর রঙ , ঘাম , ধুলাবালি সব কিছু মিশে যা হয়েছে আমি আমি সেখানে হারিয়ে যেতে লাগলাম । শুনতে লাগলাম হাজারো না বলা গল্প । যে গল্প যেন আমি আগে শুনিনি । ময়লা ছেড়া ভাংতি টাকার গল্প , মায়ের চিঠির গল্প , বাবার আশীর্বাদের গল্প , প্রিয়তমার প্রেমের গল্প , অনেক প্রিয়জনের হাসিমুখের গল্প , এই সব গল্প খুব চেনা মনে হলেও যেন আগে কখনো শুনিনি , কখনো দেখিনি । আমি আপন মনে হাহাকার মেশানো উল্লাস করে উঠলাম । ভাবতে লাগলাম এমন শিল্প কর্ম কি আমি আগে কোথাও কি দেখেছি ? মন কোন উত্তর খুজে পাচ্ছে না ।

একটা ঘোরের মধ্যে থেকে রিকশা থেকে নামলাম । ভাড়া দিলাম । আস্তে আস্তে আর্ট গ্যালারীর দিকে এগুতে থাকলাম মনে সংশয় নিয়ে । আর কোন শিল্প কর্ম দেখে কি মন ভরবে ?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৩ দুপুর ২:৫১

ইউক্লিড রনি বলেছেন: বড্ড সুন্দর লিখিছ, ভাতিজা। :-B

২| ১৭ ই জুন, ২০১৩ রাত ১১:৪৪

নাম কাল্পনিক বলেছেন: ধন্যবাদ ,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.