| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাবিলাই সেই ১ম যখন যাত্রা শুরু তখন থেকেই আমি ব্যাবহার করি, কিন্তু এখন আর পারছিনা। কিউবি নেওয়ার ইচ্ছা কিন্তু অন্য কোন কানেকশন ভাল থাকলে আইডিয়া দেন। আরতো পারিনা। আমি আনলিমিটেড ইউজার।
২|
১৮ ই জুন, ২০১৩ সকাল ১০:৪০
নষ্ট ছেলে বলেছেন: টেলিটক থ্রিজি বাংলালায়ন এবং কিউবি থেকে হাজার গুনে ভাল।
৩|
১৮ ই জুন, ২০১৩ সকাল ১০:৪১
পুংটা বলেছেন: বিটিসিএল এর আনলিমিটেড হল দেশের সত্যিকারের আনলিমিটেড.... সাথে পাবেন ঝড়ের মতো স্পিড...
৪|
১৮ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৯
অর্ধমানব ও অর্ধযন্র বলেছেন: ৩জি
৫|
১৮ ই জুন, ২০১৩ সকাল ১০:৫৬
নষ্ট ছেলে বলেছেন: পুংটা বলেছেন: বিটিসিএল এর আনলিমিটেড হল দেশের সত্যিকারের আনলিমিটেড.... সাথে পাবেন ঝড়ের মতো স্পিড...
সত্যিকারের স্পীড ঠিক আছে।
স্পীড স্ট্যাবল তাও ঠিক আছে।
কিন্তু একটু পর পর যে ডিসকানেক্ট হয়ে যায়? তখন তো চরম বিরক্ত লাগে
যারা হার্ডকোর ডাউনলোডার তাদের জন্য বিটিসিএল ব্রডব্যান্ড এর বিকল্প নাই। শুধু নেট ব্রাউজিং আর টুকটাক ডাউনলোডের জন্য টেলিটক থ্রিজি বিটিসিএল থেকে ভাল।
আমি দুইটাই ইউজ করি ![]()
৬|
১৮ ই জুন, ২০১৩ সকাল ১১:১৩
পুংটা বলেছেন: নষ্ট... একটু পর পর ডিসকানেক্ট না হওয়ার ওসুধ আছে। সেই ওসুধ দিয়ে আমি তো ধুমায়ে ইউজ করছি। সাথে ওয়াইফাই লাগায়ে নিছি। ওয়াইফাইয়ের কৃপায় আমার আশেপাশের সুন্দরীরাও আমার নেট ব্যবহার করছে... আরাম পাচ্ছে
৭|
১৮ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৬
নষ্ট ছেলে বলেছেন: ডিসকানেক্ট না হওয়ার ঔষধগুলা আমার ভালই জানা আছে কিন্তু যখন গোড়ায় সমস্যা হয় তখন ঔষধে আর কাম করে না।
আমার টিপি লিংক এডিএসএল মডেম+রাউটারেই ওয়াইফাই আছে।
শুনতাছি তারা নাকি অপটিক্যাল ফাইবারের মাধ্যমে জিপন (ইন্টারনেট+টেলিফোন+স্যাটেলাইট চ্যানেল) পদ্ধতি চালু করব। তখন এই সমস্যা গুলা থাকব না।
৮|
১৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৪
নাহিদ তামিম বলেছেন: বিটিসিএল ৬মাস ব্যাবহার করার পর কান ধরছি। মডেমটা পড়ে আছে। কেউ কিনলে জানায়েন। ট্রায়াল হিসাবে নিছিলাম। ডিসকানেক্ট হতেও ২মাস লাগাইছে।
৯|
১৮ ই জুন, ২০১৩ দুপুর ১:০৮
আলাউদ্দিন আলো বলেছেন: আমি ব্যবহার করতেছি এইটা, কাভারেজের মধ্যে থাকলে বেষ্ট।
১০|
১৮ ই জুন, ২০১৩ দুপুর ১:২১
বৈরাম খাঁ বলেছেন: নষ্ট ছেলে বলেছেন: পুংটা বলেছেন: বিটিসিএল এর আনলিমিটেড হল দেশের সত্যিকারের আনলিমিটেড.... সাথে পাবেন ঝড়ের মতো স্পিড...
সত্যিকারের স্পীড ঠিক আছে।
স্পীড স্ট্যাবল তাও ঠিক আছে।
কিন্তু একটু পর পর যে ডিসকানেক্ট হয়ে যায়? তখন তো চরম বিরক্ত লাগে।
খলি বিরক্ত না রাগে আমার মনে হয় মাথার চুল টাইন্না ছিড়া ফালাই
@পুংটা ওষুধ টা একটু দেন দেখি রোগটা সারাইতে পারি কিনা
১১|
১৮ ই জুন, ২০১৩ দুপুর ১:২১
নীল আকাশ আর তারা বলেছেন: কিউবি ইউজাই বহুত দিন ধইরা। ৫১২ kbps unlimited.post paid monthly 1438 tk.ঝাক্কাস। ডাউনলড স্পীড পাই ৬২।
মনের সুখে ডাউনলডাই।
১২|
১৮ ই জুন, ২০১৩ দুপুর ১:৩০
নষ্ট ছেলে বলেছেন: এডিএসএল লাইনের ভাল খারাপ আর কিছু জিনিসের উপর নির্ভর করেঃ
# টেলিফোন এক্সচেঞ্জ থেকে বাসার দূরত্ব খুব বেশি হলে সিগনাল দূর্বল হয়ে যায়। ৩.৫ কিলোমিটারের বেশি হলে লাইন খুব ডিস্টার্ব করার কথা।
#টেলিফোন ক্যাবলে জোড়াতালি বেশি থাকলে।
#টেলিফোন লাইনের পুল (যে খাম্বা থেকে বাসায় লাইন টানা হয়) বাসার দূরত্ব বেশি হলে।
#টেলিফোন পুল থেকে যেই কপার ক্যাবল দিয়ে লাইন টানা হয় সেটার ভিতরের কপার ক্যাবল যদি চিকন হয় তাইলে রেজিস্ট্যান্স বেশি হওয়ার কারণ নয়েজ বেশি হয় তাই লাইনও ডিস্টার্ব দিবে। ( Resistance cable is inversely proportional to square of wire cross-section area. )
# টেলিফোন লাইনের সাথে যদি আড়াআড়ি ভাবে হাইভোল্টেজের বিদ্যুতিক ক্যাবল থাকে। তাহলে ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্সের কারণে নয়েজ বেড়ে যেতে পারে।
#এক্সচেঞ্জ থেকে দূরত্ব যত বাড়বে এটেনিউশন তত বাড়তে থাকবে।
SNR (Signal Noise Ratio) Margin:
6dB or below is bad and will experience no synch or intermittent synch problems
7dB-10dB is fair but does not leave much room for variances in conditions
11dB-20dB is good with no synch problems
20dB-28dB is excellent
29dB or above is outstanding
Attenuation:
20dB and below is outstanding
20dB-30dB is excellent
30dB-40dB is very good
40dB-50dB is good
50dB-60dB is poor and may experience connectivity issues
60dB or above is bad and will experience connectivity issues
১৩|
১৮ ই জুন, ২০১৩ রাত ৯:০৯
বৈরাম খাঁ বলেছেন: ধন্যবাদ নষ্ট ছেলে ,আমার টেলিফোন ক্যাবলে জোড়াতালি আছে সেটা বন্ধ করলে কি এই সমস্যা দূর হতে পারে? আমার SNR Margin Down/Up(dB) 6.1 / 7.0
আর Attenuation Down/Up(dB) 34.9 / 21.5
১৪|
১৮ ই জুন, ২০১৩ রাত ৯:১২
বৈরাম খাঁ বলেছেন: টেলিফোন লাইনের পুল থেকে বাসার দূরত্ব কতটুকু হলে ভাল হয়?
১৫|
১৮ ই জুন, ২০১৩ রাত ১০:৪২
নষ্ট ছেলে বলেছেন: @বৈরাম খাঁ,
আপনার লাইনের এটেনিউশন খুব ভাল। সেই হিসাবে SNR আরো বেশি থাকা উচিত ছিল। SNR কম হওয়ার বেশ কিছু কারণ হতে পারেঃ পুরাতন ক্যাবল, বেশি জোড়াতালি, টেলিফোন ক্যাবলের সাথে আড়াআড়ি ভাবে হাই ভোল্টেজ বিদ্যুতের ক্যাবল থাকলে, স্প্লিটার ভাল না হলে। দুই-একটা জোড়াতালি থাকলে খুব একটা সমস্যা হওয়ার কথা না। তবে বেশি থাকলে পরিবর্তন করা উচিত। কেবল খুব পুরানো হলেও পরিবর্তন করা উচিত।
সবকিছু করার পরও যে একবারে ভাল হয়ে যাবে সেটা ভাবাও ঠিক না। সরকারি জিনিস তো!
আবার কিছু কিছু এলাকায় বিটিসিএলের নিজেদের ক্যাবলই অনেক পুরানো। সেক্ষেত্রে আপনার কিছু করার নাই।
সাধারণ টেলিফোন ক্যাবল দুই ধরনের হয়। একটার ভেতরের কপার ক্যাবলটা বেশ চিকন থাকে। এটা কিনবেন না। একটু মোটা টা কিনবেন।
পুল থেকে বাসার দূরত্ব যত কম হয় তত ভাল। ১০০ মিটারের মধ্যে হলে সেটাকেও ভালই ধরা হয়। আমার নিজেরটা অবশ্য ১৫০ মিটার থেকে কিছু বেশি।
বৃষ্টির দিনে লাইন এমনেও একটু বেশি ডিস্টার্ব করে।
১৬|
১৮ ই জুন, ২০১৩ রাত ১০:৪৮
বৈরাম খাঁ বলেছেন: আমার সবচেয়ে বেশি সমস্যা হয় বৃষ্টির দিন।আপনাকে অনেক ধন্যবাদ
১৭|
১৯ শে জুন, ২০১৩ রাত ১২:০১
দুরন্ত-পথিক বলেছেন: কিউবি কিন্তু খারাপ না,আমি কিউবি ইউজ করি।কোন সমস্যা হয়না।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৭
মোঃ সুজন খান বলেছেন: Teletalk 3g